img

বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের

প্রকাশিত :  ১৭:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২৫
সর্বশেষ আপডেট: ২০:৪০, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বাজে ব্যাটিংয়ে ফাইনাল মিস বাংলাদেশের

এশিয়া কাপে সুপার ফোরের ভার্চুয়াল সেমিফাইনাল। সামনে সুযোগ—জিতলেই ফাইনাল, হারলেই বিদায়। এমন এক ম্যাচেই দারুণ বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ। সবুজ গ্যালারিতে তখনও স্বপ্ন ঝলমল করছিল—আজই হয়তো ইতিহাস গড়বে টাইগাররা। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায় ব্যাটিং ব্যর্থতায়।

এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টস জিতে বোলিং নিয়ে দুর্দান্ত মোমেন্টাম পেয়েছিল বাংলাদেশ। প্রথম দুই ওভারে উইকেট নেওয়ার পর ৪৯ রানে তুলে নিয়েছিল পাকিস্তানের ৫ উইকেট। পরেই তিন ক্যাচ ফেলে মোমেন্টাম হারায় বাংলাদেশ। সুযোগ নিয়ে ৮ উইকেটে ১৩৫ রান তুলে ফেলে পাকিস্তান। জবাব দিতে নেমে তাওহীদ হৃদয়-জাকের আলীদের ব্যাটিং ব্যর্থতায় ১১ রানে হেরেছে বাংলাদেশ। ফাইনালে উঠে গেছে পাকিস্তান। রোববার শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে সালমান আগার দল। 

শুরুতে ব্যাটিং করা পাকিস্তানের হয়ে মিডলে ব্যাট করা অধিনায়ক সালমান আগা ২৩ বলে ১৯ রানের ইনিংস খেলেন। জীবন পাওয়া পেসার শাহীন আফ্রিদি দুই ছক্কার শটে ১৩ বলে ১৯ রান করেন। মোহাম্মদ হারিসও জীবন পান। তিনি ২৩ বলে দলের পক্ষে সর্বাধিক ৩১ রানের ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন এই উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া বাঁ-হাতি স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ১৫ বলে দুই ছক্কা ও এক চারে ২৫ রানের ইনিংস খেলেন। শেষটায় ফাহিম আশরাফ ৯ বলে ১৪ রান যোগ করেন। 

img

বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিলো নিউজিল্যান্ড

প্রকাশিত :  ১২:৪০, ১৭ এপ্রিল ২০২৬

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৪৮ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। হেনরি নিকোলাস ও জস ক্লার্কসনের ফিফটিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৭ রান সংগ্রহ করে কিউইরা। 

আজ শুক্রবার (১৭ এপ্রিল) টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম। ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় তারা। দলীয় ২১ রানে ২৩ বলে ৭ রান করে আউট হন নিক কেলি। 

দ্বিতীয় উইকেটে হেনরি নিকোলসের সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন উইল ইয়াং। লেগ স্পিনার রিশাদ হোসেন এই জুটি ভাঙেন। আউট হওয়ার আগে ৪২ বল থেকে ৩০ রান করেন ইয়াং। ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি অধিনায়ক টম লাথাম। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হওয়ার আগে ১৫ বলে ৯ রান করেন তিনি।

এ দিকে আপনতালে খেলতে থাকা ওপেনার হেনরি নিকোলস ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন। তার ইনিংস থামে ৬৮ রানে। রিশাদ হোসেনের করা বলে কটবিহাইন্ড হন তিনি। ৮৩ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ৯টি চারে সাজানো।

এরপরই খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন ড্যান ফক্সক্রফট। ৫২ বলে ফিফটি পূরণ করেন তিনি। তার ইনিংস থামে ৫৯ রানে। এছাড়া ব্লাইর টিকনার ৭, নাথান স্মিথ ২০ ও লেনক্স ১ রান করেন। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম।