img

নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

প্রকাশিত :  ০৪:৫৪, ২৬ অক্টোবর ২০২৫

নতুন এক বিশ্বরেকর্ড গড়লেন রোনালদো

বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটা মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনালদো । প্রথম ফুটবলার হিসেবে তিনি ছুঁয়ে ফেলেছেন ৯৫০ ক্যারিয়ার গোলের মাইলফলক। আল হাজমের বিপক্ষে গোল করে তিনি এই বিশ্বরেকর্ডটি গড়েছেন। সৌদি প্রো লিগের এই রেকর্ড তাকে নিয়ে গেছে নতুন বিশ্বরেকর্ডের খুব কাছে। প্রথম খেলোয়াড় হিসেবে ১০০০ গোল থেকে তিনি আছেন আর ৫০ গোলের দূরত্বে।

পর্তুগিজ এই ফুটবলার অবশ্য এই গোলের আগে রাতটা বেশ হতাশা নিয়ে কাটাচ্ছিলেন। একাধিক গোল মিস করেছেন। তবে ৮৮ মিনিটে তিনি খুঁজে পান জালের ঠিকানা। তার গোলেই ২-০ গোলের জয় নিশ্চিত করে ফেলে আল নাসর। চলতি মৌসুমে লিগে এটি তার ষষ্ঠ গোল, সব মিলিয়ে ৭ গোল আছে তার নামের পাশে। ২০২২ সালে ইউনাইটেড থেকে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে রোনালদো ১০০র ওপরে গোল করেছেন।

রোনালদোর এই কীর্তি এল লিওনেল মেসির আরও এক রেকর্ড গড়ার পর। দ্রুততম খেলোয়াড় হিসেবে আর্জেন্টাইন মহাতারকা গতকাল সকালে করে ফেলেছেন তার ক্যারিয়ারের ৮৯০তম গোলটি। ন্যাশভিলের বিপক্ষে জোড়া গোল করে তিনি তার গোলসংখ্যা নিয়ে গেছেন ৮৯১-এ।

লা লিগা থেকে দুজনের এই লড়াই শুরু। দেড় দশক হয়ে গেলেও তাদের এই লড়াই এখনো চলছে। দুইজনই অবশ্য তাদের ক্যারিয়ার শেষের দুয়ারে আছেন, কোথায় তাদের ক্যারিয়ার শেষ হবে, তার আঁচও মিলছে। মেসি ২০২৮ সাল পর্যন্ত ইন্টার মিয়ামিতেই থাকছেন। আর রোনালদো ২০২৭ সাল পর্যন্ত থাকছেন আল নাসরেই। তার ফলে এতটুকু নিশ্চিত হচ্ছে যে, রোনালদো-মেসির এই দ্বৈরথ অন্তত আরও দেড় বছরের মতো দেখা যাবে।

গোলের ফিরিস্তি

ক্লাব/দেশগোল
স্পোর্টিং লিসবন 
ম্যানচেস্টার ইউনাইটেড ১৪৫
রিয়াল মাদ্রিদ ৪৫০
জুভেন্টাস ১০১
আল নাসর ১০৬
পর্তুগাল ১৪৩
মোট ৯৫০

সবচেয়ে বেশি ক্যারিয়ার গোলের রেকর্ড

খেলোয়াড় 

\r\n
\r\n

গোলসংখ্যা

\r\n
\r\n

ক্রিশ্চিয়ানো রোনালদো 

\r\n
\r\n

৯৫০

\r\n
\r\n

লিওনেল মেসি

\r\n
\r\n

৮৯১

\r\n
\r\n

পেলে 

\r\n
\r\n
৭৬২

রোমারিও 

\r\n
\r\n
৭৫৬
ফেরেনশ পুসকাস ৭২৫
\r\n
\r\n

\r\n \r\n \r\n \r\n \r\n \r\n \r\n


খুলনাকে হারিয়ে প্রথম জয়ের স্বাদ নিল সিলেট

img

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

প্রকাশিত :  ১০:৩৮, ১২ মে ২০২৬

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ক্রিকেট দল। এনিয়ে টানা তিন টেস্টে পাকিস্তানকে হারাল বাংলাদেশ। দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি প্রথম এবং ঐতিহাসিক জয়।

নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। ঢাকা টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে পরাজিত করে বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। 

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ। 

গত শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর (১০১) সেঞ্চুরি আর সাবেক দুই অধিনায়ক মুমিনুল হক (৯১) ও মুশফিকুর রহিমের (৭১) জোড়া ফিফটিতে ভর করে প্রথম ইনিংসে বাংলাদেশ করে ৪১৩ রানে।

জবাবে ব্যাট করতে নেমে অভিষিক্ত আজান আওয়াইসের (১০৩) সেঞ্চুরি আর আব্দুল্লাহ ফজল (৬০), মোহাম্মদ রিজওয়ান (৫৯), সালমান আলি আগার ৯৫৮) ফিফটিতে ভর করে (৬৮ রান করে পাকিস্তান। বাংলাদেশ দলের হয়ে ৫ উইকেট নেন মিরাজ। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।

প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৮৬) ও সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভের (৫৬) ফিফটিতে ভর করে ৯ উইকেট ২৪০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। 

মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনের মধ্যাহ্ন ভোজের ঠিক আগে ২৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে দিনের একিবারে শেষ মুহূর্তে ১৬৩ রানে অলআউট হয় পাকিস্তান। ১০৪ রানের জয়ে ৫ উইকেট নেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা।