img

দিল্লিতে নিজ ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যাপিকা খুন

প্রকাশিত :  ০৭:২৬, ০৫ জুন ২০২৬

দিল্লিতে নিজ ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয়ের বাঙালি অধ্যাপিকা খুন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিজ বাসা থেকে এক বিশ্ববিদ্যালয় শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত দেবস্মিতা পাল ছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিবাজি কলেজের সহকারী অধ্যাপক।

আজ শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধারণা করা হচ্ছে বৃহস্পতিবার তাকে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে রহস্যের গন্ধ পাচ্ছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভ এলাকার একটি আবাসিক ভবনে একাই বসবাস করতেন দেবস্মিতা পাল। তার স্বামী কর্মসূত্রে বেঙ্গালুরুতে থাকেন।

বৃহস্পতিবার দুপুরে দেবারতি পাল নামে এক নারী পুলিশকে ফোন করে জানান, তার বোনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল এবং দেবস্মিতা কোনো ফোনকলেরও জবাব দিচ্ছিলেন না।

উদ্বিগ্ন হয়ে দেবারতি পাল ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তিনি তার বোনের মরদেহ দেখতে পান এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন।

প্রাথমিক তদন্তে পুলিশ ধারণা করছে, ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। মরদেহে মাথায় গভীর ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তার হাতের কব্জির শিরা কাটা অবস্থায় ছিল বলে জানিয়েছে তদন্তকারীরা।

ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

পুলিশের প্রাথমিক তদন্তে ডাকাতি বা চুরির কোনো আলামত পাওয়া যায়নি। ফ্ল্যাটে থাকা গয়না ও নগদ অর্থ অক্ষত অবস্থায় ছিল। ফলে হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে।

ঘটনার পর পুলিশ হত্যা মামলা দায়ের করেছে এবং তদন্তের জন্য একাধিক বিশেষ দল গঠন করা হয়েছে। সিসিটিভি ফুটেজ, কল রেকর্ড এবং নিহতের ব্যক্তিগত ও পেশাগত যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে।


শিক্ষা এর আরও খবর

img

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেয়েছে ৭৯২৪৬ শিক্ষার্থী, ফল মিলছে দুইভাবে

প্রকাশিত :  ০৮:১১, ১২ জুলাই ২০২৬

আজ রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল । প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেনপুলে ৩২ হাজার ৯৬৫ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছেন। 

আজ রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করা হয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

ফল মিলবে অনলাইনে ও এসএমএসে—

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ফল প্রকাশের পর অভিভাবকেরা অনলাইন ও মোবাইল এসএমএসের (SMS) মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ফল দেখার অফিশিয়াল মাধ্যম হলো ‘আইপিইএমআইএস’ (IPEMIS) পোর্টাল।

পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এই পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। তার মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন) শিক্ষার্থী।

শিক্ষা এর আরও খবর