img

অনিশ্চয়তা কাটিয়ে কলম্বোয় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

প্রকাশিত :  ০৫:০৯, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

অনিশ্চয়তা কাটিয়ে কলম্বোয় আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

মহারণ, মহাযুদ্ধ যা-ই বলুন, পাক-ভারত ক্রিকেট দ্বৈরথ শুধু করাচি-কলকাতা, মুম্বাই-মুলতান, লাহোর-লখনৌকেই আন্দোলিত করে না, ওয়াঘা সীমান্তের এপার-ওপারে উত্তেজনার লাভাস্রোত বইয়ে দেয়। 

সেই উত্তেজনা স্পর্শ করে উপমহাদেশকে, গোটা ক্রিকেটবিশ্বকে। এই ম্যাচের অর্থমূল্য থেকে বোঝা যায়, এটি নিছক কোনো ম্যাচ নয়, সোনার ডিম পাড়া হাঁস। এজন্যই তো বাংলাদেশের সমর্থনে পাকিস্তান যখন ভারত-ম্যাচ বর্জনের সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ঘাম ছুটে যায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচ না হলে ক্রিকেটবিশ্বের ক্ষতি হতো ১৭৪ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২,১৯০ কোটি টাকা। আর এবার যে পটভূমিতে এ ম্যাচ হচ্ছে, তা সবারই জানা। নাটকীয় ঘটনাপ্রবাহের স্রোতে ম্যাচটি হারিয়ে যেতে বসেছিল। যে সংকটের সূচনা হয় আইপিএলে মোস্তাফিজুর রহমানকে ভারত ব্রাত্য করে দেওয়ার পর নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আবেদন আইসিসি অগ্রাহ্য করার পর।

ফলে বাংলাদেশ বিশ্বকাপ থেকে নিজেদের সরিয়ে নেয় এবং পাকিস্তান তার সমর্থনে ভারত-ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। শেষমেশ বিসিবি, পিসিবি ও আইসিসির মধ্যে লাহোরে ত্রিপাক্ষিক আলোচনায় বরফ গলে। পাকিস্তান খেলতে রাজি হয়।

এদিকে কলম্বোয় আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা ৫০ থেকে ৬৫ শতাংশ। ম্যাচ শুরুর আগেই বৃষ্টি হতে পারে। খেলা না হলে কী হবে? 

টি-টোয়েন্টি ম্যাচ হওয়ার জন্য দুদলকেই অন্তত পাঁচ ওভার করে ব্যাট করতে হবে। আজ যারা জিতবে, তারা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে যাবে। পরাজিত দলকে অপেক্ষা করতে হবে। গ্রুপপর্বের ম্যাচের জন্য রিজার্ভ ডে নেই। 

তাই সোমবার ম্যাচ হওয়ার সুযোগ নেই। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ৬০ মিনিট বা এক ঘণ্টা অতিরিক্ত সময় ধরে রেখেছে। বিশ্বকাপের প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, এর মধ্যে গ্রুপের খেলা শেষ হতে হবে।

আর কোনোভাবেই পাঁচ ওভার করেও খেলা সম্ভব না হলে ম্যাচ বাতিল হবে। সেক্ষেত্রে ভারত ও পাকিস্তান দুদলই এক পয়েন্ট করে পাবে। তাতে দুদলের পয়েন্ট হবে তিন ম্যাচে পাঁচ। দুদলই সুপার এইটে চলে যাব। কারণ গ্রুপের বাকি তিন দল আমেরিকা, নামিবিয়া ও নেদারল্যান্ডসের পক্ষে পাঁচ পয়েন্ট পাওয়া সম্ভব নয়। 

তবে আশঙ্কার পাশাপাশি আশার কথাও শুনিয়েছে আবহাওয়া অফিস। আজ রাতে বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয় সময় রাত ৯টার পর বৃষ্টির সম্ভাবনা ১০ শতাংশ। ফলে ভারত-পাক ম্যাচের উত্তেজনা থেকে হয়তো বঞ্চিত হবেন না ক্রিকেটপ্রেমীরা।


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পদত্যাগের পর যা বললেন ধর্মেন্দ্র প্রধান

প্রকাশিত :  ১১:১১, ২৫ জুলাই ২০২৬

নিয়োগ ও প্রবেশিকা পরীক্ষায় অনিয়মের অভিযোগে দেশজুড়ে টানা বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তার পদত্যাগপত্র জমা দেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হিন্দি ভাষায় দেওয়া এক বার্তায় ধর্মেন্দ্র প্রধান তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন, বিষয়টি তার জন্য ‘ব্যক্তিগত মর্যাদার লড়াই’ ছিল না।

ধর্মেন্দ্র প্রধান জানান, গত ১০ দিনের ঘটনাপ্রবাহ তাকে গভীরভাবে ব্যথিত করেছে। দেশের শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের উদ্বেগের বিষয়টি বিবেচনায় নিয়েই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

অন্যদিকে, শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের প্রথম সাফল্য হিসেবে দেখছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে দলটি জানিয়েছে, আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে। 

খেলাধূলা এর আরও খবর