img

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

প্রকাশিত :  ০৬:১৪, ১৬ জুন ২০২৬

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

ব্রিটেনের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর একটি সভাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সভাস্থল ও এর আশপাশে বিক্ষোভ, ডিম নিক্ষেপ এবং হাতাহাতির ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে পুলিশ।

গতকাল সোমবার (স্থানীয় সময়) ইস্ট লন্ডন মসজিদ-সংলগ্ন মায়েদা গ্রিল রেস্টুরেন্টে এনসিপি ইউকে অ্যালায়েন্স আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।

আয়োজক সূত্রে জানা গেছে, সভা শুরুর আগেই সেখানে বিক্ষোভ শুরু করেন যুক্তরাজ্যপ্রবাসী আওয়ামী লীগের নেতা-কর্মী ও তাদের সহযোগী সংগঠনের সদস্যরা। এ সময় এনসিপির সমর্থকরাও সেখানে অবস্থান নেন। একপর্যায়ে এনসিপির কর্মী-সমর্থকদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠান শুরুর কথা থাকলেও উত্তেজনাকর পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর কঠোর পুলিশি নিরাপত্তার মধ্যে হাসনাত আবদুল্লাহ অনুষ্ঠানস্থলে পৌঁছান এবং বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে পুলিশি নিরাপত্তায় তিনি স্থান ত্যাগ করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, সভাস্থল এলাকায় সৃষ্ট উত্তেজনার ঘটনায় অন্তত তিনজনকে আটক করেছে লন্ডন পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেক রয়েছেন বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে হাতকড়া পরিয়ে পুলিশ ভ্যানে তুলতে দেখা যায়। তবে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, হাসনাত আবদুল্লাহ ও তার সহযোগীরা পার্ক এলাকায় হাঁটার সময় কয়েকজন তাদের অনুসরণ করে বিভিন্ন মন্তব্য করেন। একপর্যায়ে তিনি পাশের একটি রেস্তোরাঁয় আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা কয়েকজনের দিকে ডিম নিক্ষেপ করা হয়।

ভিডিওতে আরও দেখা যায়, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হকের গায়ে ডিম লাগে। পরে তার সঙ্গে যুক্তরাজ্য আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীমের বাগ্‌বিতণ্ডা হয়, যা একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।

এ ঘটনায় এনসিপি ইউকে অ্যালায়েন্স এক বিবৃতিতে দাবি করেছে, স্থানীয় সময় সোমবার বিকেলে এলেম পার্ক এলাকায় হাসনাত আবদুল্লাহ ও এহতেশামুল হকের সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের কিছু কর্মী বিশৃঙ্খলা ও উসকানিমূলক আচরণের চেষ্টা করে।

বিবৃতিতে বলা হয়, এসব কর্মকাণ্ড ‘কাপুরুষোচিত’ এবং ‘পূর্বপরিকল্পিত উসকানির অংশ’। সংগঠনটির দাবি, ভয়ভীতি প্রদর্শন ও অসহিষ্ণুতার রাজনীতি থেকে আওয়ামী লীগ এখনো বেরিয়ে আসতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের জনগণ জুলাই বিপ্লবের মাধ্যমে এ ধরনের রাজনৈতিক সংস্কৃতিকে প্রত্যাখ্যান করেছে। গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অবজ্ঞা, বিরোধী মতের প্রতি অসহিষ্ণুতা এবং ক্ষমতার অহংকারই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের কারণ হয়েছে।

কমিউনিটি এর আরও খবর

img

টাওয়ার হ্যামলেটস সেন্ট জর্জেস লেজার সেন্টার পুনর্নির্মাণের জন্য ঠিকাদার নিয়োগ করেছে

প্রকাশিত :  ১১:৩৭, ১৫ জুন ২০২৬

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সেন্ট জর্জেস লেজার সেন্টারের পুনর্নির্মাণ প্রকল্পের পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য গিল্ডমোর গ্রুপ-কে নিয়োগ দিয়েছে। এই পদক্ষেপটি লেইজার সুবিধা সম্প্রসারণ, নতুন কাউন্সিল বাড়ি নির্মাণ এবং আশেপাশের এলাকার উন্নয়নের পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়ার পর গিল্ডমোর গ্রুপকে ভবন ভাঙার কাজ পরিচালনা, জমি প্রস্তুত করা এবং নির্মাণ শুরুর আগে নতুন সুবিধার বিস্তারিত নকশা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এই প্রকল্পটি কাউন্সিলের লেইজার সার্ভিস (শরীরচর্চা/ক্রীড়া সুবিধাদি) ও নতুন বাড়ি নির্মাণে বৃহত্তর বিনিয়োগের অংশ, যা বরোজুড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও আবাসন সরবরাহ বৃদ্ধিতে সহায়তা করবে।

পুনর্নির্মাণের মাধ্যমে বিদ্যমান সেন্টারটির জায়গায় একটি আধুনিক ও উচ্চমানের অবকাঠামো তৈরি করা হবে, যা সব বয়স ও সক্ষমতার বাসিন্দাদের স্বাস্থ্য ও সুস্থতা সহায়তার জন্য ডিজাইন করা হয়েছে। নতুন কেন্দ্রটি ব্রিএম এক্সেলেন্ট মান অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং এতে থাকবেঃ ২৫ মিটার সুইমিং পুল, শিক্ষার্থীদের জন্য পুল, স্প্ল্যাশ প্যাড, খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্টসহ স্পোর্টস হল, মহিলাদের জন্য আলাদা স্থানসহ ফিটনেস স্যুট, এবং ফিটনেস স্টুডিও।

নতুন পুলটি বরোর চারটি বিদ্যমান পুলের সাথে যুক্ত হবে, যেখানে বাসিন্দারা বিনামূল্যে সাঁতার কাটতে পারেন। এর মধ্যে রয়েছে সকল মহিলা এবং ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের জন্য বিনামূল্যে প্রবেশাধিকার, পাশাপাশি ৩৫ বছরের বেশি বয়সী পুরুষ এবং পরিবারের জন্য অতিরিক্ত ফ্রি সেশন।

লেজার সেন্টারের পাশাপাশি এই প্রকল্পে ৩০টি নতুন কাউন্সিল-মালিকানাধীন বাড়ি নির্মিত হবে, যার বেশিরভাগই হবে পারিবারিক আকারের। এটি সাশ্রয়ী সামাজিক আবাসনের বরোর উচ্চ চাহিদা পূরণে সহায়তা করবে। তিনটি বাড়ি সম্পূর্ণ প্রবেশযোগ্য হবে, যা অতিরিক্ত চাহিদাসম্পন্ন বাসিন্দাদের সহায়তা করবে।

পুনর্নির্মাণের মাধ্যমে আশেপাশের পাবলিক স্থানগুলিতেও উল্লেখযোগ্য উন্নতি আনা হবে, যার মধ্যে রয়েছে সেন্ট জর্জেস গার্ডেনসের উন্নয়ন। পরিকল্পনায় রয়েছে একটি নতুন খেলার মাঠ, বহুমুখী গেমস এরিয়া এবং উন্নত উন্মুক্ত স্থান।

সারা দেশে যেখানে লেজার সুবিধা হ্রাস পাচ্ছে, সেখানে টাওয়ার হ্যামলেটস স্বাস্থ্য ও সুস্থতার উন্নয়নকারী সেবাগুলিতে বিনিয়োগ অব্যাহত রেখেছে। বিদ্যমান সুবিধাগুলিতে ৮ মিলিয়ন পাউন্ডেরও বেশি বিনিয়োগ করা হয়েছে, যার ফলে ২০,০০০-এরও বেশি সাঁতারের সদস্যপদসহ ৩০,০০০-এরও বেশি বি ওয়েল লেজার সদস্য হয়েছেন।কাউন্সিল ১৫০-এরও বেশি বাসিন্দাকে লাইফগার্ড হিসেবে যোগ্যতা অর্জনে সহায়তা করেছে এবং সেন্ট জর্জেসের পুনর্নির্মাণ প্রবেশাধিকার, দক্ষতা ও কর্মসংস্থানের সুযোগ আরও বিস্তৃত করবে বলে আশা করা হচ্ছে।

বিদ্যমান ভবন ভাঙার কাজ ২০২৬ সালের শরৎকালে শুরু হওয়ার কথা রয়েছে এবং ২০২৭ সালের শুরুতে নির্মাণ কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। নতুন লেজার সেন্টার ও বাড়িগুলি ২০২৯ সালে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।

টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান বলেছেন, \"একজন ঠিকাদার নিয়োগ এমন একটি স্থান তৈরির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা কেবল উচ্চমানের অবকাশ সুবিধায় প্রবেশাধিকার উন্নত করবে না বরং ৩০টি অতিপ্রয়োজনীয় নতুন বাড়িও সরবরাহ করবে। এই উচ্চাভিলাষী প্রকল্পটি দেখায় যে আমরা আমাদের বাসিন্দাদের বিস্তৃত চাহিদা পূরণে বরো জুড়ে স্থানগুলি কীভাবে সর্বোত্তমভাবে ব্যবহার করতে পারি।\"

গিল্ডমোর গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা এনগিন এরটোসুন বলেছেন, \"এই প্রকল্পের জন্য লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কর্তৃক নির্বাচিত হতে পেরে আমরা গর্বিত ও উত্সাহিত। এই প্রকল্পটি স্থানীয় বাসিন্দাদের জীবনে একটি বাস্তব ও স্থায়ী প্রভাব ফেলবে এবং আমরা সেই দায়িত্ব অনুভব করি। আমরা সর্বোচ্চ মান বজায় রেখে নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ যে সেন্ট জর্জেস আগামী প্রজন্মের জন্য স্থানীয় কমিউনিটিকে ভালোভাবে সেবা দেবে।\"

কমিউনিটি এর আরও খবর