img

নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু

প্রকাশিত :  ০৯:৫৯, ১৪ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট: ১০:১৮, ১৪ জুলাই ২০২৫

 নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু

হবিগঞ্জের নবীগঞ্জ শহরে সম্প্রতি দফায় দফায় একাধিক সংঘর্ষের জের ধরে ব্যবসা-প্রতিষ্ঠান, বেসরকারী হাসপাতাল ও যানবাহনে ভাঙচুর- লুটপাট এবং ট্রাক, বাস , সিএনজি, ভাংচুর, দোকানপাটে অগ্নিসংযোগ, এবং মোটরসাইকেলে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা ছিল বিগত ৪ দিন যাবৎ। ভাঙচুর ও লুটপাটে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় শহরে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা নির্বাহী অফিসার।

এর জের ধরে ৭ জুলাই  সোমবার সকালে আনমনু ও  তিমিরপুর গ্রামের লোকজন পুর্ব ঘোষনা দিয়ে নিজ নিজ এলাকায় পুর্ব প্রস্তুতিমুলক মিটিং করেন। এর পরে বিকাল ৩ ঘটিকার পূর্ব ঘোষনা দিয়ে উভয় গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। সোমবার দুপুরে ফের  সংঘর্ষে দুপক্ষের ১ জন নিহত হন। নিহত পৌরসভার তিমিরপুর গ্রামের এম্বুলেন্স চালক মো ফারুক মিয়া। এ সময়  গুরুতর আহত হন পৌরসভার আনমনু গ্রামের আওয়াল মিয়ার পুত্র রিমন মিয়া(৪০)।

সাথে সাথে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে গত ১২ জুলাই শনিবার সন্ধ্যায় মৃত্যুর কোলে ঢলে পড়েন।

ঘটনার দিন উভয় পক্ষের সংষর্ষের ফলে নবীগঞ্জ শহরে  ভাঙচুর ও লুটপাটে অন্তত কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলা প্রশাসন  শহরে  আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ১৪৪ ধারা জারি করেছিলেন উপজেলা নির্বাহী অফিসার।

এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ কামরুজ্জামান , চিকিৎসাধীন অবস্থায় রিমন মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটের খবর এর আরও খবর

img

শান্তিগঞ্জে গাছের সাথে মোটর সাইকেলের ধাক্কা, ৭ম শ্রেণির ছাত্র নিহত

প্রকাশিত :  ১০:৩৭, ১২ মে ২০২৬

সুনামগঞ্জের শান্তিগঞ্জের ডবর-জগন্নাথপুর সড়কে দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

সোমবার বিকাল সাড়ে ৪ টায় থানা এলাকার দরগাপাশা ইউনিয়নের সিচনী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।। নিহত নিরব মিয়া (১৫) দরগাপাশা ইউনিয়নের ইসলামপুর গ্রামের তাদির ইসলামের পুত্র এবং আহত সাকিবুর ইসলাম(১৫) একই গ্রামের সফিকুল ইসলামের পুত্র। নিহত নিরব মিয়া ও সাকিবুর ইসলাম আক্তাপাড়া মাদরাসার ৭ শ্রেণীর শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার(১১ মে) বিকাল সাড়ে ৪ টায় নিহত নিরব মিয়া তাহার চাচার মোটর সাইকেলযোগে সহপাঠি সাকিবুল ইসলামকে সাথে নিয়ে ডাবর-জগন্নাথপুর সড়কে মোটর সাইকেল চালিয়ে পাগলা বাজারে যায়। পাগলা বাজার থেকে ফেরার পথে পথিমধ্যে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত ও বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে নিয়ন্ত্রন হারায় এবং রাস্তায় পাশে থাকা গাছের সাথে স্বজোরে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেরই নিরব মিয়া মাথায় আঘাত পেয়ে মৃত্যুবরণ করে। মুমূর্ষ ও আহত অবস্থায় সাকিবুর রহমানকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন তার চাচা সাদেক মিয়া।

তাৎক্ষণিক খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশের এসআই সেলিম মিয়া ঘটনাস্থলে গিয়ে মৃত নিরব মিয়ার লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন । পরে লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

নিহত নিরবের বাবার চাচাতো ভাই সাদেক মিয়া জানান, নিরব মিয়া তার চাচার নতুন মোটর সাইকেল পরিবারের কাউকে না বলে বাড়ি থেকে পাগলা বাজার থেকে আসার পথে সিচনী ব্রিজ এলাকায় দ্রুত গতিতে মোটর সাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে নিরব মারা যায়।

শান্তিগঞ্জ থানার উপ পুলিশ পরিদর্শক(এসআই) নোবেল সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সিলেটের খবর এর আরও খবর