img

চ্যারিটি বোট রেইস ‘দ্য রেইস ফর হিউম্যানিটি’র ৫ম বার্ষিকির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

প্রকাশিত :  ০৫:০৯, ০৪ ফেব্রুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:১৫, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

চ্যারিটি বোট রেইস ‘দ্য রেইস ফর হিউম্যানিটি’র ৫ম বার্ষিকির প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন

লন্ডনের চ্যারিটি বোট রেইস বা নৌকা বাইচ এখন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং সামাজিক ঐক্য ও আর্তমানবতার সেবায় একটি বড় আন্দোলনে পরিণত হয়েছে। আগামী ১৪ জুন লন্ডনের রেগাট্টা সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যারিটি বোট রেইস বা নৌকা বাইচ এর ৫ম আসর। এবারের আসরটি উৎসর্গ করা হয়েছে এই আয়োজনের অন্যতম স্বপ্নদ্রষ্টা মরহুম শায়খ ফাহিমুল আনামের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে।

‘দ্য রেইস ফর হিউম্যানিটি’ বা "মানবতার কল্যাণে নৌকা বাইচ" এই স্লোগানকে সামনে রেখে পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে চ্যারিটি বোট রেইস। সোমবার পূর্ব লন্ডনের সিইজি কমিউনিটি সেন্টারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের আসরের আনুষ্ঠানিক লোগো ও বিস্তারিত কর্মসূচি উন্মোচন করা হয়।

গিফট ফাউন্ডেশন, সিস্টার্স ফোরাম এবং নিউহ্যাম ইউথ লিঙ্কের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই ইভেন্টটি এবার আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে আশা করা হয়। এবারের প্রতিযোগিতায় থাকছে বিশেষ ৪টি ক্যাটাগরি, যার মধ্যে রয়েছে উপজেলা চ্যালেঞ্জ, সিস্টার্স রেইস বা নারীদের জন্য পৃথক প্রতিযোগিতা, মসজিদ চ্যালেঞ্জ এবং কমিউনিটি লিডার্স কাপ।

লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকন ইনস্টিটিউট ও গিফট ফাউন্ডেশনের প্রতিনিধি শায়েখা সেলিনা। তিনি তাঁর প্রয়াত স্বামী শায়খ ফাহিমুল আনামের রেখে যাওয়া এই মহতী উদ্যোগকে এগিয়ে নেয়ার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান।

 আয়োজকদের প্রতিনিধি রশিদ আলী‌ বলেন, "এটি কেবল একটি নৌকা বাইচ নয়, এটি পরিবর্তনের একটি আন্দোলন। আমাদের প্রতিটি বৈঠার টান সুবিধাবঞ্চিত মানুষের জীবন পরিবর্তনের জন্য। আমরা চাই পুরো কমিউনিটি এই মহৎ কাজে আমাদের সাথে যুক্ত হোক।"

এবারের আয়োজনে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রিকশা রাইড, ক্যারাম বোর্ড প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী লুঙ্গি দৌড় এবং ফ্যামিলি পিকনিক জোন। এছাড়াও থাকবে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা ও খাবারের স্টল।

আয়োজকরা জানিয়েছেন, এবারের পার্টনার হিসেবে থাকছে ‘মুসলিম চ্যারিটি’। যে দলগুলো চ্যারিটি প্রজেক্টের জন্য অন্তত ২ হাজার পাউন্ড তহবিল সংগ্রহের লক্ষ্যমাত্রা নেবে, তাদের জন্য ৬০০ পাউন্ডের এন্ট্রি ফি মওকুফ করা হবে। পাশাপাশি থাকছে ফ্রি ট্রেনিং সেশন। ইতিমধ্যে উপজেলা টিম সমূহ বাংলাদেশের ইসলামপুরে অবস্থিত বস্তির শিশুদের নিয়ে পরিচালিত স্কুলের জন্য তহবিল সংগ্রহে একমত হয়েছেন। অন্যদিকে, মসজিদ চ্যালেঞ্জে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ মসজিদের জন্য বিশেষ ছাড়ে তহবিল সংগ্রহ করতে পারবেন। 

সুস্থ জীবনধারা এবং সমাজসেবাকে উৎসাহিত করতে আয়োজক কমিটি স্থানীয় ব্যবসায়ী ও ব্যক্তিবর্গকে স্পনসর হিসেবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ১৪ জুন রবিবারের এই আয়োজনকে ঘিরে এখন থেকেই শুরু হয়েছে উৎসবের প্রস্তুতি। উদ্যোক্তার আশা করছেন আর দেরি না করে শাহী করবেন ব্যক্তি ও প্রতিষ্ঠান আগামী পঞ্চম নৌকা বাইচে অংশ নিতে আর দেরি না করে এখনই রেজিস্ট্রেশন করবেন।

কমিউনিটি এর আরও খবর

img

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

প্রকাশিত :  ০৯:৩৫, ২৫ অক্টোবর ২০২৬

নব্বই বছর আগে লন্ডনের ইস্ট এন্ডের হাজারো মানুষ একসাথে মিলে ফ্যাসিস্টদের মিছিল ঠেকিয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে টাওয়ার হ্যামলেটসে চলতি অক্টোবর মাসজুড়ে চলছে দুটি বিশেষ প্রদর্শনী চলছে। 

টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস এবং টাওয়ার হ্যামলেটস টাউন হল-এ আয়োজিত এই দু‘টি প্রদর্শনীতে ১৯৩৬ সালের ঘটনাবলির পাশাপাশি মাইগ্রেশন এবং স্থানীয় কমিউনিটির দীর্ঘ যাত্রাকে তুলে ধরা হয়েছে, যা আজকের টাওয়ার হ্যামলেটস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দ্য ব্যাটল অব ক্যাবল স্ট্রিটঃ টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ১৯৩৬ সালের ৪ অক্টোবরের ঘটনাবলি তুলে ধরা হয়েছে। এতে রয়েছে ঐতিহাসিক আলোকচিত্র, সংবাদপত্রের প্রতিবেদন, বিভিন্ন স্মারক ও আর্কাইভ নথি। এর মাধ্যমে ফুটে উঠেছে, কীভাবে স্থানীয় বাসিন্দা এবং ইস্ট এন্ডের মানুষজন একত্রিত হয়ে ফ্যাসিস্টদের মিছিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। প্রদর্শনীতে ইস্ট লন্ডনে ফ্যাসিবাদের উত্থান, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্থানীয় কমিউনিটির ভূমিকা এবং সেই ঐতিহাসিক দিনের ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

এ বারা বিল্ট বাই নিউকামারস্ঃ টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত   “এ বারা বিল্ট বাই নিউকামারস” শীর্ষক প্রদর্শনীতে মাইগ্রেশন ও কমিউনিটির  দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে। ফরাসি হুগেনট রিফিউজি, জুইশ মাইগ্রেশন, বাঙালি মাইগ্রেশন থেকে শুরু করে বর্তমানের বহুজাতিক টাওয়ার হ্যামলেটসের গল্প এতে স্থান পেয়েছে।

প্রদর্শনীটির মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে বিভিন্ন সময়ে আগত জনগোষ্ঠী একই রাস্তা, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামোকে নিজেদের অবদানে সমৃদ্ধ করেছে এবং আজকের টাওয়ার হ্যামলেটসের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: “ক্যাবল স্ট্রিট আমাদের ঐক্যবদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিভিন্ন কমিউনিটির মানুষ যখন ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ায়, তখন কত শক্তিশালী পরিবর্তন সম্ভব হয়। ৯০ বছর পরেও আমাদের উচিত সেই মানুষদের স্মরণ করা, যারা সেদিন ঐক্যবদ্ধ হয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।”

মেয়র বলেন, “তবে এটি কেবল অতীতের কোনো গল্প নয়। আজও টাওয়ার হ্যামলেটস বিভিন্ন পটভূমির মানুষের আবাসস্থল, যারা এখানে বসতি গড়ছেন, কমিউনিটি তৈরি করছেন এবং বারার উন্নয়নে অবদান রাখছেন। আমাদের ৯১ শতাংশ বাসিন্দা মনে করেন, বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের এলাকায় সৌহার্দ্যের সঙ্গে বসবাস করেন, যা প্রমাণ করে, সেই ঐক্যের চেতনা আজও সমানভাবে বিদ্যমান রয়েছে।”

এ উপলক্ষে কাউন্সিল বারার বাসিন্দাদের “নো প্লেস ফর হেইট” প্রচারণার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে তারা ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর