img

উন্নয়নের ধারাবাহিকতায় এসপায়ার পার্টির পক্ষে ঘর মার্কায় ভোটের আহ্বান

প্রকাশিত :  ১০:০৮, ০৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৫১, ০৫ মে ২০২৬

উন্নয়নের ধারাবাহিকতায় এসপায়ার পার্টির পক্ষে ঘর মার্কায় ভোটের আহ্বান

টাওয়ার হ্যামলেটসের সার্বিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এসপায়ার পার্টিকে সমর্থন এবং মেয়র লুৎফুর রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন কমিউনিটি নেতৃবৃন্দ।

গত ৩ মে পূর্ব লন্ডনের বো-ওয়েস্ট এলাকায় কাউন্সিলর প্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর সমর্থনে এক গুরুত্বপূর্ণ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। কমিউনিটি এক্টিভিস্ট মিজান আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুনতাকিম। এছাড়াও বো ওয়েস্ট ইলেকশন পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গ আলোচনায় অংশগ্রহণ করেন।

সভায় আসন্ন ৭ মে ২০২৬ নির্বাচনে এসপায়ার পার্টির প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে কার্যকর নির্বাচনী প্রচারণা, ভোটার সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় জনসমর্থন জোরদার, ঘরে ঘরে প্রচার কার্যক্রম এবং ওয়ার্ডজুড়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বক্তারা বলেন, বো-ওয়েস্ট আসনে সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলীর বিজয় শুধু স্থানীয় প্রতিনিধিত্বই নিশ্চিত করবে না, বরং সমগ্র টাওয়ার হ্যামলেটসের উন্নয়ন, জনকল্যাণ ও কমিউনিটি স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা উল্লেখ করেন, মেয়র লুৎফুর রহমানের দূরদর্শী নেতৃত্বে টাওয়ার হ্যামলেটস ইতোমধ্যে শিক্ষা, জনসেবা, সামাজিক নিরাপত্তা, কমিউনিটি কল্যাণ, আবাসন উন্নয়ন এবং অবকাঠামোগত অগ্রগতিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। Aspire পার্টির নেতৃত্বে পরিচালিত উন্নয়ন কার্যক্রম সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সভায় আরও বলা হয়, কাউন্সিলর প্রার্থী সৈয়দ নাঈম আহমদ ও রিপন আলী দীর্ঘদিন ধরে সামাজিক, সাংগঠনিক, শিক্ষা, মানবকল্যাণ ও জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেছেন।

সভা শেষে নেতৃবৃন্দ বো-ওয়েস্টসহ সমগ্র টাওয়ার হ্যামলেটসের সর্বস্তরের ভোটারদের প্রতি উন্নয়নের ধারাবাহিকতা, কমিউনিটির অধিকার, শক্তিশালী নেতৃত্ব এবং জনগণের কল্যাণের স্বার্থে আগামী ৭ মে ঘর মার্কায় ভোট দিয়ে Aspire পার্টির সকল প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস বাসিন্দাদের জন্য বড় সুযোগ: ২০২৬ শিক্ষাবর্ষে পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত শিক্ষা অনুদান দিচ্ছে টিএইচসিডব্লিউএফইটি

প্রকাশিত :  ১৩:৪৫, ০৫ মে ২০২৬

টাওয়ার হ্যামলেটসের বাসিন্দাদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সহজ করতে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা কর্মসূচি চালু রয়েছে। টাওয়ার হ্যামলেটস অ্যান্ড ক্যানারি ওয়ার্ফ ফার্দার এডুকেশন ট্রাস্ট (টিএইচসিডব্লিউএফইটি) এর মাধ্যমে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষা সহায়তা অনুদানের আবেদন বর্তমানে খোলা রয়েছে। এই উদ্যোগটি টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এবং ক্যানারি ওয়ার্ফ  গ্রুপ-এর যৌথ সহযোগিতায় পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে স্থানীয় বাসিন্দারা কোর্স ফি এবং পড়াশোনা সম্পর্কিত বিভিন্ন ব্যয়ের জন্য আর্থিক সহায়তা পেতে পারেন।

এই স্কিমের আওতায় ফারদার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ তিন হাজার আটশ পাউন্ড পর্যন্ত, হায়ার এডুকেশন কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার দুইশ পাউন্ড পর্যন্ত এবং পোস্টগ্রাজুয়েট কোর্সের জন্য সর্বোচ্চ পাঁচ হাজার নয়শ পাউন্ড পর্যন্ত অনুদান প্রদান করা হয়। যেসব আবেদনকারী মূলধারার স্টুডেন্ট ফাইন্যান্স -এর জন্য যোগ্য নন, তারা কোর্স ফি সহায়তার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া যেসব পরিবারের বার্ষিক আয় পঁচিশ হাজার পাউন্ডের নিচে, তারা মেইনটেন্যান্স সহায়তার জন্য বিবেচিত হতে পারেন।

আবেদনকারীদের অবশ্যই টাওয়ার হ্যামলেটসে কমপক্ষে তিন বছর বসবাসের প্রমাণ দিতে হবে এবং অন্যান্য যোগ্যতার শর্ত প্রযোজ্য থাকবে। সাধারণভাবে যাদের যুক্তরাজ্যে থাকার অনুমতিতে সীমাবদ্ধতা রয়েছে, তারা আবেদন করতে পারবেন না। একইভাবে, যেসব শিক্ষার্থী স্টুডেন্ট ফাইন্যান্স বা মেয়রস\' এডুকেশন অ্যাওয়ার্ড-এর মতো সরকারি সহায়তা পেতে পারেন, তাদের ক্ষেত্রে এই ট্রাস্ট সাধারণত অতিরিক্ত অর্থায়ন প্রদান করে না।

এই অনুদানের জন্য আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ জুন ২০২৬। কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সেপ্টেম্বর থেকে নতুন কোনো এডুকেশন বা ট্রেনিং কোর্স শুরু করতে যাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সমস্যায় আছেন, তাদের জন্য এটি একটি বড় সুযোগ। তাই আগ্রহীদের সময়মতো আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে যাতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই প্রয়োজনীয় ফিনান্সিয়াল সাপোর্ট নিশ্চিত করা যায়।

কমিউনিটি এর আরও খবর