img

ঈদে মুক্তি পাবে পরীমনির সিনেমা ডোডোর গল্প

প্রকাশিত :  ০৭:১১, ২৭ অক্টোবর ২০২৫

ঈদে মুক্তি পাবে পরীমনির সিনেমা ডোডোর গল্প

জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি দীর্ঘ দুই বছরের বিরতির পর ফের বড় পর্দায় কাজ শুরু করেছিলেন। মাতৃত্ব ও পারিবারিক ব্যস্ততার কারণে দুই বছর অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। সেই বিরতি ভাঙে ‘ডোডোর গল্প’ সিনেমার মাধ্যমে।

২০২৩ সালের অক্টোবরে শুরু হয় সিনেমাটির শুটিং। চলতি বছরের শুরুতে এক ভিডিওবার্তায় পরীমণি জানান, এক বছর চার মাস ২৩ দিন পর তিনি সিনেমাটির শুটিং শেষ করেছেন। এরপর সিনেমাটি নিয়ে আর কোনো আপডেট পাওয়া যায়নি। অবশেষে জানা গেল, নতুন খবর– আগামী রোজার ঈদে মুক্তি পাবে ‘ডোডোর গল্প’।

সিনেমাটির সহ-প্রযোজক নাজমুল হক ভূঁইয়া সমকালকে জানান, ‘আমাদের সিনেমার ডাবিং ও ব্যাকগ্রাউন্ড মিউজিক (বিজিএম) শেষ হয়েছে। এখন কেবল বাকি আছে কালার গ্রেডিং ও এডিটিংয়ের কাজ। ইনশাআল্লাহ সব শেষ করেই আমরা আগামী রোজার ঈদে ছবিটি মুক্তি দিতে পারব।’

ডোডোর গল্পে পরীমণি অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্র ‘কাজল চৌধুরী’র ভূমিকায়। তাঁর বিপরীতে রয়েছেন সাইমন সাদিক, যিনি ‘রায়হান’ নামের এক ফটোগ্রাফারের চরিত্রে অভিনয় করেছেন। পরীমণি বলেন, ‘এই সিনেমাটি আমার কাছে খুব স্পেশাল। কারণ, মাতৃত্বকালীন বিরতির পর এই ছবির মাধ্যমেই আবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। তাই নিজের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছি। প্রতিটি কাজই আমার কাছে গুরুত্বপূর্ণ, তবে “ডোডোর গল্প”-এর সঙ্গে এক ধরনের আবেগ জড়িয়ে আছে। আশা করি, দর্শকরা ছবিটি ভালোবাসবেন।’

সিনেমাটি পরিচালনা করেছেন রেজা ঘটক। তিনিই লিখেছেন এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ। নির্মাতা বলেন, ‘একজন মায়ের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের কৃষি ও সমাজজীবনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছি এই ছবিতে। কাজল চৌধুরীর প্রায় বিশ বছরের জীবনের জার্নি তুলে ধরা হয়েছে সিনেমায়।’

‘ডোডোর গল্প’ ২০২১-২২ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পায়। এতে অভিনয় করেছেন ৮৭ জন শিল্পী এবং দৃশ্যধারণ হয়েছে ২৫টিরও বেশি লোকেশনে। প্রযোজক নাজমুল হক ভূঁইয়া জানান, ‘এটা এক আত্মনির্ভরশীল মায়ের দীর্ঘ দুই দশকের সংগ্রামের গল্প। যেখানে মায়ের নিরন্তর অনুসন্ধান শেষে সে খুঁজে পায় তাঁর হারিয়ে যাওয়া সন্তানকে। আমরা সিনেমাটিকে অনেক যত্ন নিয়ে তৈরি করেছি। আশা করি এটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে।’

এদিকে জন্মদিনে উদযাপন করতে মালয়েশিয়া রয়েছেন পরীমণি। এই মুহূর্তে তাঁর হাতে নতুন কোনো সিনেমার খবর নেই। অন্যদিকে সাইমন সাদিক রয়েছেন যুক্তরাষ্ট্রে। গত বছর ৫ আগস্টের পর দেশে ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। 

বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮