img

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

প্রকাশিত :  ০৫:২৪, ০৮ মার্চ ২০২৬

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে এসব হামলার খবর নিশ্চিত করেছে। 

আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি \'উল্লেখযোগ্য হামলা\'। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

ইসরায়েলি সূত্র সিএনএন\'কে বলেছে, পরবর্তী ধাপের যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের তেল ভাণ্ডারে হামলা শুরু হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সন্ত্রাসী ইরানি রেজিমের সামরিক স্থাপনায় অতিরক্ত হামলা চালানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানে শাহরান তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এর আগে গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন ধাপের অপারেশনে এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

প্রকাশিত :  ১১:০০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে গাড়ির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

আন্তর্জাতিক এর আরও খবর