img

টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যান শুনানি স্থগিত করেছে প্ল্যানিং ইন্সপেক্টরেট

প্রকাশিত :  ১৩:১৫, ০৮ জুলাই ২০২৬

টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যান শুনানি স্থগিত করেছে প্ল্যানিং ইন্সপেক্টরেট

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের খসড়া লোকাল প্ল্যানের শুনানি স্থাগিত করা হয়েছে। ৭ জুলাই থেকে শুরু হওয়ার কথা ছিলো এই শুনানি। আপাতত এটি স্থগিত করেছেন প্ল্যানিং ইন্সপেক্টরেট।

সম্প্রতি সিটি অব লন্ডনের খসড়া লোকাল প্ল্যানের দায়িত্বপ্রাপ্ত প্ল্যানিং ইন্সপেক্টরেটদেরকে চিঠি পাঠিয়েছেন ইউকের হাউজিং ও প্ল্যানিং মিনিস্টার ম্যাথিউ পেনীকুক এমপি। এই দুই  ইন্সপেক্টরেট টাওয়ার হ্যামলেটসের খসড়া লোকাল প্ল্যান পরীক্ষার কাজে নিয়োজিত থাকায় শুনানি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মিনিস্টারের চিঠিতে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা টাওয়ার অব লন্ডন-এর বিষয়টি উল্লেখ করা হয়েছে। টাওয়ার অব লন্ডন টাওয়ার হ্যামলেটস এলাকায় অবস্থিত হওয়ায় বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা সম্পন্ন না হওয়া পর্যন্ত শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যানিং ইন্সপেক্টরেট। নতুন শুনানির তারিখ পরবর্তীতে প্ল্যানিং ইন্সপেক্টরেট ঘোষণা করবেন।

টাওয়ার হ্যামলেটসের লোকাল প্ল্যান হলো বারার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নথি। যেখানে ভবিষ্যতে নতুন হাউজিং, কর্মসংস্থান, অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কোথায় এবং কীভাবে হবে তার রূপরেখা নির্ধারণ করা হয়। এটি হাউজিং সংকট মোকাবিলা ও স্থানীয় বাসিন্দাদের জন্য আরও ভালো সুযোগ সৃষ্টির লক্ষ্যেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন, “এই সিদ্ধান্ত টাওয়ার হ্যামলেটস এবং সিটি অব লন্ডন উভয়ের জন্যই হতাশাজনক। আমাদের লোকাল প্ল্যানে বারার প্রয়োজনীয় হাউজিং ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নেওয়ার একটি বাস্তবসম্মত পরিকল্পনা ছিলো। বিশেষ করে লন্ডনের তীব্র  হাউজিং সংকট মোকাবিলায় প্রয়োজনীয় ও প্রকৃত সাশ্রয়ী মূল্যের ঘরবাড়ি নির্মাণে এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এ ব্যাপারে পরবর্তী আপডেটের জন্য লোকাল প্ল্যান এক্সামিনেশন সংক্রান্ত ওয়েবসাইটে ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।


কমিউনিটি এর আরও খবর

img

নিউইয়র্ক সিনিয়র সিটিজেন ফোরামের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৮:১১, ০৬ জুলাই ২০২৬

উৎসবমুখর পরিবেশে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ‘সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। নিউরসেলের গ্লেন আইল্যান্ড পার্কে গত ২১ জুন   এ ভোনভোজন অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বীর মক্তিযোদ্ধা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে অনষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা: ইনামলু হক এমডি। বনভোজন ২০২৬—এর শুভ উদ্বোধন ঘোষণা করেন আমেরিকান বোর্ড অফ ইন্টারনাল মেডিসিনের সাবেক সহকারী অধ্যাপক ডাঃ রোমানা সি সবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রবিউজ্জামান ও কাজী কিং জাকির। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সংগঠনের বিশেষ ম্যাগাজিন ‘আলোকিত ব্রঙ্কস’—এর মোড়ক উন্মোচন এবং বিশ্ব বাবাদিবস উপলক্ষে ‘হ্যাপি ফাদারস ডে’ লেখা কেক কাটা।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে আসন অলংকৃত করেন বাংলাদেশ সোসাইটি ইউ.এস.এ ইনক্—এর সভাপতি জনাব আতাউর রহমান সেলিম, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ইয়াছমিন এমডি, স্থানীয় অ্যাসেম্বলি মেম্বার কারিনেস রেইস, হাসান আলী,  লোকমান হোসেন লকু এবং জাকির চৌধুরী সিপিএ। আরও উপস্থিত ছিলেন বীর মক্তিযোদ্ধা মেজর (অব:) মনজুর আহমেদ বীর প্রতীক, বীর মক্তিযোদ্ধা আব্দুল হালিম মন্সী ু , বাংলাবাজার জামে মসজিদের সভাপতি আব্দুস সবুর এবং বীর মক্তিযোদ্ধা মনজুর আহমেদ।

দিনব্যাপী এই আয়োজনে প্রবাসীদের জন্য বিভিন্ন আকর্ষণীয় ক্রীড়া প্রতিযোগিতা,মধ্যাহ্নভোজ এবং র‌্যাফেল ড্র—এর ব্যবস্থা ছিল। পরিশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে এই মিলনমেলার সফল সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুর রহিম বাদশা, আব্দুস শহীদ, সিরাজ উদ্দীন সোহাগ, মনসুর আহমেদ, ফরিদা ইয়াসমীন,কবি জুলি রহমান, হাবিবুর রহমান,রেজোয়ানা রাজ্জাক সেতু,সাহানা আক্তার,মুন্সী বশীর উদ্দীন,জাহাঙ্গীর আলম সরদার, তোফায়েল আহমেদ চৌধুরী, ডিটেকটিভ মাসুদ রহমান, আক্তারুজ্জামান হ্যাাপি, ডলি আক্তার, জমিরুল ইসলাম, আশরাফুল আলম, লস্কর রহমান, আবুল খায়ের, জহিরুল ইসলাম, ইমরান আলী টিপু, মেহের কবির চৌধুরী, শেখ শফিকুর রহমান ও রায়হান পারভেজ।

সিনিয়র সিটিজেন ফোরাম অফ বাংলাদেশী কমিউনিটি ইনক্ বনভোজন ২০২৬ উযাপন কমিটি: আহ্বায়ক বিজয় কৃষ্ণ সাহা, সদস্য সচিব আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক: হাসান আলী, কামাল উদ্দিন, প্রধান সমন্বয়কারী: খবির উদ্দিন ভূঁইয়া, সমন্বয়কারী: জামাল উদ্দিন আহমেদ কাউসার, নাসির উদ্দিন চিনু, এম এ নাসির (ক্রিড়া), সুধাংশু কুমার মন্ডল, কোষাধ্যক্ষ: আবু তাহের চৌধুরী, কর্পোরাল (অব:) আব্দুল মতিন।

ক্রীড়ায় পুরস্কার বিজয়ী: আম কুড়াঁনো: নাবিল, জাহিয়ান সাদ, আরশ। সেরা দৌড়বিদ (বালিকা): মুনজিরাত আরিশ, আলিয়া, রিশিকা। সেরা দৌড়বিদ (বালিকা): সরফরাজ, সাইকান, ইশাম। সেরা হাড়িঁ ভাঙা (নারী): আইরিন, বি মেহের চৌধুরী, সুলতানা। বালিশ খেলা (নারী): সাবিকুন, জাবিন তাসনিম, তাহমিনা। সেরা বল নিক্ষেপ (পুরুষ): আবু তাহের চৌধুরী, গৌছুল, সাহাদত। সেরা হাঁড়ি ভাঙ্গা (পুরুষ): এমদাদ, চন্দন, জাকির চৌধুরী সিপিএ।


কমিউনিটি এর আরও খবর