img

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০

প্রকাশিত :  ১৪:৫৮, ১৩ মার্চ ২০২৫
সর্বশেষ আপডেট: ১৫:০৮, ১৩ মার্চ ২০২৫

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ নিহত ১, আহত ২০

এম আল-আমিন মন্ডল, নড়াইল প্রতিনিধি : এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলের নড়াগাতিতে দু’পক্ষের সংঘর্ষে আকরাম শেখ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।  গতকাল বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নড়াগাতি থানার চর-জয়নগর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত আকরাম শেখের বাড়িতে চলছে শোকের মাতম। নড়াইল জেলার,নড়াগাতি থানাধিন জয়নগর গ্রামে মনা মিয়া ও হেকমত গ্রুপের মধ্যে সংঘর্ষে মারাত্মক ভাবে আহত হন  হেকমতের ছেলে আকরাম নামের এক যুবক।  চিকিৎসাদীন অবস্থায় তিনি মারা যান।

নিহতের বাড়ি ও এলাকা পরিদর্শন করেছেন নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল হক ও সেনাবাহিনীর নড়াইল ক্যাম্পের কমান্ডিং অফিসার। হত্যাকাণ্ডের জড়িতদের দ্রুত সময়ে আইনের আওতায় আনা আশ্বাস দেন পুলিশ সুপার কাজী এহসানুল হক। এদিকে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের ঘর বাড়ি লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ।

পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং সেনাবাহিনীর সদস্যদের উপস্থিতিতে পরিবেশ কিছুটা শান্ত থাকলেও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

img

‘বাচ্চা কান্দে ক্যান’ বলে মুখ চেপে ধরে হত্যার অভিযোগ

প্রকাশিত :  ১২:২৯, ১৭ এপ্রিল ২০২৬

\'এতো ভোরে তোর বাচ্চা কাঁন্দে ক্যান। কান্না থামা, নাইলে মাইরা ফালামু\'- এমন কথা বলে তিন মাসের শিশুর মুখ চেপে ধরে মায়ের সামনে হত্যার অভিযোগ উঠেছে সৎবাবার বিরুদ্ধে।

আজ শুক্রবার ভোরে ঢাকার দারুস সালাম থানার বর্ধনবাড়ী এলাকায় একটি বাসায় এই হত্যাকাণ্ড ঘটে।

শিশুটির মা রাজিয়া খাতুন দারুস সালাম থানায় স্বামী অপূর্বর (২২) বিরুদ্ধে হত্যা মামলা করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। শুক্রবারই তাকে আদালতে পাঠানো হয়। আদালত কারাগারে পাঠিয়েছেন তাকে।

পুলিশ জানিয়েছে, রাজিয়া খাতুনের প্রথম স্বামীর ঘরে দুই সন্তান। বড় মেয়ে তার সাভারে নানীর কাছে থেকে। সপ্তাহখানেক আগে তিন মাসের ছেলেকে কোলে নিয়ে অপূর্বের সঙ্গে রাজিয়ার দ্বিতীয় বিয়ে হয়। অবশ্য অপূর্বর এটি প্রথম বিয়ে। তারা বর্ধনবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকেন। অপূর্ব মাদকাসক্ত এবং এলাকায় খুচরা মাদক বিক্রি করেন।

দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া সমকালকে বলেন, শুক্রবার ভোরে শিশুটি বিছানায় মায়ের পাশে কান্নাকাটি করছিল। এ সময় ঘুম থেকে জেগে উঠে অপূর্ব স্ত্রীকে শিশুর কান্না থামাতে বলে। কান্না না থামালে শিশুকে মেরে ফেলার বলে হুমকি দেন। শিশুটির কান্না থামছিল না। এ সময় অপূর্ব হাত দিয়ে তার মুখ চেপে ধরে। একপর্যায়ে দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়।

ওসি জাকারিয়া আরও বলেন, শিশুটির মা রাজিয়ার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অপূর্বকে আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় আনে। শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।