img

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

প্রকাশিত :  ১২:৪২, ০৭ নভেম্বর ২০২৫

জাহানারার অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে দাবি মনজুরুলের

বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মনজুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন পেসার জাহানারা আলম। তবে অভিযোগগুলো সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছেন মনজুরুল।

জাহানারা সম্প্রতি একটি ইউটিউব সাক্ষাৎকারে অভিযোগ করেন, ২০২২ সালের নারী বিশ্বকাপ চলাকালীন মনজুরুল ইসলাম তাকে অশালীন আচরণের মাধ্যমে মানসিকভাবে বিপর্যস্ত করেছিলেন। তিনি বলেন, “উনি একদিন আমার কাছে এসে কাঁধে হাত রেখে বলছিলেন, তোর পিরিয়ডের কতদিন চলছে। পিরিয়ড শেষ হলে বলিস, আমার দিকটাও তো দেখতে হবে। পিরিয়ড শেষ হলে, যখন ডাকবো চলে আসিস।”

এছাড়া আরও একটি ঘটনায় জাহানারা দাবি করেন, “বিশ্বকাপের কিছু ম্যাচে আমরা যখন লাইনে হ্যান্ডশেক করতাম, তখন তিনি (মনজুরুল) হ্যান্ডশেক না করে জড়িয়ে ধরতেন।”

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বর্তমানে চীনে থাকা মনজুরুল ইসলাম আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিকে বলেন, “সবই মিথ্যা। আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন।”

এই অভিযোগের পর বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, তারা বিষয়টি গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হবে।

আজ শুক্রবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাংবাদিকদের জানান, সরকারের পক্ষ থেকেও ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, “যেহেতু এটি ফৌজদারি অপরাধের আওতাধীন, যদি তিনি আইনি ব্যবস্থা নিতে চান, সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে।”

ক্রীড়া উপদেষ্টা আরও বলেন, “যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। দায়িত্বশীল জায়গা থেকে আমাদের নিশ্চিত করতে হবে, যেন কেউ এ ধরনের অপরাধ করে পার না পায়।”

বিসিবির তদন্ত কমিটি ও সরকারি উদ্যোগের পর এখন সবার নজর রয়েছে এই অভিযোগের সত্যতা যাচাই ও পরবর্তী পদক্ষেপের দিকে।


খেলাধূলা এর আরও খবর

খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

আইসিসি জানিয়েছে বিশ্বকাপে মুস্তাফিজ থাকলে দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে: আসিফ নজরুল

প্রকাশিত :  ১২:৪৪, ১২ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১৫:০২, ১২ জানুয়ারী ২০২৬

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, আইসিসির নিরাপত্তা বিভাগ বিসিবিকে একটি চিঠি দিয়েছে। সেই চিঠিতে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশের জন্য তিনটি সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা হয়েছে। বিস্ময়করভাবে, ওই ঝুঁকিগুলোর একটির সঙ্গে বিশ্বকাপ দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আজ সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির এমন যুক্তি উদ্ভট ও অযৌক্তিক। দলের সেরা বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ার মতো প্রত্যাশা অবাস্তব। 

তিনি বলেন, ‘আইসিসির নিরাপত্তা বিভাগের চিঠিতে বলা হয়েছে, তিনটি জিনিস বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে। প্রথমত, দলে মুস্তাফিজুর রহমানের অন্তর্ভুক্তি। দ্বিতীয়ত, বাংলাদেশের সমর্থকদের দলের জার্সি পরে ঘোরাঘুরি। তৃতীয়ত, বাংলাদেশে জাতীয় নির্বাচন এগিয়ে আসা। নির্বাচন যতো এগিয়ে আসবে ততো দলের নিরাপত্তাঝুঁকি বাড়বে।’   

আইসিসির দেখানো তিনটি কারণকেই অবাস্তব আখ্যা দিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আইসিসি যদি আশা করে আমরা দলের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে বিশ্বকাপ দল গড়ব, সমর্থকরা জার্সি পরতে পারবে না। আর খেলার জন্য নির্বাচন পিছিয়ে দেব, তবে এর চেয়ে অবাস্তব প্রত্যাশা আর হতে পারে না।’

ভারতে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে উল্লেখ করে তিনি জানান, আইসিসি ভারতের কথায় ওঠবস না করলে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজন করবে, ‘ভারতে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি এবং বাংলাদেশ-বিদ্বেষী পরিবেশ বিরাজ করছে। গত ১৬ মাস অব্যাহত ক্যাম্পেইনের প্রেক্ষিতে সেখানে ক্রিকেট খেলা অসম্ভব হয়ে পড়েছে। মুস্তাফিজ ইস্যু এবং আইসিসির চিঠিতে তা সন্দেহাতীতভাবে প্রমাণিত। 

ক্রীড়া উপদেষ্টা বলেন, 'ক্রিকেটের ওপর কারও মনোপলি থাকা উচিত না। আইসিসি সত্যিই গ্লোবাল অর্গানাইজেশন হলে ভারতের কথায় ওঠবস না করে অবশ্যই বাংলাদেশকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা নতি স্বীকার করবো না। যেখানে আমাদের দলের একটা প্লেয়ারের খেলার পরিবেশ নেই। তারা যখন বলে মুস্তাফিজকে খেলানো না হোক, এর চেয়ে বড় প্রমাণ আর কী আছে আইসিসির সামনে। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নাই।’