img

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন‍্য দোয়া ও যুক্তরাজ্য বিএনপির নব নির্বাচিত আহবায়ক আজাদ ও সদস্য সচিব খছরুর সম্মানে নৈশভোজ

প্রকাশিত :  ০৭:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন‍্য দোয়া ও যুক্তরাজ্য বিএনপির  নব নির্বাচিত আহবায়ক আজাদ ও সদস্য সচিব খছরুর সম্মানে নৈশভোজ

সাবেক প্রধামন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম‍্যান তারেক রহমানের জন‍্য দোয়া মাহফিল এবং যুক্তরাজ্য বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খছরুজ্জামান খছরুর সম্মানে লন্ডনে নৈশভোজ অনুষ্টিত হয়েছে। গত  মঙ্গলবার রাতে বিশ্বনাথ জাতীয়তাবাদী পরিবার যুক্তরাজ‍্যের পক্ষ থেকে অনুষ্টানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি ও যুক্তরাজ্য বিএনপি অন্যতম প্রতিষ্ঠাতা আলহাজ্ব তৈমুস আলী।

যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক গুলজার খান ও লন্ডন মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ এর পরিচলনায় মোনাজাত করেন ব্রিকলেন মসজিদের সহকারী ইমাম হাফিজ সাজ্জাদুর রহমান।

সংবর্ধিত অতিথির বক্তব‍্য রাখেন যুক্তরাজ‍্য বিএনপির নব নির্বাচিত আহবায়ক আবুল কালাম আজাদ ও সদস্য সচিব খছরুজ্জামান খছরু | সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন যুক্তরাজ‍্য যুবদল সভাপতি আফজাল হুসেইন ও বিএনপি নেতা শফিক উদ্দিন।

উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল বাছিত বাদশা, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, যুক্তরাজ‍্য যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ময়ূর মিয়া, সাবেক সিনিয়র ছাত্র নেতা আখলুছ মিয়া, সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শরীফুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপি\'র সাবেক অর্থ বিষয়ক সম্পাদক তোফাজ্জল আলম, যুক্তরাজ‍্য বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দিন সেলিম, লন্ডন মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুস ছালাম, কদর উদ্দিন, হাজি সাদেক আলী, সাবেক গবেষনা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম,খলিলুর রহমান, তানভীর আহমদ, লোকমান হোসেন, শামসুল ইসলাম, যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি তাজুল ইসলাম,শামসুদ্দীন, শামীম, হীরা মিয়া, আব্দুল মুকিত, যুক্তরাজ্য বিএনপির  সাবেক সহ-সভাপতি আহমদ আলী, বালাগজ্ঞ বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী, যুক্তরাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিসবাহুজামান সুহেল, ডঃ মুজিবুর রহমান, সালেহ আহমদ জিলানী, অর্থ সম্পাদক সালেহ গজনবী, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি রহিম উদ্দিন, বর্তমান সাধারণ সম্পাদক বাবর চৌ:, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সেলিম আহমদ, লুটন যুবদলের সাবেক সভাপতি মুমিনুর রহমান মুরাদ, যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা আব্দুল কাইয়ুম, আবুল কালাম সেতু, বাবুল চৌধুরী, ইস্ট লন্ডন বিএনপির সাবেক সভাপতি ফখরুল ইসলাম বাদল,ইস্ট লন্ডন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন আহমদ, ওয়াহিদুর রহমান সবুজ, এ কে রাজু, শাহা বাবলা, শানুর পা জুনেদ মিয়া, সুপার আহমেদ, রিটন মিয়া প্রমূখ।

কমিউনিটি এর আরও খবর

img

ব্রঙ্কসে যুক্তরাষ্ট্র যুবলীগ নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

প্রকাশিত :  ১৮:৪৫, ১১ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৯:২৭, ১১ জুলাই ২০২৬

নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশ আওয়ামী যুবলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় সম্পন্ন হয়েছে। গত ৮ই জুলাই বুধবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসের পার্কচেস্টার বাংলাবাজারে নবনির্বাচিত যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ব্রঙ্কস আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এ সময় ব্রঙ্কস আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত ও মহানগর আওয়ামীলীগের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান সহ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা রেজা আব্দুল্লাহ,সাবেক দপ্তর সম্পাদক ছাদেকুর রহমান,সোয়েব আহমেদ,আল মামুন সরকার,জহুরুল ইসলাম,রিটন সরকার,রেজাউল হক রুহেল,মাসুদুর রহমান শাহীন,তোফাজ্জল আলী,তাজ উদ্দিন,রুপচান মিয়া প্রমুখ।নেতৃবৃন্দরা নবনির্বাচিত সভাপতি সেবুল মিয়া ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে যুবলীগের নেতৃবৃন্দ অসুস্থ যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ কে দেখতে তার ক্যাসল হিলের বাসায় যান এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।

কমিউনিটি এর আরও খবর