img

ব্রিটেনের ক্যাম্ব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ছুরি হামলা, গুরুতর আহত ৯

প্রকাশিত :  ০৪:৩৩, ০২ নভেম্বর ২০২৫

ব্রিটেনের ক্যাম্ব্রিজশায়ারে চলন্ত ট্রেনে ছুরি হামলা, গুরুতর আহত ৯

ব্রিটেনের ক্যাম্ব্রিজশায়ারে একটি যাত্রীবাহী ট্রেনে ছুরিকাঘাতে অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অন্তত দুজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। 

গতকাল শনিবার (১ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্ব্রিজশায়ার শহরে হান্টিংডন স্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।  খবর বিবিসির। 

দেশটির পরিবহন পুলিশ জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে ইংল্যান্ডের সাউথ ইয়র্কশায়ার জেলার ডঙ্কস্টার শহর থেকে রাজধানী লন্ডনের কিংসক্রসের উদ্দেশে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রা শুরুর এক ঘণ্টা ১৫ মিনিট পর ক্যাম্ব্রিজশায়ার শহরের হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছানোর পর এ ঘটনাটি ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, হামলায় ১০ জন যাত্রী আহত হয়েছেন। নিহতের কোনো ঘটনা ঘটেনি তবে আহতদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। আহতরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ট্রেনের একজন যাত্রী ও প্রত্যক্ষদর্শী ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে বলেন, ‘ট্রেন যখন হান্টিংডন স্টেশনের কাছাকাছি পৌঁছালো, সে সময় (আমি যে কামরায় ছিলাম, সেখানে) একজন যাত্রী ঢুকলেন। তিনি টলতে টলতে আসছিলেন। কামরায় ঢুকে কোনো রকমে তিনি বললেন, ‘তাদের কাছে ছুরি আছে। আমাকে ছুরি মেরেছে তারা’; তারপরই মাটিতে লুটিয়ে পড়লেন। পরে জানা গেলো আরও ৯ জন আহত হয়েছেন। ’

বিবিসিকে ওই যাত্রী জানান, হান্টিংডন স্টেশনে থামা মাত্র পরিবহন পুলিশের দল ট্রেনে ঢোকে। সেখানে তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে হামলা ঘটনোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। আহতদের হাসপাতালে পাঠানোরও ব্যবস্থা করে।


যুক্তরাজ্য এর আরও খবর

ইংলিশ চ্যানেলে নৌকা ডুবে শিশুসহ নিহত ৫ | JANOMOT | জনমত

img

ডাউনিং স্ট্রিটে স্টারমার-জেলেনস্কি-ইউরোপীয় বৈঠক আজ

প্রকাশিত :  ০৮:১৪, ০৭ জুন ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:২৪, ০৭ জুন ২০২৬

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার আজ রবিবার ডাউনিং স্ট্রিটে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিসহ ইউরোপীয় শীর্ষ নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।

এই বৈঠকে ফ্রান্সের প্রেসিডেন্ট Emmanuel Macron এবং জার্মান চ্যান্সেলর Friedrich Merz-ও অংশ নেবেন। আলোচনার মূল বিষয় হবে ইউক্রেনকে সামরিক ও কূটনৈতিক সহায়তা জোরদার করা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্ভাব্য শান্তি প্রক্রিয়া।

সাম্প্রতিক সময়ে রাশিয়ার হামলা ও ইউক্রেনের পাল্টা ড্রোন আক্রমণের মধ্যে এই বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমা দেশগুলো ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা ও দীর্ঘমেয়াদি সমর্থনের নতুন কৌশল নিয়ে আলোচনা করবে বলে ধারণা করা হচ্ছে।

যুক্তরাজ্য এর আরও খবর