img

মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ

প্রকাশিত :  ১০:৫৭, ১৯ জুন ২০২১
সর্বশেষ আপডেট: ০৮:১৪, ২০ জুন ২০২১

মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ

বিনোদন ডেস্ক: মা হতে চলেছেন অভিনেত্রী আনিকা কবির শখ। মা হওয়ার সুখবর অভিনেত্রী নিজে না জানালেও তার ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন। অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে বিয়ে বিচ্ছেদের পর অনেকদিন একা ছিলেন মডেল অভিনেত্রী এরপর গত বছরের আগস্টে খবর প্রকাশ হয়, আবারও বিয়ে করেছেন এ অভিনেত্রী। তবে গোপনে।

একই বছরের ১২ মে পারিবারিক আয়োজনে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় একজন ব্যবসায়ী। যদিও বিয়ের বিষয়ে শখ মুখ খোলেননি। বরং ঘটনার পর নিজের মোবাইল ফোন বন্ধ ও ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেন তিনি।

এবার নতুন খবর এলো, মা হতে যাচ্ছেন এ মডেল অভিনেত্রী। তার ঘনিষ্ঠজন জানিয়েছে, শখ অন্তঃসত্ত্বা। বিষয়টি শখই তাকে নিশ্চিত করেছেন। তবে কবে নাগাদ সন্তানের জন্ম হবে সেটা জানাননি। এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে শখের ব্যবহৃত মোবাইল ফোন যথারীতি বন্ধ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, তার স্বামীর বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। বর্তমানে তিনি সেখানেই অবস্থান করছেন। রাজধানীর উত্তরায়ও তিনি বাসা নিয়েছেন। সেখানেও স্বামীর সঙ্গে বসবাস করেন।প্রসঙ্গত, মডেল ও অভিনয়শিল্পী নিলয় আলমগীরকে ২০১৫ সালের ৭ জানুয়ারি বিয়ে করেন শখ। শুরুতে সে বিয়ের খবরও গোপন রেখেছিলেন। কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙে যায়। যুগান্তর

বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮