img

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ১ জন কারাগারে

প্রকাশিত :  ০৮:৪৭, ১২ এপ্রিল ২০২৫
সর্বশেষ আপডেট: ০৯:১৫, ১২ এপ্রিল ২০২৫

রাবি ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ১ জন কারাগারে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্রীকে উত্ত্যক্ত এবং ভিডিও ধারণের অভিযোগের ঘটনায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরে নগরের মতিহার থানায় ওই ছাত্রী বাদী হয়ে মামলাটি করেছেন।এ ঘটনায় আটক একজনকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ  শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক।

তিনি বলেন, দুপুরে ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় আটক দুইজনের মধ্যে ভিডিও ধারণকারীকে কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যজনের কোনো অপরাধ না থাকায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

আটক নাজমুস সাকিবকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি রাজশাহীর বরেন্দ্র কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। এ ছাড়া আটক শাহ মখদুম কলেজের একই বর্ষের শিক্ষার্থী সিয়াম আল হাসানকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে মামলার এজাহারে ওই ছাত্রী উল্লেখ করেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দিকে পায়ে হেঁটে যাওয়ার পথে বৃহস্পতিবার সন্ধ্যায় নাজমুস সাকিব পেছন থেকে তার ভিডিও করেন। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দিকে সাকিব তার জন্য খারাপ উদ্দেশ্যে নিয়ে অপেক্ষা করতে থাকেন। একপর্যায়ে রাস্তার অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী তাকে বিষয়টি অবগত করেন। সিনেট ভবনের সামনে সাকিবের ফোনটি চেক করে জানতে পারেন, তার হেঁটে যাওয়ার পিছন দিকের ১৯ (উনিশ) সেকেন্ডের ভিডিও ধারণ করেছে। ভিডিও ধারণের কারণ জানতে চাইলে সাকিব বলেন- ‘আপনাকে ভালো লেগেছে তাই ভিডিও করেছি।’ সেই সঙ্গে তাকে দেখে বিভিন্ন ধরনের খারাপ অঙ্গভঙ্গি করে।

শিক্ষা এর আরও খবর

img

নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী

প্রকাশিত :  ০৭:২৭, ২৪ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৪৪, ২৪ জুন ২০২৬

আসন্ন এইচএসসি পরীক্ষায় যদি কোনো শিক্ষার্থীর কাছে নকল পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কোনো পরীক্ষাকেন্দ্রে নকল পেলে, ওই প্রতিষ্ঠানের প্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে।

আজ বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষ্যে ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন। 

শিক্ষামন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলে জড়িত কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। 

তিনি বলেন, পরীক্ষকদের মূল্যায়ন নিশ্চিত করতে এলোমেলোভাবে উত্তরপত্র পুনরায় যাচাই করা হবে। কোনো পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন না করলে বা অনিয়মের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় শিক্ষামন্ত্রী আরও জানান, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। মন্ত্রী বলেন, সংসদে আগের পরীক্ষা আইন সংশোধন করে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে।


শিক্ষা এর আরও খবর