img

ইএলএম সিনিয়র সিটিজেন্স ফোরামের আনন্দঘন ডে-ট্রিপ: গল্প, গান, হাসি আর ভালোবাসায় ভরা ছিলো দিনটি

প্রকাশিত :  ১৩:০৮, ৩০ জুন ২০২৫

ইএলএম সিনিয়র সিটিজেন্স ফোরামের আনন্দঘন ডে-ট্রিপ: গল্প, গান, হাসি আর ভালোবাসায় ভরা ছিলো দিনটি

ইস্ট লন্ডন মস্ক সিনিয়র সিটিজেন্স ফোরামের সদস্যদের নিয়ে ২৫ জুন বুধবার উলিচের রয়্যাল ডকসের থেমস ব্যারিয়ার পার্কে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন ডে-ট্রিপ। ফোরামের বয়োজ্যেষ্ঠ সদস্যরা কাটালেন একটি আনন্দঘন ও হৃদয়ছোঁয়া দিন । প্রকৃতির মাঝে হাঁটা, গল্প, গান, হাসি আর ভালোবাসার মুহূর্তে ভরা ছিলো দিনটি।

ট্রিপটি স্মরণীয় করে তুলেছিলো শাডওয়েল থেকে পনথন ডক পর্যন্ত ডিএলআর এর  সৌজন্যমূলক ফ্রি রাইড । খোলা আকাশের নিচে নামাজ আদায় ছিলো এক ভিন্ন প্রশান্তির অভিজ্ঞতা।

নিজের একান্ত অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিনিয়র সিটিজেন্স ফোরামের এক সদস্যের অনভূতি এমন- “মনে হচ্ছে আমি যেন আবার শৈশবে ফিরে গেছি। এসব মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়- আনন্দ,  ভালোবাসা বয়স বাড়ার সাথে সাথে ম্লান হয়ে যায় না।

উল্লেখ্য, এই ডেট্রিপের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিনিয়র সিটিজেন্স ফোরামের কো-অর্ডিনেটর এম এ মুহিত।

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত :  ১৮:৪৫, ১১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৭, ১১ জুলাই ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে। গত ৮ই জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারে নবনির্বাচিত যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ব্রঙ্কস আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এ সময় ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ,সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,সোয়েব আহমেদ,আল মামুন সরকার,জহুরুল ইসলাম,রিটন সরকার,রেজাউল হক রুহেল,মাসুদুর রহমান শাহীন,তোফাজ্জল আলী,তাজ উদ্দিন,রুপচান মিয়া প্রমুখ।নেতৃবৃন্দরা নবনির্বাচিত সভাপতি সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে যুবলীগের নেতৃবৃন্দ অসুস্থ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ কে দেখতে তার ক্যাসল হিলের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

কমিউনিটি এর আরও খবর