ওয়ালস্ট্রিট জার্নালের তথ্য

img

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

প্রকাশিত :  ০৮:১০, ২০ এপ্রিল ২০২৬

ইরানে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর কয়েক ঘণ্টা চিৎকার করেন ট্রাম্প

যুদ্ধ চলাকালে ইরান একটি মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করে। পরবর্তীতে ওই বিমানের পাইলট ও ক্রুকে বড় ধরনের অভিযানের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বিশেষ ইউনিট।

সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল রোববার (১৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান যুদ্ধবিমান ভূপাতিত করেছে এমন খবর জানার পর নিজের সহযোগীদের ওপর কয়েক ঘণ্টা ক্ষোভে চিৎকার করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এরপর যখন যুদ্ধবিমানের পাইলট ও ক্রুকে উদ্ধার অভিযান শুরু হয় তখন ট্রাম্পকে ‘সিচুয়েশন রুম’ থেকে বাইরে রাখা হয় বলে জানিয়েছেন একটি সূত্র। কার‌ণ ট্রাম্পের অধৈর্য্যতা উদ্ধার অভিযানে ব্যাঘাত ঘটাবে বলে ধারণা ছিল তাদের।

ওয়ালস্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ইরান যুদ্ধ শুরুর পরই গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যা পুরো বিশ্বে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে উদগ্রীব হয়ে পড়েন বলে জানিয়েছে ওয়ালস্ট্রিট জার্নাল।

এ ছাড়া হোয়াইট হাউজের কর্মকর্তারাও অবাক হয়ে যান ইরান এত দ্রুত ও সহজে কীভাবে হরমুজ বন্ধ করে দিয়েছে।

এ ক্ষেত্রে অবাক হন ট্রাম্পও। তিনি এমনও মন্তব্য করেন ‘শুধুমাত্র ড্রোন দিয়েই একজন কীভাবে হরমুজ বন্ধ করে দিতে পারে। ‘


আন্তর্জাতিক এর আরও খবর

img

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে চুক্তি সই হবে: ট্রাম্প

প্রকাশিত :  ১৫:৩২, ২০ এপ্রিল ২০২৬

পাকিস্তানে আজই ইরানের সঙ্গে একটি চুক্তি সই হবে বলে ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

এর আগে নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনায় অংশ নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল ইতিমধ্যে ইসলামাবাদের পথে রয়েছেন।

মার্কিন প্রতিনিধিদল ইসলামাবাদের পথে থাকলে ইরান এখনো পাকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর বিষয়টি নিশ্চিত করেনি।

নিউইয়র্ক পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন—

* যদি অগ্রগতি অর্জিত হয় তাহলে ট্রাম্প ইরানের শীর্ষস্থানীয় ইরানীয় নেতাদের সঙ্গে সাক্ষাতে প্রস্তুত।

* জেডি ভ্যান্স, উইটকফ, কুশনার এবং মার্কিন আলোচক দলের সদস্যরা পাকিস্তানের উদ্দেশ্যে যাত্রা করছেন। তারা কয়েক ঘণ্টার মধ্যে ইসলামাবাদে পৌঁছাবেন।

* আমরা ইরানের সাথে আলোচনা করার কথা, তাই আমার ধারণা এই পর্যায়ে কেউ অন্য কোনো খেলা খেলছে না।

* আলোচনার মূল বিষয় এক অযৌক্তিক দাবি: ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্রের মালিকানা ত্যাগ করতে হবে।

* ইরানকে অবশ্যই পরমাণু অস্ত্র তৈরির উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে; এ বিষয়ে কোনো আপস করা হবে না।

সূত্র: আল–জাজিরা