img

কেন মহানায়কের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ?

প্রকাশিত :  ২১:২২, ২৪ জুন ২০২৫

কেন মহানায়কের পা ধরে ক্ষমা চেয়েছিলেন অমিতাভ?

উত্তম কুমার ভারতীয় বাংলা সিনেমার মহানায়ক । তিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে  শুধু অভিনেতা নন, একজন কিংবদন্তি। যার চোখের চাহনি, সংলাপ বলার ভঙ্গি আর পর্দায় উপস্থিতি আজও কোটি বাঙালির হৃদয়ে রাজত্ব করে। আশ্চর্যের বিষয় হলো, একবার সেই মহানায়কের সামনে বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে পড়তে হয়েছিল বিব্রতকর এক পরিস্থিতিতে। সেসময় শুটিং সেটে উত্তম কুমারের পা ধরে ক্ষমাও চেয়েছিলেন অমিতাভ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, মহানায়কের সঙ্গে অমিতাভের প্রথম দেখা ‘দেশপ্রেমী’ ছবির মহরতেই। সেখানে উপস্থিত ছিলেন উত্তমপুত্র গৌতমও। উত্তমকে দেখামাত্রই পায়ে হাত দিয়ে তাকে প্রণাম করেছিলেন অমিতাভ। সেদিন বহুক্ষণ আড্ডা দিয়েছিলেন দুজনে।

আরও জানা যায়, ছবির প্রথম দিনের শুটিংয়ে মহানায়ক শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছিলেন একেবারে সঠিক সময়ে। এমন কী, সময় মতো পৌঁছে নিজেকে তৈরিও করে ফেলেছিলেন। প্রথমদিনই অমিতাভের সঙ্গে তার দৃশ্যের শুটিং। প্রায় ২ ঘণ্টা পর অমিতাভ এলেন শুটিং ফ্লোরে। অমিতাভের এমনটা করায় একটু বিরক্তই হয়েছিলেন উত্তম।

পরবর্তীতে শুটিং হলো শুরু। ক্যামেরার সামনে এলেন অমিতাভ ও উত্তম। পরিচালক মনমোহন দেশাই অ্যাকশন বলতেই উত্তম সংলাপ বললেন, কিন্তু আটকে গেলেন অমিতাভ। সেদিন প্রায় বহুবার একই দৃশ্য রিটেক হয়েছিল অমিতাভের ভুলে। ঠিক এই সময়ই উত্তমের বিরক্তি যায় বেড়ে। পরে ফ্লোর ছেড়ে উত্তম সোজা চলে যান মেকআপ রুমে।

এরপর উত্তমের এই বিরক্তি দেখে, মহানায়কের মেকআপরুমে হাজির হয়েছিলেন অমিতাভ। উত্তমের পা ধরে ক্ষমা চেয়ে, তিনি বলেছিলেন, আমাকে ক্ষমা করে দিন। আপনার মতো এত বড় অভিনেতা হতে পারব না। তাই আপনি সামনে থাকায় নার্ভাস হয়ে পড়েছিলাম। অমিতাভের মুখে এমন কথা শোনায়, সব বিরক্তি ঝেরে ফেলে অমিতাভকে বুকে আগলে ধরেছিলেন উত্তম।

এখানে উল্লেখ্য যে, ১৯৮২ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি উত্তমের আর দেখা হয়ে ওঠেনি। তার দুবছর আগেই সবাইকে কাঁদিয়ে চলে যান পরলোকে।

বিনোদন এর আরও খবর

img

এই ঈদে আসছে শাকিব-সাবিলার ‘রকস্টার’

প্রকাশিত :  ০৯:৩৯, ২৬ মে ২০২৬

বহুল আলোচিত সিনেমা রকস্টার ঈদুল আজহাকে সামনে রেখে মুক্তির প্রস্তুতি সম্পন্ন করেছে । আজমান রুশো পরিচালিত সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ইউ (U) সার্টিফিকেট পেয়েছে।

পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটিতে এক রকস্টারের উত্থান-পতন, তারকাখ্যাতির চাপ ও ব্যক্তিগত দ্বন্দ্বের গল্প তুলে ধরা হয়েছে। 

সিনেমাটির অন্যতম আকর্ষণ হিসেবে থাকছেন তিন নায়িকা। সম্প্রতি প্রকাশিত টিজারে শাকিব খানের সঙ্গে দেখা গেছে সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েককে।

টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। চলচ্চিত্রসংশ্লিষ্টদের ধারণা, ঈদে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ‘রকস্টার’ বক্স অফিসে বড় প্রতিযোগিতা তৈরি করতে পারে।