img

সাড়ে ১০ কোটি টাকা বাজেটে ঢাকায় হবে নারী কাবাডি বিশ্বকাপ

প্রকাশিত :  ১২:০৯, ১৬ অক্টোবর ২০২৫

সাড়ে ১০ কোটি টাকা বাজেটে ঢাকায় হবে নারী কাবাডি বিশ্বকাপ

১০ কোটি ৪৪ লাখ টাকার বিশাল বাজেট নিয়ে প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হতে যাচ্ছে আইকেএফ নারী কাবাডি বিশ্বকাপ। ১৪টি দেশের অংশগ্রহণে নিয়ে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে আগামী ১৫-২৫ নভেম্বর হবে এই আয়োজন। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের লোগোও উন্মোচন করা হয়েছে।

অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনে সংবাদ সম্মেলনে নারী কাবাডি বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেওয়া হয়

বিশ্বকাপ আয়োজনের বিশাল বাজেট প্রসঙ্গে কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘তারুণ্যর উৎসবের অংশ হিসেবে আমরা বিশ্বকাপ আয়োজন করছি। বিশ্বকাপ আয়োজন যেকোনো দেশের জন্যই মর্যাদার। “বিউটিফুল বাংলাদেশ” ভাবনা নিয়ে আমরা এর সঙ্গে বাংলাদেশ পর্যটন বোর্ডকে সম্পৃক্ত করার চেষ্টা করছি। জাতীয় খেলা হিসেবে আমরা কাবাডিকে সামনে নিতে চাই। এই টুর্নামেন্টের মাধ্যমে ইউরোপের সঙ্গেও আমাদের সম্পর্ক তৈরি হবে।’

এত টাকা খরচ করে বাংলাদেশ এই আয়োজন কেন করবে। এমন প্রশ্নে  এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘টিকিটের সাড়ে তিন কোটি টাকা দেবে আন্তর্জাতিক কাবাডি ফেডারেশন (আইকেএফ)। আমরা কোনো টাকা নেব না আইকেএফের কাছ থেকে। সরকারের কাছ থেকে পাব ৫ কোটি টাকা। বাকি টাকা স্পনসরের কাছে থেকে নেব। আমরা মনে করি, দেশের কাবাডিতে বিশ্বকাপের একটা ইতিবাচক প্রভাব পড়বে। এ কারণেই এই আয়োজন।’

সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত জানানো হয়

এত বড় আয়োজনে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে বলে জানান জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলামের। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমরা আন্তঃমন্ত্রণালয় সভা করবো সব বিভাগকে নিয়ে। সশস্ত্র বাহিনীর সাহায্য নেব। ইতিমধ্যে বিভিন্ন টুর্নামেন্টে সশস্ত্র বাহিনীর সহায়তা আমরা নিয়েছি। এ ক্ষেত্রে বিশেষ নজর দিতে হবে; কারণ, খেলোয়াড়েরা সবাই নারী।’

img

লম্বা সময়ের জন্য সাকিবকে দলে চান প্রধান নির্বাচক

প্রকাশিত :  ১১:৩২, ১১ এপ্রিল ২০২৬

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট-পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। কিছু দিন আগে তার জাতীয় দলে ফেরার বিষয়ে জোরালো আলোচনা হয়। তবে শেষ পর্যন্ত তা আর আলোর মুখ দেখেনি। 

আজ শনিবার (১১ এপ্রিল) নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছেন বিসিবির প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাকিবকে নিয়ে তিনি বলেন, ‘আমার সঙ্গে সাকিবের একবার কথা হয়েছে। জিজ্ঞেস করেছিলাম প্রস্তুত আছে কি না, যেহেতু ও যেখানে আছে সেখানে নিয়মিত ক্রিকেট হয় না বা ট্রেনিংয়ের সুযোগ নেই। ফিটনেস নিয়ে কাজ হতে পারে, তবে সেখানে ক্রিকেট নিয়মিত হয় না। যদিও সে ক্রিকেট খেলছে।’ 

সাকিবকে লম্বা সময়ের জন্য পাওয়ার ইচ্ছের কথা জানিয়ে প্রধান নির্বাচক আরও বলেন, ‘সব যদি ঠিকঠাক থাকে সাকিবকে লম্বা সময়ের জন্যই চাই। এটাই আলাপ হয়েছে যে সে কতখানি প্রস্তুত। আন্তর্জাতিক ক্রিকেটে অনেক কিছু লাগে, এরমধ্যে প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ।’

২০২৪ সালে সবশেষ খেলেছেন জাতীয় দলে খেলেছেন সাকিব। রাজনৈতিক ও আইনগত কারণে এরপর আর লাল-সবুজ জার্সিতে খেলতে পারেননি সাবেক এই টাইগার অধিনায়ক। এরপর নিয়মিত ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। তবে এবারের পিএসএলেও দল পাননি সাকিব।