img

যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া

প্রকাশিত :  ১১:২০, ১৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রকে ভুল থেকে শিক্ষা নিতে বলল রাশিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানে আবারও হামলা চালানোর প্রস্তুতির খবরের সমালোচনা করেছেন রাশিয়ার দূত মিখাইল উলিয়ানভ।  এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘যদি এই তথ্য সঠিক হয়, তবে তা ইঙ্গিত করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইল তাদের অতীতের কৌশলগত ভুল থেকে কোনো শিক্ষা নেয়নি।’

প্রতিবেদনে আরও বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে সম্ভাব্য সামরিক বিকল্পগুলো নিয়ে আলোচনা চলছে।

এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক মন্ত্রী পিট হেগসেথ গত সপ্তাহে বলেন, ওয়াশিংটনের কাছে প্রয়োজন হলে সংঘাত ‘আরও বাড়ানোর’ পরিকল্পনা রয়েছে।

এদিকে,  শিগগিরই কোনো শান্তিচুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  ফরাসি গণমাধ্যম বিএফএমটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

ট্রাম্প বলেন, ‘ইরানিদের জন্য একটি চুক্তিতে পৌঁছানোই সবচেয়ে ভালো হবে। তারা যদি তা না করে, তবে তাদের খুব খারাপ সময় পার করতে হবে। চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ওয়াশিংটনের পাশাপাশি ইরানেরও নিজস্ব স্বার্থ রয়েছে।’


আন্তর্জাতিক এর আরও খবর

img

কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানেই ইরান প্রতিশ্রুতিবদ্ধ: পোপ লিওকে পেজেশকিয়ান

প্রকাশিত :  ১২:২৫, ১৭ মে ২০২৬

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান এখনো কূটনীতি ও শান্তিপূর্ণ সমাধানের পথেই প্রতিশ্রুতিবদ্ধ। পোপ লিও চতুর্দশকে পাঠানো এক বার্তায় পেজেশকিয়ান এ কথা জানান।

গতকাল শনিবার (১৬ মে) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আইএরএনএ জানায়, সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনের ঘটনায় পোপের ‘নৈতিক ও যৌক্তিক অবস্থানের’ জন্য তেহরান কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যবস্তুতে ইরানের হামলা ছিল ‘বৈধ আত্মরক্ষার অংশ’। 

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্তরাষ্ট্রের ‘অবৈধ কর্মকাণ্ডের’ বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র ও ইসরাইল।  জবাবে তেহরান ইসরাইল ও উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্রদের লক্ষ্য করে পালটা হামলা চালায়।  পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিও বন্ধ করে দেয় ইরান। 

এক মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধের বিরতি গত ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয়। তবে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় স্থায়ী সমঝোতা হয়নি।  পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

আন্তর্জাতিক এর আরও খবর