img

শ্রেয়া ঘোষালের কনসার্টে ভিড়ের চাপে অসুস্থ দর্শক, প্রকাশ্যে অত্যধিক ভিড়ের কারণ

প্রকাশিত :  ০৬:৪০, ১৫ নভেম্বর ২০২৫

শ্রেয়া ঘোষালের কনসার্টে ভিড়ের চাপে অসুস্থ দর্শক, প্রকাশ্যে অত্যধিক ভিড়ের কারণ

শ্রেয়া মঞ্চে ওঠার আগে থেকেই ভিড়ের চাপ বাড়তে থাকে ক্রমশ। নির্ধারিত সময়ে শ্রেয়া মঞ্চে উঠলেই রীতিমতো হুড়়োহড়ি পড়ে যায়। ভিড় সামলাতে হিমসিম হয়ে পড়ে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই মুহূর্তে কিছু সময়ের জন্য অনুষ্ঠান বন্ধ রাখা হয়। পরে ফের মঞ্চে ওঠেন গায়িকা।

রচনা কোথায়? দিদি নং ১-এর সঞ্চালনায় কেন মীর? উত্তর দিলেন শোয়ের পরিচালক অভিজিৎ

জানা গিয়েছে, সেই ভিড়ে ৩জন দর্শক অজ্ঞান হয়ে পড়েন। দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শোনা যাচ্ছে, এ ছাড়াও আরও অনেকেই চোট-আঘাত পেয়েছেন। তবে কটক পুলিশের তরফে জানানো হয়েছে, মারাত্মক দুর্ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কটকের পুলিশ কমিশনার এস দেব দত্ত বলেন, \'যথেষ্ট ভিড় হয়েছিল। তবে সেটা সামলাতে সক্ষম হয়েছি।

এই কনসার্টের আগে x হ্যান্ডলে একটি পোস্ট করেছিলেন শ্রেয়া। নিজের একটি ছবি পোস্ট করে শ্রেয়া লিখেছিলেন, \'একটি অনুষ্ঠানের জন্য কটক যাচ্ছি। আমি খুবই উত্তেজিত। তবে সাউন্ড চেক পর্যন্ত উত্তেজনা ধরে রাখতে হবে।\' ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলা বালি যাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয় প্রতিবছর। এ বছরও তাঁর অন্যথা হয়নি। বিশেষ আকর্ষণ থাকে তারকাদের অনুষ্ঠান। যা স্থানীয় ভাষায় \'বোইতা বন্দনা\' নামে পরিচিত। অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের সমুদ্রযাত্রার অতীতকে স্মরণ করতে লক্ষ লক্ষ দর্শনার্থীকে আকর্ষণ করেছিল। ছিল না কোনও প্রবেশমূল্যও। ঠিক সেই কারণেই অত্যধিক বেশি ভিড় হয়েছিল বলে জানিয়েছে কটক পুলিশ।


বিনোদন এর আরও খবর

img

‘বিয়ে না করলেও সমস্যা নেই’, মেয়েকে নিয়ে কিয়ারার স্পষ্ট বার্তা

প্রকাশিত :  ১৬:৫৫, ১৭ মে ২০২৬

মেয়ে সারায়াহর ভবিষ্যৎ এবং সম্পর্ক নিয়ে নিজের খোলামেলা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছেনব লিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। 

সম্প্রতি রাজ শামানীর পডকাস্টে অংশ নিয়ে এই অভিনেত্রী জানান, বড় হয়ে তার মেয়ে কেমন জীবন বেছে নেবে, তা সম্পূর্ণ মেয়ের ইচ্ছার ওপরই নির্ভর করবে। কিয়ারা চান না তার মেয়ে কোনো সামাজিক বা মানসিক বাধ্যবাধকতার মধ্যে বড় হোক। বর্তমানে এই অভিনেত্রীর মেয়ের বয়স ১০ মাস। 

পডকাস্টে কিয়ারা জানান, তিনি কখনোই চান না তার মেয়ে মনে করুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই প্রেম করতে হবে এবং তাকেই বিয়ে করতে হবে। তিনি তার মেয়েকে একটি স্বাধীন ও পরিপূর্ণ জীবন দিতে চান। এমনকি সারায়াহ যদি ভবিষ্যতে বিয়ে করতে না-ও চায়, মা হিসেবে কিয়ারা তাতে সম্পূর্ণ সমর্থন জানাবেন। 

সাক্ষাৎকারে কিয়ারা বলেন, ‘আমি চাই ও একটি পরিপূর্ণ জীবন দেখুক। আমি চাই না ও ভাবুক যে তাকে কেবল একজন মানুষের সঙ্গেই ডেট করতে হবে... এখানে কোনো বাধ্যবাধকতা নেই। ও যদি বিয়ে করতে চায়, করবে; আর যদি না করতে চায়, তবে করবে না।’ 

নিজের অতীত অভিজ্ঞতা শেয়ার করে কিয়ারা স্বীকার করেন যে, তরুণ বয়সে তিনি যার সঙ্গেই সম্পর্কে জড়িয়েছেন, তাকেই বিয়ে করবেন বলে ভাবতেন। তবে জীবন সব সময় মনের মতো চলে না। 

বর্তমান জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘জীবন আসলে ওভাবে চলে না। আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে জীবন ওভাবে চলেনি, কারণ ঈশ্বর আমার জীবনের চূড়ান্ত সঙ্গী হিসেবে যাকে (সিদ্ধার্থ মালহোত্রা) বেছে নিয়েছেন, তাকে নিয়ে আমি অত্যন্ত সুখী। 

তবে বড় হওয়ার দিনগুলোতে আপনি যেসব সম্পর্কের মধ্য দিয়ে যান, সেগুলো আপনাকে কিছু না কিছু শেখায়। অবশেষে সেগুলোই আপনাকে একজন পরিপক্ক মানুষ হিসেবে গড়ে তোলে।’ 

সূত্র: নিউজ১৮