img

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশিত :  ০৩:৩৯, ১০ নভেম্বর ২০২৬

যুক্তরাজ‍্য জাসদের উদ্যোগে জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লন্ডন ৮ই নভেম্বর ২০২৬: জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল গত ৩১শে অক্টোবর । এই উপলক্ষে যুক্তরাজ্য জাসদ গত ৮ই নভেম্বর বেলা ৫টায় লন্ডন বাংলা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোকে এক আলোচনা সভার আয়োজন করে । আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু । সভার শুরুতে ১৯৭২ সালের ৩১শে অক্টোবর থেকে আজোবদি বিভিন্ন সময়ে যারা মেহনতি মানুষের অধিকার আদায়ের দাবিতে আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছেন এবং রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন , তাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় । 

সভার শুরুতে যুক্তরাজ‍্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশীদ তাঁর স্বাগতিক বক্তব্য পেশ করে । তিনি বলেন, ১৯৭২ সালের ৩১শে অক্টোবর সমাজতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে রনাঙ্গন থেকে সদ্য ফেরত আসা একঝাঁক মুক্তিযোদ্ধা বাংলাদেশের প্রথম রাজনৈতিক দল জাসদ প্রতিষ্ঠা করেছিলেন এবং শত প্রতিকূলতার মধ্যেও জাসদ তাঁর লক্ষ্যে অটল থেকে একটি গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধপরিকর এবং সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে । তিনি তাঁর বক্তব্যে জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসানুল হক ইনুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত‍্যহার করে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানান । 

সভায় অন‍্যান‍্য জাসদ নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজ ভূলুণ্ঠিত । মুক্তিযুদ্ধারা আজ লাঞ্ছিত, নির্যাতিত এবং অবহেলিত । একাত্তরের পরাজিত শক্তি আজ জাতীয় সংসদে বিরোধী দলের আসনে অধিষ্ঠিত । মব রাজত্ব দেশের সর্বত্র । স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আজ হুমকির সম্মুখীন । তাই বক্তারা দেশের রাজনৈতিক এই পরিস্থিতি মোকাবেলা করতে মুক্তিযুদ্ধের পক্ষের দেশের সকল রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান । বক্তারা মিথ‍্যা মামলায় বন্দী এবং সাজা প্রাপ্ত জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জননেতা হাসানুল হক ইনুর নিঃশর্ত মুক্তি এবং সাজা বাতিল করার জন্য সরকারের কাছে দাবি জানান । 

সভায় বক্তব্য রাখেন, যুক্তরাজ্য জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলু, কার্যকরী কমিটির সদস্য আলাউদ্দিন আহমদ মুক্তা, অর্থ বিষয়ক সম্পাদক রেদওয়ান খাঁন, প্রচার যোগাযোগ সম্পাদক সাংবাদিক এমরান আহমদ, সিলেট জেলা ও যুক্তরাজ্য জাসদ নেতা মোহাম্মদ কামরান আহমদ, যুক্তরাজ্য নারীজোটের সভাপতি রেহানা বেগম এবং যুক্তরাজ্য জাসদের মহিলা সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর । এছাড়া অনুষ্ঠানে আগত অতিথিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, টাওয়ার হ‍্যামলেট কাউন্সেলের সাবেক মেয়র  ও কাউন্সিলার সেলিম উল্লাহ এবং কমিউনিটি নেতা নওশাদ নূর । 

অনুষ্টান শেষে যুক্তরাজ্য জাসদের পক্ষ থেকে হালকা খাবার পরিবেশন করা হয় । সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয় । 

-প্রেস বিজ্ঞপ্তি 


কমিউনিটি এর আরও খবর

‘এ সিজন অব বাংলা ড্রামা ২০২৬\'

img

‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন

প্রকাশিত :  ১২:৫৯, ১০ নভেম্বর ২০২৬

লন্ডন, ৯ নভেম্বর: ‘ওল্ড গেইট’ নাটক দর্শক নন্দিত মঞ্চায়ন করছে ‘মঞ্চশৈলী’ নাট্য সংগঠন। পূর্ব লন্ডনের ব্রাডি আর্টস সেন্টারের থিয়েটার হলে ‘সিজন অব বাংলা ড্রামা’র এ উপস্থাপনা ছিল ৮ নভেম্বর সন্ধ্যা ৭টায়। কথাসাহিত্যক ও নাট্যকার সাঈম চৌধুরীর লেখা এনাটকে অভিনয়শিল্পীরা ছিলেন বিলাতের বাঙালি সংস্কৃতিকর্মীরা। সাঈম চৌধুরীর নাটক মানেই ব্যতিক্রমী কিছু। যার জন্যে হলে স্থান সংকুলানে অতিরিক্ত চেয়ার সামনের সারিতে যোগ করতে হয়। এই ছিল কৌতুহলোদ্দীপক নাটক‘ ওল্ডগেইট’।


‘ওল্ড গেইট’ নাটকে কি আছে আর কি ছিল এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দর্শকরা পুরো নাটক দেখেন আর মুগ্ধ ও বাকরুদ্ধ হয়ে ফিরে যান নিজ নিজ বাড়িতে। নাটকের কাহিনির কেন্দ্রে ছিল অভিবাসী সমাজের আবাসন সংকট, পারিবারিক টানাপোড়ন, হাস্যরসে ভরপুর সিলেটী ভাষার সংলাপ আর টান টান উত্তেজনা। নাটক তো তাই-ই হতে হয়। দর্শকদের ধরে রাখতে চমৎকার চমৎকার সংলাপ, কী সুন্দর সাবলীল উচ্চারণ, সংলাপ পরিবেশনে জাদুকরি প্রক্ষেপন ছিল পুরো নাটকে।

কমেডি নয়, কিন্তু কমেডির উত্তাপ ছিল শুরু থেকে শেষাবধি।প্রমিত বাংলা, সিলেটী সংলাপ ও ইংরেজি ভাষা প্রয়োগে ছিল মুন্সিয়ানার ছাপ।


নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেন আনোয়ার হক, জিয়াউর রহমান সাকলাইন, মোহাম্মদ হক, মৌসুমী শামান্তা, ইভা ইহমেদ, হুমায়ূন কবির মহিন, ফজলে রাব্বি চৌধুরী, আন্নে পারভীন, কাজী আয়ান তায়িব ও যয়দ আরিফুজ্জামান।

নাট্যশিল্পী রাজীব দাস ছিলেন নাটকটির নির্দেশনা ও পরিচালনায়। সহ পরিচালনা করেন রুহুল আমিন। স্টোরি টেলিংয়ে ছিলেন রুহুল আমিন। আলো প্রক্ষেপন ও মঞ্চসজ্জা ছিল সাবলীল। ছবি; রেহান জামিল ও হামিদ মোহাম্মদ।

কমিউনিটি এর আরও খবর