img

বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদ-উল আজহা উদযাপন

প্রকাশিত :  ১০:৪৯, ০১ জুন ২০২৬

বৃটেনের কার্ডিফ শহরে পবিত্র ঈদ-উল আজহা উদযাপন

আত্মত্যাগ ও বিসর্জন,  ভালোবাসা আর শান্তির বার্তা নিয়ে আবার এলো পবিত্র ঈদ। যথাযোগ্য মর্যাদায় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে  বৃটেনের ওয়েলস রাজধানী কার্ডিফ শহরে ২৭ শে মে কয়েক  হাজার লোকের উপস্থিতিতে পবিত্র ঈদুল আজহার উদযাপন  করেছে মুসলিম কমিউনিটি।

বৃটেনের কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারে সকাল ৮ টায় অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী, ২য় জামাতে নামাজ আদায় করান হাফিজ মাওলানা তৌহিদুল হক, কার্ডিফ  জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানে  সকাল ৮ টায় প্রথম জামাত ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ২য় জামাতে  ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন, এদিকে লানেড্রিন কমিউনিটি সেন্টারে ঈমামতি করেন হাফিজ খায়রুল আলম। 

খোতবা পূর্ব আলোচনায় ইমামগণ বলেন ঈদ উল আযহা আত্মত্যাগের মহিমায় ভাস্বর, মূলত আল্লাহতায়ালার নৈকট্য ও সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে আত্মকুরবান করার চেতনা জাগ্রত করে।

কার্ডিফের প্রতিটি মসজিদে ধর্মপ্রাণ  মুসলমানদের  পদচারণায় মুখর হয়ে ওঠে। জামাত শেষে আগত মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের অনাবিল আনন্দে মেতে উঠেন।এ যেনো এক প্রাণের বন্ধন।

কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টার এর ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু, সেক্রেটারি কাওসার হোসেন, ট্রেজারার রকিবুর রহমান, কার্ডিফ জালালিয়া মসজিদ এর  আলহাজ্ব লিলু মিয়া ও সেক্রেটারি মহিবুল ইসলাম মায়া সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আগত আগত মুসল্লীরা বিশ্বের সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে  ঈদুল আজহার আত্মত্যাগের মহিমায় সকলের জীবন মহিমান্বিত হয়ে উঠুক,  বিশ্ব হোক শান্তিময়। বিশ্ব-বিবেক জাগ্রত হওয়ার পাশাপাশি গড়ে উঠুক এক মানবিক পৃথিবী বলে অভিমত ব্যাক্ত করেছেন। পরিশেষে প্রতিটি ঈদের জামাতে  দোয়ার মাধ্যমে মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা  করা হয়েছে।

বিভিন্ন জায়গায় ঈদ জামায়াতে মুসল্লিদের জন্য নানা পদের বিনা মূল্যের খাবার ও বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থা ছিল।  প্রবাসের শত ব্যাস্ততার মাঝে ও ঈদ উপলক্ষে প্রতিটি  বাসাবাড়িতে ছিলো পিঠা, সন্দেশ, মিষ্টি, সেমাই, লাচ্ছি,বিরিয়ানি, সহ নানান খাবারের  আয়োজন। এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ও যুক্তরাজ্য সহ বিশ্বময় বসবাসকারী সকল  মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে\'র কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর এক শুভেচ্ছা বার্তায় তিনি মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্ববোধ কামনা করেন।

 বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন কাডিফ ইউকে\'র  সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর , বলেন “ত্যাগের মহিমায় উজ্জ্বল পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে আত্মত্যাগ, মানবতা ও সৌহার্দ্যের শিক্ষা নিয়ে আসে। এই ঈদ হোক সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণের বার্তা।”

তিনি বলেন “ঈদের প্রকৃত শিক্ষা হলো ত্যাগ ও মানবতার কল্যাণে একে অপরের পাশে দাঁড়ানো। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে   সবাইকে এগিয়ে আসতে হবে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসে থেকেও দেশের মানুষের সঙ্গে আত্মার সম্পর্ক অটুট রয়েছে। ঈদের এই আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।

কমিউনিটি এর আরও খবর

img

ভলান্টিয়ার্স’ উইক উদযাপন: স্বেচ্ছাসেবীদের অবদানে টাওয়ার হ্যামলেটসে গড়ে উঠছে শক্তিশালী কমিউনিটি

প্রকাশিত :  ২৩:৪৯, ১৪ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ১ থেকে ৭ জুন পর্যন্ত পালিত ভলান্টিয়ার্স’ উইক উপলক্ষে স্থানীয় কমিউনিটিকে সহায়তা করা হাজারো স্বেচ্ছাসেবীর অবদানকে সম্মান জানিয়েছে। একই সঙ্গে আরও বেশি মানুষকে স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বর্তমানে ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস (VCTH) ৭০টিরও বেশি স্বেচ্ছাসেবার সুযোগ প্রদান করছে, যেখানে সব বয়স, আগ্রহ এবং অভিজ্ঞতার মানুষের জন্য বিভিন্ন ভূমিকা রয়েছে। অনেক ক্ষেত্রেই পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই এবং কাজ, পড়াশোনা বা পরিচর্যার দায়িত্বের সঙ্গে সহজেই সামঞ্জস্য রেখে এসব কাজে অংশ নেওয়া সম্ভব।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুতফুর রহমান বলেন, “স্বেচ্ছাসেবার প্রতিটি ছোট কাজই একটি শক্তিশালী ও সহানুভূতিশীল টাওয়ার হ্যামলেটস গড়ে তুলতে সাহায্য করে। আমাদের স্বেচ্ছাসেবীরা দেখিয়ে দিচ্ছেন, একসঙ্গে কাজ করলে কী সম্ভব। আমি তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ জানাই।”

ডেপুটি মেয়র কাউন্সিলর মাইউম তালুকদার সম্প্রতি হোয়াইটচ্যাপেল আইডিয়া স্টোর পরিদর্শন করে বাসিন্দাদের স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হওয়ার জন্য উৎসাহিত করেন।

আইডিয়া স্টোরে প্রাপ্তবয়স্ক ও তরুণদের জন্য (ডিউক অব এডিনবরা অ্যাওয়ার্ডসহ) বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবার সুযোগ রয়েছে। এর মধ্যে রয়েছে সাপ্তাহিক “গেট অনলাইন” ডিজিটাল সহায়তা সেশন পরিচালনা, শিশুদের কার্যক্রমে সহায়তা, শীতকালীন ওয়ার্ম হাব সাপোর্ট এবং আর্কাইভিং কাজ।

আইডিয়া স্টোরে স্বেচ্ছাসেবক হতে হলে আবেদনকারীর টাওয়ার হ্যামলেটসে বসবাস বা কর্মরত হওয়া, স্থানীয় কোনো স্কুলে অধ্যয়ন করা বা আইডিয়া স্টোর লার্নিংয়ের সঙ্গে যুক্ত থাকা প্রয়োজন।

কাউন্সিলর তালুকদার বলেন, “স্বেচ্ছাসেবা দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং কমিউনিটির সঙ্গে সংযোগ স্থাপনের একটি শক্তিশালী উপায়। একই সঙ্গে এটি প্রতিদিন গুরুত্বপূর্ণ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে। স্বেচ্ছাসেবীদের এই নিষ্ঠা টাওয়ার হ্যামলেটসের মানুষের জীবনে বাস্তব ও দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে।”

ভলান্টিয়ার সেন্টার টাওয়ার হ্যামলেটস স্থানীয় স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা স্বেচ্ছাসেবক নিয়োগ ও প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন কমিউনিটি সংস্থার সঙ্গে তাদের যুক্ত করে।

সংস্থাটির প্রধান নির্বাহী ক্যাথরিন ব্যাভেজ বলেন, “প্রতি বছর টাওয়ার হ্যামলেটসের হাজারো বাসিন্দা স্বেচ্ছাসেবামূলক কাজে অংশ নেন। তারা স্থানীয় চ্যারিটি ও কমিউনিটি গ্রুপগুলোকে সহায়তা করে সবচেয়ে ঝুঁকিপূর্ণ মানুষদের জন্য প্রয়োজনীয় সেবা নিশ্চিত করেন।\"
তিনি বলেন, \"ভলান্টিয়ার্স’ উইক হলো তাদের এই অসাধারণ অবদানকে ধন্যবাদ জানানোর সময়। স্বেচ্ছাসেবীদের সময়, দক্ষতা ও সহানুভূতি ছাড়া অনেক সেবাই থমকে যেত। আপনি একবার বা নিয়মিত যেভাবেই অংশ নিন না কেন, আমরা আপনার প্রতি কৃতজ্ঞ।”

যারা এখনো স্বেচ্ছাসেবামূলক কাজে যুক্ত হননি, তাদের জন্য এটি প্রথম পদক্ষেপ নেওয়ার উপযুক্ত সময় বলে মনে করছে কাউন্সিল।

আগ্রহী বাসিন্দারা বর্তমান সুযোগগুলো সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন:
www.vcth.org.uk/volunteering-in-tower-hamlets/
www.ideastore.co.uk/our-services/volunteering

কমিউনিটি এর আরও খবর