img

রাম চরণের লন্ডন সফরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করল ব্রিটিশ সিকিউরিটি সার্ভিসদ্বয়

প্রকাশিত :  ১১:৫৫, ০৮ মে ২০২৫
সর্বশেষ আপডেট: ১৩:২৯, ০৮ মে ২০২৫

রাম চরণের লন্ডন সফরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করল ব্রিটিশ সিকিউরিটি সার্ভিসদ্বয়

ভারতের দক্ষিণী সিনেমার যশস্বী অভিনেতা রাম চরণ অভিনয়নৈপুণ্যে দর্শক হৃদয়ে শক্ত জায়গা করে নিয়েছেন । ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদেরও একজন তিনি।অস্কারজয়ী RRR-এর এই তারকার লন্ডন সফরকে ঘিরে বিশ্বমানের নিরাপত্তা নিশ্চিত করছে ব্রিটিশ সিকিউরিটি J4 SECURITY ও CLOSE PROTECTION GLOBAL.

বিস্ময়কর ও জগদ্বিখ্যাত ম্যাডাম তুসো মিউজিয়ামে সুপারস্টার রাম চরণ–এর মোমের মূর্তি উন্মোচন ও লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অস্কারজয়ী সিনেমা RRR–এর বিশেষ অর্কেস্ট্রা অনুষ্ঠানে অংশগ্রহণ উপলক্ষে তার সাম্প্রতিক লন্ডন সফরে নিরাপত্তার দায়িত্বে ছিল যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় নিরাপত্তা সংস্থা J4 SECURITY ও CLOSE PROTECTION GLOBAL.

অস্কারজয়ী RRR সিনেমায় অনন্যঅসাধারণ অভিনয়ের জন্য বিশ্বব্যাপী প্রশংসা কুড়ানো রাম চরণের এই আন্তর্জাতিক সফর ছিল অত্যন্ত হাই-প্রোফাইল। RRR–এর গান “Naatu Naatu” ২০২৩ সালে অস্কার জিতে নেয় সেরা মৌলিক গানের বিভাগে, যা ভারতের সিনেমার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়।

 উল্লিখিত সংস্থাদ্বয় রাম চরণের ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ সদস্যের একটি বিশেষায়িত নিরাপত্তা দল নিয়োগ করে, যার মধ্যে ১০ জন ছিলেন লাইসেন্সপ্রাপ্ত ক্লোজ প্রোটেকশন অফিসার (CPO)।

J4 SECURITY–এর সিইও জুয়েল চৌধুরী নিজে উপস্থিত থেকে পুরো অপারেশন তদারকি করেন। তার নেতৃত্বে উপস্থিত ছিলেন সাবেক পাঁচবারের ব্রিটিশ হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন জুলিয়াস ফ্রান্সিস, যিনি কিংবদন্তি মাইক টাইসনের সঙ্গে লড়েছেন। আরও উপস্থিত ছিলেন হেভিওয়েট চ্যাম্পিয়ন জোসেফ ইয়াং এবং অভিজ্ঞ CPO জেসন স্কার্ব। তাদের নির্ভুল সময় ব্যবস্থাপনা, রুট সিকিউরিং, মিডিয়া ও ভক্তদের ভিড় সামলানো এবং পরিবারের সদস্যদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের দক্ষতা আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। 

বিনোদন এর আরও খবর

img

এই ঈদে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

প্রকাশিত :  ০৯:৩৯, ২৬ মে ২০২৬

বহুল আলোচিত সিনেমা রকস্টার ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে । আজমান রুশো পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন তিন নায়িকা। সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ বক্স অফিসে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।