img

ইস্তাম্বুলে ট্রাম্প-পুতিনকে এক টেবিলে বসাতে চান এরদোগান

প্রকাশিত :  ০৮:১৩, ২৬ জুলাই ২০২৫

ইস্তাম্বুলে ট্রাম্প-পুতিনকে এক টেবিলে বসাতে চান এরদোগান

রাশিয়া-ইউক্রেন সংঘাত নিরসনে চলমান আলোচনার অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইস্তাম্বুলে একত্রিত করতে তুরস্ক কাজ করবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। 

গতকাল শুক্রবার জুমার নামাজ শেষে ইস্তাম্বুলে তিনি এই কূটনৈতিক উদ্যোগের কথা জানান।

এরদোগান বলেন, ‘এই সপ্তাহে পুতিন ও ট্রাম্পের সঙ্গে আলোচনার মাধ্যমে আমরা এই দুই নেতাকে ইস্তাম্বুলে একত্রিত করতে পারি কিনা, সেই চেষ্টা করব’।

এর আগে বুধবার মস্কো ও কিয়েভ ইস্তাম্বুলে তৃতীয় দফার বৈঠকে বসেছিল। শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে উভয় পক্ষই নিজ নিজ প্রস্তাবনা বিনিময় করেছে।

এদিকে, দেশের প্রতিরক্ষা শিল্পের অভাবনীয় অগ্রগতি নিয়েও কথা বলেন এরদোগান। ইস্তাম্বুলে আয়োজিত ১৭তম আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিরক্ষা শিল্পে আইডিইএফ যে অগ্রগতি অর্জন করেছে, তা বিশ্ব মঞ্চে একটি স্বতন্ত্র স্থান অধিকার করে আছে’।

তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সক্ষমতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমরা ইতোমধ্যে বড় আকারের ক্রয়াদেশ পেতে শুরু করেছি এবং সেগুলো পূর্ণ গতিতে আসছে’।

এরদোগান বলেন, ‘প্রতিরক্ষা শিল্পে টিকে থাকতে হলে আপনাকে প্রথমে একটি অত্যন্ত অনন্য অবস্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি আপনি সেই অবস্থান নিশ্চিত করতে ব্যর্থ হন, তবে বিশ্ব মঞ্চে এই সংগ্রামে সফলভাবে টিকে থাকা সম্ভব নয়’।

তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা যখন দায়িত্ব গ্রহণ করি, তখন আমাদের প্রতিরক্ষা শিল্পের সম্ভাবনা ছিল প্রায় ২০ বিলিয়ন ডলার, কিন্তু এখন তা প্রায় ৮০ বিলিয়ন ডলারে পৌঁছেছে। আশা করি, আমরা আরও শক্তিশালী হব’।

উল্লেখ্য, মঙ্গলবার শুরু হওয়া ছয় দিনব্যাপী আইডিইএফ প্রতিরক্ষা মেলার ১৭তম আসরটি ইস্তাম্বুল ফেয়ার সেন্টার, আতাতুর্ক বিমানবন্দর, ওয়াও হোটেল এবং আতাকয় মেরিনায় একযোগে অনুষ্ঠিত হচ্ছে। তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবালয় এবং তুর্কি সশস্ত্র বাহিনী ফাউন্ডেশনের সহায়তায় কেএফএ ফেয়ার্স এই মেলার আয়োজন করেছে। আনাদোলু এই আয়োজনের বৈশ্বিক যোগাযোগ সহযোগী হিসেবে কাজ করছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আন্তর্জাতিক এর আরও খবর

img

সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

প্রকাশিত :  ১১:০০, ২০ সেপ্টেম্বর ২০২৬

ভারতের মুম্বাইয়ে দ্রুতগতির একটি বিএমডব্লিউ (BMW) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সেতু থেকে নিচে পড়ে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন, একইসঙ্গে গুরুতর আহত হয়েছেন একজন। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।

আজ রোববার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। গাড়িটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের সীমানাপ্রাচীরে ধাক্কা দিয়ে সেতু থেকে নিচে পড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনার খবর পেয়ে গাড়ির চার আরোহীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন—২১ বছর বয়সী শানায় গাজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া।

আহত ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়ালকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার ধাক্কায় গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে। বিএমডব্লিউটির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে, উইন্ডশিল্ড পুরোপুরি ভেঙে গেছে এবং সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সেতুতে ঝোলানো একটি সাইনবোর্ডও গাড়িটির ধাক্কায় ভেঙে যায়।

দুর্ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ।

আন্তর্জাতিক এর আরও খবর