img

অবহেলিত সিলেটের ৪ আসন—প্রবাসীদের দাবি, স্থানীয় যোগ্য নেতৃত্বের প্রয়োজন

প্রকাশিত :  ১৯:০৭, ১৩ নভেম্বর ২০২৫

অবহেলিত সিলেটের ৪ আসন—প্রবাসীদের দাবি, স্থানীয় যোগ্য নেতৃত্বের প্রয়োজন

বিলেতে বসবাসকারী সিলেটের চার সংসদীয় আসনের প্রবাসী বাসিন্দারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্য থেকে প্রার্থী মনোনয়নের আহ্বান জানিয়েছেন।

গত বুধবার পূর্ব লন্ডনের একটি হলরুমে কাউন্সিলর আব্দুল মুবিনের  সঞ্চালনায় ও মৌলানা নাজিম উদ্দীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মওলানা আব্দুল মালিক।

সভায় বক্তারা বলেন, \"সিলেটের চার সংসদীয় আসন এলাকা প্রাকৃতিক খনিজ সম্পদে সমৃদ্ধ এবং অপরূপ সৌন্দর্যের লিলাভূমি হিসেবে পরিচিত, যা দীর্ঘদিন ধরে অবহেলিত। স্থানীয় মানুষের সমস্যাবলি কেবলমাত্র সেই ব্যক্তিই গভীরভাবে বুঝতে পারবেন, যিনি এই এলাকার মাটি ও মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত।\"

তাই তারা রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, \"যেন আগামী নির্বাচনে এমন একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়, যিনি সত্যিকার অর্থে স্থানীয় মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে পারবেন।\"

সভা শেষে বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং উন্নত, আত্মনির্ভর সিলেট গড়ার প্রত্যয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। 

সভায় অন‍্যান‍্যর মধ‍্যো বক্তব্য রাখেন ওয়ারিস উদ্দিন, মুক্তার হোসেন,কিবরিয়া, আজির উদ্দিন, তোরাব আলী, মুহাম্মদ আব্দুল্লাহ, গোলাম আজম, আফতার মিয়া, সাজ্জাদুর রহমান, ইকবাল আহমদ, আনোয়ার হোসেন সবুজ প্রমুখ ।

কমিউনিটি এর আরও খবর

img

বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিম

প্রকাশিত :  ১৫:৫৮, ২৫ জুলাই ২০২৬

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কৃতি সন্তান, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজলুল হক সেলিম যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন করেছেন।

গত ২৩ জুলাই লন্ডনের ঐতিহ্যবাহী দ্য অনারেবল সোসাইটি অব লিংকনস ইন-এ আনুষ্ঠানিকভাবে  অ্যাডভোকেট ফজলুল হক সেলিমকে বার-অ্যাট-ল হিসেবে স্বীকৃতি প্রদান করা হয়। লিংকনস ইন কর্তৃক প্রদত্ত ‘সার্টিফিকেট অব কল’ অনুযায়ী, তিনি ২৪ নভেম্বর ২০২৫ তারিখে প্রতিষ্ঠানটির সদস্য (Member of Lincoln’s Inn) হিসেবে অন্তর্ভুক্ত হন এবং ২৩ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ‘কলড টু দ্য বার’ (Called to the Bar) হন।

অ্যাডভোকেট ফজলুল হক সেলিম কমলগঞ্জ উপজেলার শংকরপুর (বড়বাড়ী) গ্রামের বিশিষ্ট চিকিৎসক ডা. শামসুল হকের পুত্র। পাঁচ ভাই ও তিন বোনের মধ্যে তিনি পঞ্চম। তিনি ১৯৯৬ সালে সিলেট ল কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে ঢাকার একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন।

বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট ফজলুল হক সেলিম বলেন, “লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জন আমার জীবনের একটি গৌরবময় মাইলফলক। মহান আল্লাহর অশেষ রহমত, আমার বাবা-মা, শিক্ষক, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া ও সহযোগিতার ফলেই এ অর্জন সম্ভব হয়েছে। আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি, যেন আইন পেশায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারি।

কমিউনিটি এর আরও খবর