img

পাকিস্তানের বিপক্ষে কাদের নিয়ে খেলবে বাংলাদেশ

প্রকাশিত :  ১১:৩৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানের বিপক্ষে কাদের নিয়ে খেলবে বাংলাদেশ

আজ এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তান অলিখিত সেমিফাইনাল। এ ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে। বাঁচামরার এ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হতে পারে?

ভারতের বিপক্ষে চারটি পরিবর্তন এনেছিল বাংলাদেশ। লিটন দাস চোটে পড়েছিলেন। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও শেখ মাহেদী হাসানকে দেওয়া হয়েছিল বিশ্রাম। আজ ২৪ ঘণ্টার মাঝে আবারও কুড়ি কুড়ির লড়াইয়ে নামবে টাইগাররা। এবার বাঁচা-মরার ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে লিটন ব্রিগেডের সমীকরণ সোজা—হারাতে পারলে টিকবে আশা, হারলে বিদায়। এমন কঠিন সমীকরণের সামনে দল গঠনে বড় সমস্যায় পড়বে টাইগার টিম ম্যানেজমেন্ট। চোট, ব্যর্থতা এবং কম্বিনেশন—সব কিছুর বিচারে দলে আসতে পারে কয়েকটি পরিবর্তন।

ভারতের বিপক্ষে দলে আসা তানজিম হাসান ভালো করতে পারেননি। পারভেজ হোসেন ইমন রেখেছিলেন প্রভাব। ওপেনিংয়ে যে সমস্যা চলছে তা ইমন ও সাইফকে দিয়ে কাটিয়ে উঠতে চাইতে পারে বাংলাদেশ। তিন নম্বরের সমস্যা কেটে যাবে লিটন ফিট হয়ে ফিরলে।

টাইগার অধিনায়ক ভারতের বিপক্ষে ছিলেন না। আজও শঙ্কা আছে, তবে খেলার সম্ভাবনা প্রবল। লিটন না খেললে সেক্ষেত্রে বিকল্প ভাববে দল। মিডল অর্ডারের হতশ্রী দশা কাটাতে বদল আসতে পারে কয়েকটি। শামিম হোসেনের জায়গায় আসতে পারেন নুরুল হাসান সোহান। কিপিংয়ে ভারতের বিপক্ষে চাপে থাকা জাকেরকে হয়ত সোহানের মাধ্যমে বদল করা হবে। 

বোলিংয়েও বদল আসতে পারে। একাদশে তাসকিন আহমেদ ঢুকতে পারেন। মোস্তাফিজুর রহমানের সঙ্গী হতে পারেন তানজিম হাসান সাকিবও। অলরাউন্ডার হিসেবে দলে থাকতে পারেন রিশাদ। স্পিনার হিসেবে জায়গা পেতে পারেন শেখ মাহেদী ও নাসুম আহমেদ।

তবে সেরা দল নিয়েই নামার কথা বলেছেন টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী, ‘যখন শ্রীলঙ্কার বিপক্ষে হারলাম, তখনও বলেছিলাম এখনও চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আছি। কালকের ম্যাচ ওদের (পাকিস্তান) জন্য, আমাদের জন্যও তা। আমরা ওইরকম সাহস নিয়েই খেলব ইনশাআল্লাহ। ফাইনালে ওঠার জন্য, চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলব।’

বাংলাদেশের সম্ভাব্য একাদশ

 লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামিম হোসেন পাটোয়ারী/নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন/নাসুম আহমেদ, শেখ মেহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

বিসিবির পদ ফিরে পেলেন সেই নাজমুল ইসলাম

প্রকাশিত :  ০৮:১৩, ২৫ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৮:১৬, ২৫ জানুয়ারী ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে বিতর্কিত মন্তব্যের কারণে সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল এম নাজমুল ইসলামকে। ১০ দিন না পেরোতে তিনি আবারও অর্থ বিভাগের দায়িত্বে ফিরেছেন।

নিয়ম অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে শোকজের জবাব দিতে হয়। নির্ধারিত সময়ের পরে জবাব দিয়েছিলেন নাজমুল। ডিসিপ্লিনি কমিটির কাছে নিজের অবস্থান জানান নাজমুল, যা সন্তুষ্ট মনে হয়েছে বিসিবির। যে কারণে বিসিবির হারানো পদ এবার ফিরে পেলেন নাজমুল।

গতকাল বোর্ড সভার সিদ্ধান্তে নিজের পদ ফিরে পেলেন নাজমুল। ঢাকা পোস্টকে তিনি জানান বিসিবিকে দেওয়া জবাবে সন্তুষ্ট যে কারণে পদ ফিরে পেয়েছেন। এখন থেকে নিজের অর্থ কমিটির সব কাজ চালিয়ে যেতে পারবেন।

উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি নাজমুলকে সাংবাদিকরা প্রশ্ন করেন, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিসিবি থেকে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না? জবাবে বিসিবির এই পরিচালক বলেছিলেন, ‘বিসিবির হবে না, ক্রিকেটারদের ক্ষতি হবে। কারণ ক্রিকেটাররা খেললে ম্যাচ ফি পায়। ম্যাচসেরা হলেও পারফরম্যান্স অনুযায়ী (আলাদা ফি) পায়। এটা শুধুই ক্রিকেটারের পাওয়া। বোর্ডের লাভ-ক্ষতি নেই। অন্তত এই বিশ্বকাপের জন্য। ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, আমরা যে ওদের পেছনে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওই টাকা ফেরত চাচ্ছি নাকি?’

ওই মন্তব্যের প্রতিবাদে সেদিন রাতেই নাজমুল ইসলামের পদত্যাগ চেয়ে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট বয়কটের ঘোষণা করে ক্রিকেটারদের সংগঠন কোয়াব। সে কারণে পরদিন বিপিএলের দুটি ম্যাচই স্থগিত হয়ে যায়। এমনকি রাতের ম্যাচ না খেলায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত ঘোষণা করে বিসিবি। পরে রাতে বিসিবি ও কোয়াবের বৈঠক শেষে বদলে যায় দৃশ্যপট। শর্তসাপেক্ষে খেলায় ফেরার ঘোষণা দেন ক্রিকেটাররা। সেদিন সকালে নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি।

খেলাধূলা এর আরও খবর