img

শ্রেয়া ঘোষালের ‘এক্স’ ১৬ দিন ধরে হ্যাকারদের কবলে !

প্রকাশিত :  ০৬:৪৬, ০২ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৫৮, ০২ মার্চ ২০২৫

শ্রেয়া ঘোষালের ‘এক্স’ ১৬ দিন ধরে হ্যাকারদের কবলে !

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল (টুইটার) হ্যাক হয়েছে। বিগত ১৬ দিন ধরে তার অ্যাকাউন্ট সাইবার হ্যাকারদের কবলে রয়েছে। বারবার চেষ্টার পরও কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি তিনি। 

অবশেষে হতাশা প্রকাশ করে ভক্তদের জন্য সতর্কবার্তা দিয়েছেন এই কণ্ঠশিল্পী। তার এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট থেকে শেয়ার করা কোনো লিংকে যেন কেউ ক্লিক না করেন, সেই অনুরোধও করেছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ১৩ ফেব্রুয়ারি হ্যাক হয়েছে শ্রেয়া ঘোষালের এক্স অ্যাকাউন্ট। এই কণ্ঠশিল্পী জানিয়েছেন, সেদিন থেকে তার প্রোফাইলে তিনি ঢুকতে পারছেন না, এমনকি অ্যাকাউন্ট ডিলিটও করতে পারছেন না।

গত শনিবার শ্রেয়া ঘোষাল হতাশার স্বরে বলেন, ‘শ্রোতা বন্ধুরা আমার এক্স হ্যান্ডেল (টুইটার) গত ১৩ ফেব্রুয়ারি থেকে হ্যাকড রয়েছে। এক্স টিমের সঙ্গে যোগাযোগ করার জন্য আমার সাধ্যমতো সমস্ত চেষ্টা করেছি। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা সৃষ্ট কয়েকটা উত্তর পাওয়া ছাড়া আর কোনো সাড়া পাইনি। এমনকি আমার অ্যাকাউন্টটা ডিলিটও করতে পারছি না। কারণ লগ ইন-ই তো হচ্ছে না।’

এরপরই ভক্তদের সতর্ক করে শ্রেয়ার বলেন, ‘দয়া করে আমার অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ পেলে এড়িয়ে যাবেন। কিংবা কোনো লিংক গেলে, সেটাতে ক্লিক করবেন না। ওগুলো সব স্প্যাম। অ্যাকাউন্ট ঠিক হলে আমি ব্যক্তিগতভাবে ভিডিও বার্তায় জানিয়ে দেব।’

বিনোদন এর আরও খবর

img

এই ঈদে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

প্রকাশিত :  ০৯:৩৯, ২৬ মে ২০২৬

বহুল আলোচিত সিনেমা রকস্টার ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে । আজমান রুশো পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন তিন নায়িকা। সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ বক্স অফিসে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।