img

সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

প্রকাশিত :  ১৫:৪৩, ১৩ অক্টোবর ২০২৫
সর্বশেষ আপডেট: ১৬:৩৬, ১৩ অক্টোবর ২০২৫

সালাহউদ্দিন ও কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সভাপতি কাজী সালাহউদ্দিন ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আজ সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের বহিরাগমন-১ শাখার উপসচিব আরিফুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, আগামী ১৪-২১ অক্টোবর সৌদি আরবে অনুষ্ঠিত হবে ফিফা মেম্বারস অ্যাসোসিয়েশন ২০২৬ প্ল্যানিং মিটিং ও এশিয়ান ফুটবল কনফেডারশন (এএফসি) ২০২৫ অ্যাওয়ার্ড নাইটে সালাহউদ্দিন এবং কিরণের অশগ্রহণ করার কথা রয়েছে। সেজন্য তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ করে বাফুফে।

তাই তাদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করেছে মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে যোগাযোগ করা হলে মাহফুজা আক্তার কিরণ যুগান্তরকে বলেন, ’স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাদের বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন‍্য চিঠি দিয়েছে, সেটা আমি এখনো হাতে পাইনি।’

দুর্নীতির অভিযোগ থাকার পরও কীভাবে বিদেশ ভ্রমণের অনুমতি পাচ্ছেন-এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, ’এ ব‍্যাপারে আমি কিছু জানিনা।‘

একই প্রসঙ্গে কাজী সালাউদ্দিনের বক্তব্য জানতে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

প্রকাশিত :  ১০:৩৯, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন । সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে তার নাম। যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুস্তাফিজুর রহমানকে ক্যালান্ডার্স ২০১৬ এবং ২০১৮ সালে দলে অন্তর্ভুক্ত করেছিল। এবার আবারও তিনি লাহোর কালান্দার্সের জার্সি পরবেন। চুক্তি অনুযায়ী তার বেতন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, “একবার কালান্দারস , সবসময় ক্যালান্দার। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।”

এর আগে লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, বহুমুখী খেলোয়াড় সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছিল। এই কৌশলগত পদক্ষেপ দলের মূল কাঠামোকে আরও শক্তিশালী করেছে এবং আগামী নিলামের আগে শক্তিশালী অভিযান গড়ার ভিত্তি তৈরি করেছে। 

খেলাধূলা এর আরও খবর