img

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত, আহত ১০

প্রকাশিত :  ১০:২৫, ০৮ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:২৮, ০৮ জুন ২০২৬

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন নিহত, আহত ১০

হবিগঞ্জে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার বৈশামোড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন, সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার আরস আলী মুন্সি (৭০), শিশু আলিফ, হবিগঞ্জের মাধবপুর উপজেলার মৌসুমি দাস (৩০) ও নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তনয় কুমার মজুমদার।

খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি আবু তাহের জানান, মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাওয়ার পথে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস বৈশামোড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়।

তিনি জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও হাইওয়ে পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় আইনী প্রক্রিয়া নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।


সিলেটের খবর এর আরও খবর

img

সিলেটে তরুণীকে চাকু দেখিয়ে মোবাইল ফোন ও নাকফুল ছিনতাই, দুই নারী গ্রেপ্তার

প্রকাশিত :  ০৮:০৭, ০৮ জুন ২০২৬

সিলেটে এক তরুণীকে ছিনতাইয়ের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসাথে সাথে ছিনতাই হওয়া একটি স্বর্নের নাকফুলও উদ্ধার করা হয়েছে।

গতকাল রবিবার (৭ জুন) রাতে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল এ তথ্য জানায়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিশ্বনাথের লামাকাজী গ্রামের নুরুল ইসলাম ও সমলা বেগমের মেয়ে বর্তমানে নগরীর জালালাবাদ থানার আখালিয়া নয়াবাজার এলাকার বাসিন্দা তানিয়া (১৮) ও এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার লিটন মিয়ার কলোনির বাসিন্দা আব্দুল খালেক ও মিনারা বেগমের ছেলে ঝুমা আক্তার।

শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে সুবহানীঘাট এলাকা থেকে একজনকে এবং পরে বাদামবাগিচা এলাকা থেকে ঝুমাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শনিবার বিকেলে নগরীর চালিবন্দর কাষ্টঘর এলাকার প্রবেশ মুখে কুলসুমা আক্তার (১৯) নামের এক তরুণীকে তিনজন ছিনতাইকারী চাকু দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ১টি মোবাইল সেট ও একটি স্বর্ণের নাকফুল ছিনিয়ে নেয়। এসময় ওই তরুণী চিৎকার দিয়ে ছিনতাইকারীদের পিছু ধাওয়া করেন। সোবহানীঘাট ইবনেসিনা হাসপাতালের সামনে পৌঁছার পর অন্যান্য লোকজনের সহযোগীতায় নাকফুলসহ তানিয়াকে আটক করেন।

পরে কলসুমা কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দিলে পুলিশ এয়ারপোর্ট থানার বাদামবাগিচায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ২নং আসামি ঝুমাকে গ্রেপ্তার করে।

তাদের দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।