img

স্বামীকে হত্যার পর মরদেহের টুকরো অংশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা

প্রকাশিত :  ১৬:৫৭, ১৫ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:৩৬, ১৫ মে ২০২৬

স্বামীকে হত্যার পর মরদেহের টুকরো অংশ ফ্রিজে রাখতে গিয়ে ধরা

পারিবারিক কলহের জেরে শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে ড্রামে ভরে রাখার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। পরে দেহের অংশ বিভিন্ন স্থানে ফেলে দিয়ে মাংস ফ্রিজে সংরক্ষণ করতে গিয়ে স্থানীয়দের সন্দেহে ধরা পড়েন তিনি। ঘটনাটি জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার চন্দ্রপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন মালয়েশিয়া প্রবাসী জিয়া সরদার ও তার স্ত্রী আসমা আক্তার। প্রায় আট বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের মাধ্যমে তাদের বিয়ে হয়। উভয়েরই এটি দ্বিতীয় বিয়ে ছিল।

জানা গেছে, দীর্ঘদিন ধরে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। সম্প্রতি সেই বিরোধ চরম আকার ধারণ করে। গত মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে আসমা আক্তার তার স্বামী জিয়া সরদারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এরপর হত্যাকাণ্ড গোপন করতে আসমা মরদেহটি ছুরি দিয়ে কয়েক টুকরো করে হাড় ও মাংস আলাদা করেন। দেহাংশ একটি ড্রামে ভরে বাসায় রেখে দেন প্রায় তিন দিন। পরে শুক্রবার সন্ধ্যায় একটি অটোরিকশা ভাড়া করে দেহের কিছু অংশ বস্তায় ভরে বিভিন্ন স্থানে ফেলে দেন।

পুলিশ জানায়, দেহের মাংসের অংশগুলো তিনি শরীয়তপুর শহরের পালং এলাকার তার আগের ভাড়া বাসায় নিয়ে গিয়ে ফ্রিজে রাখতে চান। কিন্তু তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে।

পরে জিজ্ঞাসাবাদে আসমা আক্তার হত্যার বিষয়টি স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার আটং বৃক্ষতলা এলাকা থেকে মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে পুলিশ।

একইদিন বিকেলে নড়িয়া উপজেলার পদ্মা নদীর তীর থেকে চারটি হাত-পায়ের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, এগুলো নিহত প্রবাসীর শরীরের অংশ।

নিহতের আত্মীয় শাহাদাত হোসেন শাহেদ বলেন, ‘আমার ভাই প্রবাসে থাকাকালে ওই নারীকে বিয়ে করেন। দেশে এসে আলাদা বাসায় থাকতেন। আমরা খবর পেয়ে এসে দেখি, সত্যিই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

অভিযুক্ত আসমা আক্তার দাবি করেন, স্বামী প্রায়ই তাকে মারধর করতেন। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে তিনি রড দিয়ে আঘাত করলে স্বামী পড়ে যান।

তিনি বলেন, ‘আমি বুঝতে পারিনি এত বড় ঘটনা হয়ে যাবে।’

পালং মডেল থানার ওসি শাহ আলম বলেন, ‘স্বামীকে হত্যার পর মরদেহ টুকরো করে ড্রামে ভরে রাখে ওই নারী। পরে দেহাংশ বিভিন্ন স্থানে ফেলে দেয়। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী মরদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়েছে।’

তিনি আরও জানান, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


বাংলাদেশ এর আরও খবর

img

৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে না ফেরার দেশে শিশু রেশমি

প্রকাশিত :  ০৯:০৩, ১৪ মে ২০২৬

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকার রউফাবাদ কলোনিতে গোলাগুলির ঘটনায় গুরুতর আহত হওয়া ১১ বছর বয়সী রেশমী আক্তার আর বাঁচল না। ৭ দিন মৃত্যুর সাথে লড়াই করে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মারা যায় সে। 

বিষয়টি সমকালকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। প্রায় এক সপ্তাহ ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল সে।

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার রৌফাবাদ কলোনির শহীদ মিনার গলি এলাকায় গত বৃহস্পতিবার রাতে ১১টার দিকে মায়ের জন্য পান আনতে যায় রেশমি আক্তার। ঘর থেকে বের হতে না হতেই গুলির শব্দ পান বাসিন্দারা। সেসময় সন্ত্রাসীদের দুই পক্ষের মধ্যে চলছিল গোলাগুলি। একপর্যায়ে ওই রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পথে সন্ত্রাসীদের ছোড়া একটি বুলেট এসে পড়ে রেশমির চোখে। এতে রাস্তায় পড়ে যায় সে। গোলাগুলি বন্ধ হলে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া যাওয়া হয়। তখন রেশমির মাথা দিয়ে প্রচন্ড রক্ত ঝরতে থাকে। জ্ঞানহীন অবস্থায় প্রথমে একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন শুক্রবার সন্ধ্যায় তাকে চমেক হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।