img

স্থানীয় কমিউনিটি গ্রুপের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

প্রকাশিত :  ০৯:৩৩, ২৫ অক্টোবর ২০২৬

স্থানীয় কমিউনিটি গ্রুপের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের অনুদান, আবেদনের শেষ তারিখ ১ নভেম্বর

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্মল গ্র্যান্টস কর্মসূচিতে আবেদন করার সুযোগ রয়েছে ১ নভেম্বর ২০২৬, রবিবার পর্যন্ত। স্থানীয় বাসিন্দা ও এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে আগ্রহী যোগ্য ছোট সংগঠনগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

স্থানীয় সংগঠন ও কমিউনিটি গ্রুপগুলোকে বাসিন্দাদের জীবনমান উন্নয়ন এবং আশপাশের এলাকার ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে সহায়তা করার লক্ষ্যে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্মল গ্র্যান্টস কর্মসূচির সর্বশেষ দফায় আবেদন গ্রহণ করা হচ্ছে।

এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় পর্যায়ে কাজ করা ছোট সংগঠনগুলো তাদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য আর্থিক সহায়তা পাওয়ার সুযোগ পাবে। বাসিন্দাদের প্রয়োজন পূরণ, কমিউনিটির মধ্যে সংযোগ বৃদ্ধি এবং স্থানীয় এলাকায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমন উদ্যোগকে সহায়তা করাই এই অনুদান কর্মসূচির মূল উদ্দেশ্য।

কারা আবেদন করতে পারবেন?

স্মল গ্র্যান্টস কর্মসূচিটি বিশেষভাবে ছোট সংগঠনগুলোর জন্য তৈরি করা হয়েছে। যেসব সংগঠনের বার্ষিক আয় সর্বোচ্চ ১ লাখ ৫০ হাজার পাউন্ড, তারা এই কর্মসূচির আওতায় আবেদন করার যোগ্য হতে পারে।

তবে শুধু বার্ষিক আয়ের সীমা পূরণ করলেই আবেদন অনুমোদিত হবে, এমন নয়। আবেদনকারী সংগঠনকে কাউন্সিলের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে ওয়েবসাইটে দেওয়া যোগ্যতার মানদণ্ড ভালোভাবে দেখে নেওয়া প্রয়োজন।

কী ধরনের উদ্যোগে সহায়তা পাওয়া যেতে পারে?

এই অনুদানের লক্ষ্য হলো স্থানীয় বাসিন্দা ও কমিউনিটির জন্য ইতিবাচক পরিবর্তন আনতে পারে, এমন প্রকল্পগুলোকে সহায়তা করা।

স্থানীয় সংগঠনগুলো তাদের পরিকল্পিত প্রকল্পের উদ্দেশ্য, উপকারভোগী এবং এলাকার ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনা করে আবেদন করতে পারে। তবে কোন ধরনের প্রকল্পে অর্থ দেওয়া হবে, কী কী খাতে অনুদানের অর্থ ব্যবহার করা যাবে এবং কোন কার্যক্রম অগ্রাধিকার পাবে, তা কাউন্সিলের নির্ধারিত নিয়ম ও শর্তের ওপর নির্ভর করবে।

আবেদন করার আগে যা জানা প্রয়োজন

আবেদন প্রক্রিয়া সহজ করতে কাউন্সিলের ওয়েবসাইটে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে। এর মধ্যে রয়েছেঃ

যোগ্যতার শর্তঃ কোন ধরনের সংগঠন আবেদন করতে পারবে এবং কী কী শর্ত পূরণ করতে হবে।

আর্থিক সহায়তার পরিমাণঃ একটি প্রকল্পের জন্য কত টাকা অনুদান চাওয়া যাবে এবং কী পরিমাণ অর্থ পাওয়া সম্ভব।

অনুদানের অর্থ ব্যবহারের নিয়মঃ কোন কোন কার্যক্রম ও ব্যয়ের জন্য অনুদানের অর্থ ব্যবহার করা যাবে।

আবেদনে সহায়তাঃ আবেদনপত্র তৈরি ও জমা দেওয়ার ক্ষেত্রে কী ধরনের সহযোগিতা পাওয়া যেতে পারে।

আবেদন ও মূল্যায়ন প্রক্রিয়াঃ কীভাবে আবেদন জমা দিতে হবে এবং কোন পদ্ধতিতে আবেদনগুলো যাচাই ও মূল্যায়ন করা হবে।

আবেদন করার আগে এসব তথ্য ভালোভাবে পর্যালোচনা করে প্রকল্পের পরিকল্পনা ও প্রয়োজনীয় তথ্য প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

স্থানীয় কমিউনিটির উন্নয়নে অংশ নিন

ছোট সংগঠন ও কমিউনিটি গ্রুপগুলো স্থানীয় মানুষের প্রয়োজন বুঝতে এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উপযুক্ত আর্থিক সহায়তা পেলে এসব সংগঠন তাদের কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করতে পারে এবং আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্মল গ্র্যান্টস কর্মসূচি স্থানীয় সংগঠনগুলোর সেই উদ্যোগকে এগিয়ে নেওয়ার একটি সুযোগ। তাই যোগ্য সংগঠনগুলোকে অনুদানের শর্তাবলি যাচাই করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানানো হচ্ছে।

আবেদনের শেষ তারিখঃ রবিবার, ১ নভেম্বর ২০২৬।

যোগ্যতার শর্ত, অনুদানের পরিমাণ, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য জানতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ওয়েবসাইট দেখুন। www.towerhamlets.gov.uk/lgnl/housing/Council-Tenants-and-Leaseholders/Get-involved/Housing-Improvement-Panel.aspx

আপনার সংগঠন যদি স্থানীয় বাসিন্দা ও কমিউনিটির কল্যাণে কাজ করে, তাহলে আবেদনের সুযোগটি কাজে লাগান এবং ১ নভেম্বরের মধ্যে আবেদন জমা দিন।

কমিউনিটি এর আরও খবর

img

ক্যাবল স্ট্রিটের ৯০ বছর পূর্তি উপলক্ষে টাওয়ার হ্যামলেটসে দুটি প্রদর্শনী চলছে

প্রকাশিত :  ০৯:৩৫, ২৫ অক্টোবর ২০২৬

নব্বই বছর আগে লন্ডনের ইস্ট এন্ডের হাজারো মানুষ একসাথে মিলে ফ্যাসিস্টদের মিছিল ঠেকিয়েছিলেন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে টাওয়ার হ্যামলেটসে চলতি অক্টোবর মাসজুড়ে চলছে দুটি বিশেষ প্রদর্শনী চলছে। 

টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভস এবং টাওয়ার হ্যামলেটস টাউন হল-এ আয়োজিত এই দু‘টি প্রদর্শনীতে ১৯৩৬ সালের ঘটনাবলির পাশাপাশি মাইগ্রেশন এবং স্থানীয় কমিউনিটির দীর্ঘ যাত্রাকে তুলে ধরা হয়েছে, যা আজকের টাওয়ার হ্যামলেটস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

দ্য ব্যাটল অব ক্যাবল স্ট্রিটঃ টাওয়ার হ্যামলেটস লোকাল হিস্ট্রি লাইব্রেরি অ্যান্ড আর্কাইভসে অনুষ্ঠিত এই প্রদর্শনীতে ১৯৩৬ সালের ৪ অক্টোবরের ঘটনাবলি তুলে ধরা হয়েছে। এতে রয়েছে ঐতিহাসিক আলোকচিত্র, সংবাদপত্রের প্রতিবেদন, বিভিন্ন স্মারক ও আর্কাইভ নথি। এর মাধ্যমে ফুটে উঠেছে, কীভাবে স্থানীয় বাসিন্দা এবং ইস্ট এন্ডের মানুষজন একত্রিত হয়ে ফ্যাসিস্টদের মিছিলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। প্রদর্শনীতে ইস্ট লন্ডনে ফ্যাসিবাদের উত্থান, এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ স্থানীয় কমিউনিটির ভূমিকা এবং সেই ঐতিহাসিক দিনের ঘটনাবলি তুলে ধরা হয়েছে।

এ বারা বিল্ট বাই নিউকামারস্ঃ টাওয়ার হ্যামলেটস টাউন হলে আয়োজিত   “এ বারা বিল্ট বাই নিউকামারস” শীর্ষক প্রদর্শনীতে মাইগ্রেশন ও কমিউনিটির  দীর্ঘ ইতিহাস তুলে ধরা হয়েছে। ফরাসি হুগেনট রিফিউজি, জুইশ মাইগ্রেশন, বাঙালি মাইগ্রেশন থেকে শুরু করে বর্তমানের বহুজাতিক টাওয়ার হ্যামলেটসের গল্প এতে স্থান পেয়েছে।

প্রদর্শনীটির মাধ্যমে দেখানো হয়েছে, কীভাবে বিভিন্ন সময়ে আগত জনগোষ্ঠী একই রাস্তা, ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক কাঠামোকে নিজেদের অবদানে সমৃদ্ধ করেছে এবং আজকের টাওয়ার হ্যামলেটসের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র লুৎফুর রহমান বলেন: “ক্যাবল স্ট্রিট আমাদের ঐক্যবদ্ধ ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় বিভিন্ন কমিউনিটির মানুষ যখন ঘৃণা ও বিভেদের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ায়, তখন কত শক্তিশালী পরিবর্তন সম্ভব হয়। ৯০ বছর পরেও আমাদের উচিত সেই মানুষদের স্মরণ করা, যারা সেদিন ঐক্যবদ্ধ হয়ে অসাধারণ সাহসিকতার পরিচয় দিয়েছিলেন।”

মেয়র বলেন, “তবে এটি কেবল অতীতের কোনো গল্প নয়। আজও টাওয়ার হ্যামলেটস বিভিন্ন পটভূমির মানুষের আবাসস্থল, যারা এখানে বসতি গড়ছেন, কমিউনিটি তৈরি করছেন এবং বারার উন্নয়নে অবদান রাখছেন। আমাদের ৯১ শতাংশ বাসিন্দা মনে করেন, বিভিন্ন কমিউনিটির মানুষ তাদের এলাকায় সৌহার্দ্যের সঙ্গে বসবাস করেন, যা প্রমাণ করে, সেই ঐক্যের চেতনা আজও সমানভাবে বিদ্যমান রয়েছে।”

এ উপলক্ষে কাউন্সিল বারার বাসিন্দাদের “নো প্লেস ফর হেইট” প্রচারণার অঙ্গীকারপত্রে স্বাক্ষর করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে তারা ঘৃণা, বিদ্বেষ ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিতে পারবেন।

কমিউনিটি এর আরও খবর