img

দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা

প্রকাশিত :  ০৬:০৯, ১১ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৬:১২, ১১ নভেম্বর ২০২৫

দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই: হামজা
বাংলাদেশ ফুটবলের নতুন ‘পোস্টার বয়’ হামজা চৌধুরীকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা। এক বছরের জন্য রবির সঙ্গে তার এই চুক্তির ঘোষণা দেওয়া হয় রবির করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে।

তেজগাঁওয়ে রবির ভবনে ঢুকতেই হামজাকে ঘিরে ধরেন উপস্থিত সাংবাদিকেরা। একে একে অনেকে মানুষই এগিয়ে আসনে হামজার সঙ্গে হাত মেলাতে, কেউ আসেন সেলফি তুলতে। এতো এতো ভিড়ের মধ্যেও কোনো বিরক্তির ছাপ নেই হামজার অভিব্যক্তিতে। মৃদু হাসিটা মুখে লেগেই ছিল যতক্ষণ ছিলেন। 

বাংলাদেশে এলেই যে অকৃত্রিম ভালোবাসা পান, তা তাকে বারবার দেশে ফিরে আসতে অনুপ্রাণিত করে বলে জানান হামজা। তিনি বলেন, ‘আমি যে ভালোবাসা পাই, সেটা আমি খুব ভালোভাবে লালন করি। চেষ্টা করি সেই ভালোবাসা ও সমর্থনটা সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়।’
দেশের প্রতি তার পরিবারের ভালোবাসার কথাও তুলে ধরেন তিনি। জানান, তার সন্তানেরাও বাংলাদেশ ছাড়লে এখানে ফিরে আসার বায়না ধরে এবং আগামী মার্চে তারা আবারও বাংলাদেশে আসবে। তখন এশিয়ান কাপ বাছাইয়ের শেষ খেলায় সিঙ্গাপুরকে মোকাবেলা করবে বাংলাদেশ।

আসন্ন ম্যাচগুলো সামনে রেখে নিজের লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে হামজা বলেন, ‘প্রত্যেক সন্তানই চায় তার বাবা-মাকে গর্বিত করতে। আমি দেশের সন্তান হিসেবে পুরো জাতিকে গর্বিত করতে চাই।’

ঝিমিয়ে পড়া ফুটবল আবার জেগে উঠেছে। ফুটবল নিয়ে মানুষ গর্ব করার মতো উপলক্ষ পেয়েছে। সেই গর্বের অলঙ্কার এক হামজা চৌধুরী। দেশের ফুটবলে নিজের এই প্রভাবকে কীভাবে দেখেন? হামজা বলেন, ‘সত্যি বলতে, এখনো অবাস্তব মনে হয়। আমি শুধু এই দেশের অংশ হতে চাই, গর্ব করতে চাই এবং যে কোনোভাবে দেশকে প্রতিনিধিত্ব করতে চাই। বিশেষ করে আমার বাবা-মায়ের জন্য।’
উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর নেপাল এবং ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই ঢাকা জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় অনুষ্ঠিত হবে।


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পিএসএলে মোস্তাফিজের চমক, নিলামের আগেই পেলেন দল

প্রকাশিত :  ১০:৩৯, ০৫ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান নিলামের আগেই পাকিস্তান সুপার লিগে দল পেলেন । সরাসরি চুক্তিতে পাকিস্তান সুপার লিগ-এর অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স গর্বের সঙ্গে ঘোষণা করেছে তার নাম। যে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে সরাসরি সাইনিং হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুস্তাফিজুর রহমানকে ক্যালান্ডার্স ২০১৬ এবং ২০১৮ সালে দলে অন্তর্ভুক্ত করেছিল। এবার আবারও তিনি লাহোর কালান্দার্সের জার্সি পরবেন। চুক্তি অনুযায়ী তার বেতন ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি।

লাহোর কালান্দার্সের মালিক সামীন রানা বলেন, “একবার কালান্দারস , সবসময় ক্যালান্দার। মুস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়; তিনি আমাদের পরিবারের ভাই, এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি। আমরা তাকে আবার আমাদের ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে, যখন আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই।”

এর আগে লাহোর কালান্দার্স তাদের অধিনায়ক শাহিন আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, বহুমুখী খেলোয়াড় সিকান্দার রাজা এবং তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছিল। এই কৌশলগত পদক্ষেপ দলের মূল কাঠামোকে আরও শক্তিশালী করেছে এবং আগামী নিলামের আগে শক্তিশালী অভিযান গড়ার ভিত্তি তৈরি করেছে। 

খেলাধূলা এর আরও খবর