img

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেফতার

প্রকাশিত :  ০৬:৩৬, ০৭ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:৫২, ০৭ সেপ্টেম্বর ২০২৫

লন্ডনে ‘প্যালেস্টাইন অ্যাকশন’ গ্রুপের বিক্ষোভ, ৪ শতাধিক গ্রেফতার

লন্ডনে প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। এ সময় ৪২৫ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভাকারীদের ধস্তাধস্তি হয়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা, ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, বার্তা সংস্থা প্রেস অ্যাসোসিয়েশন ও রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শনিবার (৬ সেপ্টেম্বর) এ বিক্ষোভের আয়োজন করে ডিফেন্ড আওয়ার জুরিস নামের একটি ক্যাম্পেইন গ্রুপ। তারা জানিয়েছেন, যুক্তরাজ্যের পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত বিক্ষোভে প্রায় দেড় হাজার মানুষ অংশ নেন।

ডিফেন্ড আওয়ার জুরিস এক্সে (সাবেক টুইটার) ঘটনার একটি ভিডিও পোস্ট করেছে। তাতে লেখা হয়েছে, ‘পুলিশ নৃশংসভাবে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়ে মাটিতে ফেলে দেয়। এ ছাড়া ‘‘আমি গণহত্যার প্রতিবাদ জানাই। আমি প্যালেস্টাইন অ্যাকশনের পক্ষে’’ লেখা প্ল্যাকার্ড ধরায় অন্যদের গণহারে গ্রেফতার করা হয়।’

যুক্তরাজ্যের সংবাদ সংস্থা প্রেস অ্যাসোসিয়েশনের প্রতিবেদনে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা করে। একজন বিক্ষোভকারীকে গ্রেফতারের পর তার মুখ বেয়ে রক্ত ঝরতে দেখা যায়।

সংস্থাটি আরও জানিয়েছে, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র বাগ্‌বিতণ্ডা হয় এবং তাদের দিকে পানি ও প্লাস্টিকের বোতল ছোড়া হয়। একপর্যায়ে ভিড়ের চাপে কয়েকজন বিক্ষোভকারী মাটিতে পড়ে যান।

লন্ডন মহানগর পুলিশ জানিয়েছে, ৪২৫ জনেরও বেশি মানুষকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও নিষিদ্ধ একটি সংগঠনের প্রতি সমর্থনে অভিযোগ রয়েছে।

লন্ডন মহানগর পুলিশ এক্সে জানিয়েছে, ‘পার্লামেন্ট স্কয়ারে অনুষ্ঠিত ডিফেন্ড আওয়ার জুরিসের বিক্ষোভ নিয়ন্ত্রণের সময় আমাদের কর্মকর্তারা অস্বাভাবিক মাত্রার নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় ঘুষি, লাথি, থুতু নিক্ষেপ ও ইটপাটকেল ছোড়ার ঘটনা ঘটেছে। পাশাপাশি তাদের গালিগালাজও করা হয়েছে।’


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ডাউনিং স্ট্রিটে স্টারমার-জেলেনস্কি-ইউরোপীয় বৈঠক আজ

প্রকাশিত :  ০৮:১৪, ০৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৪, ০৭ জুন ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ রবিবার ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউরোপীয় শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron এবং জার্মান চ্যান্সেলর Friedrich Merz-ও অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা জোরদার করা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি প্রক্রিয়া।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার হামলা ও ইউক্রেনের পাল্টা ড্রোন আক্রমণের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি সমর্থনের নতুন কৌশল নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য এর আরও খবর