img

ফের বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস

প্রকাশিত :  ০৭:০৩, ১৫ নভেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ০৭:০৭, ১৫ নভেম্বর ২০২৫

ফের বিয়ে করতে যাচ্ছেন ইংল্যান্ড কিংবদন্তি স্ট্রস

ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস আবারো বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। প্রথম স্ত্রী রুথ স্ট্রাউসের মৃত্যুর ৭ বছর পর ৪৮ বছর বয়সী এই ক্রিকেট কিংবদন্তি আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন তার প্রেমিকা অ্যান্টোনিয়া লিনিয়াস পিটকে। 

স্ট্রস ‘স্কাই স্পোর্টস ক্রিকেট পডকাস্ট’-এ জানিয়েছেন যে এই অনুষ্ঠানে কেবল পরিবারের সদস্যরাই উপস্থিত থাকবেন।

বিয়ের কারণে তিনি আগামী সপ্তাহে শুরু হওয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে উপস্থিত থাকতে পারবেন না। স্ট্রস এবং লিনিয়াস-পিটকে প্রথমবার প্রকাশ্যে দুই বছর আগে লন্ডনের এক রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় দেখা যায়। 

এ ছাড়াও তারা এই গ্রীষ্মে উইম্বলডন চ্যাম্পিয়নশিপে রয়েল বক্সেও একসঙ্গে উপস্থিত ছিলেন।

২০১৮ সালের ২৯ ডিসেম্বর ফুসফুসের বিরল ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের পর মারা যান স্ট্রসের প্রথম স্ত্রী রুথ ম্যাকডোনাল্ড। তাদের ১৫ বছরের সংসারে স্যামুয়েল (১৯) এবং লুকা (১৭) নামের দুই ছেলে রয়েছে।

রুথের মৃত্যুর পর ২০১৯ সালে স্ট্রস তার স্মৃতিতে ‘রুথ স্ট্রস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। ফাউন্ডেশনটি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত পরিবারের সহায়তা এবং নন-স্মোকিং লাং ক্যান্সারের গবেষণায় তহবিল দেয়। 


img

ড্রেসিংরুমে অঝোরে কাঁদলেন রোনালদো

প্রকাশিত :  ১১:৫৯, ২৮ আগষ্ট ২০২৬
সর্বশেষ আপডেট: ১২:০৩, ২৮ আগষ্ট ২০২৬

আল-ইত্তিফাকের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ১০ জনের দল নিয়ে ৩-২ ব্যবধানে অবিশ্বাস্য জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল-নাসর। ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে ছিলেন না রোনালদো; তবে সৌদি ক্রীড়া ব্যক্তিত্ব খালিদ আল-শানিফের দাবি, ম্যাচ শেষে আবেগ সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়েন পর্তুগিজ তারকা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৫ আগস্ট) চলতি মৌসুমে প্রথমবার আল-নাসরের শুরুর একাদশে ছিলেন ৪১ বছর বয়সী রোনালদো। তবে প্রথমার্ধের পর তাকে তুলে নেন কোচ আঞ্জে পস্তেকোগলু। তার জায়গায় মাঠে নামেন আবদুল্লাহ আল-খাইবারি।

রোনালদোকে তুলে নেওয়ার কারণ নিয়েও পরে আলোচনা শুরু হয়। সৌদি সাংবাদিক খালিদ আল-শানিফ দাবি করেন, শারীরিকভাবে পুরোপুরি প্রস্তুত না থাকায় বিরতির সময় মাঠ ছাড়ার অনুরোধ করেছিলেন রোনালদো। তবে সতীর্থরা পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জিতে যাওয়ায় আবেগ ধরে রাখতে পারেননি তিনি।

আল-নাসরের প্রত্যাবর্তনটিও ছিল অবিশ্বাস্য। দুই গোল পিছিয়ে থাকার পাশাপাশি ১০ জনের দলে পরিণত হওয়ার পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় তারা। শেষ পর্যন্ত রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে আল-নাসর।

তবে রোনালদোকে তুলে নেওয়ার ব্যাখ্যায় ভিন্ন কথা বলেছেন পস্তেকোগলু। আল-নাসর কোচের ভাষ্য, ম্যাচটির আগে রোনালদোর জন্য ৪৫ মিনিট খেলার পরিকল্পনাই ছিল। আগের ম্যাচে ৩০ মিনিট খেলেছিলেন তিনি। এবার ধীরে ধীরে ম্যাচ ফিটনেসে ফেরানোর লক্ষ্যেই তাকে ৪৫ মিনিট খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

খেলাধূলা এর আরও খবর