img

বিশ্বের সবচেয়ে সুন্দর এই ইরানি শিশুর আয় কত জানেন?

প্রকাশিত :  ১৭:৪৪, ২০ জানুয়ারী ২০২৪

বিশ্বের সবচেয়ে সুন্দর এই ইরানি শিশুর আয় কত জানেন?

অনাহিতা হাশেমজাদেহ নেট দুনিয়ায় অত্যন্ত পরিচিত একটি মুখ। নীল চোখ আর টোল পড়া গালের মিষ্টি হাসির এই মেয়েকে বিশ্বের সবচেয়ে সুন্দর শিশু বলা হয়ে থাকে। তার ছবি কিংবা ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা মাত্রই যেন তা ভাইরাল হয়ে যায়।

ইসলাম ধর্মাবলম্বী অনাহিতার জন্ম ২০১৫ সালের ১০ জানুয়ারি ইরানের ইস্পাহান শহরে। তার বাবা আলি হাশেমজাদেহ এবং মা মরিয়ম হাশেমজাদেহ। তার বর্তমান বয়স আট বছর হলেও তিন বছর বয়স থেকেই সে নেট দুনিয়ায় ভাইরাল।

ওই সময় অনাহিতার মা মরিয়ম হাশেমজাদেহ অন্য দশজন মায়ের মতো তার মেয়ের ছবি সামাজিক মাধ্যমে আপলোড করেছিলেন। কিন্তু তিনি ভাবেননি তার মেয়ে রাতারাতি ভাইরাল হয়ে যাবে। তিনি মাত্র কয়েকটি ছবি এবং ভিডিও আপলোড করার পর পরই তা নেট মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর ফেসবুক, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিকমাধ্যম অনাহিতার ফ্যান ফলোয়ার দ্রুত বাড়তে থাকে।

বর্তমানে অনাহিতার পরিচয় ইরানিয়ান শিশু শিল্পী, মডেল এবং সামাজিক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে। ইনস্টাগ্রামে এই মিষ্টি মেয়ের অনুগামীর সংখ্যা যখন ৭০ হাজার, তখন তার অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়। এরপর সেই অ্যাকাউন্ট সম্পূর্ণ মুছে ফেলে ২০১৮ সালে পুনরায় নতুন একটি একাউন্ট তৈরি করা হয়। বর্তমানে তার অনুগামীর সংখ্যা এক মিলিয়নের বেশি। অনাহিতার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পুরোটাই দেখভাল করেন তার মা।

ইরানি এই শিশু ইনস্টাগ্রাম, ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে বিজ্ঞাপনের প্রচার, পেইড কন্টেন্ট, স্পনসরশিপ, মডেলিংয় এবং গুগল এডসেন্সের মাধ্যমে মাসে লাখ লাখ টাকা উপার্জন করে।

মিষ্টি হাসির এই মডেলের আকর্ষণীয় ৩টি দিক হলো। তার নীল চোখ, বাদামি চুল আর গালের টোল। এজন্য অনাহিতাকে অনেকেই বলিউডের প্রীতি জিনতার সঙ্গে তুলনা করে থাকেন। ২০২০ সালের এক হিসেবে দেখা গেছে ইরানি এই স্কুলছাত্রীর মোট সম্পদের পরিমাণ প্রায় ৫ লাখ মার্কিন ডলার।

বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮