হলিডে অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফুড প্রোগ্রাম ২০২৬

img

ডেলিভারি পার্টনার হতে আগ্রহীদের জন্য ওপেন ডে ১৪ জানুয়ারি

প্রকাশিত :  ১৩:২১, ১০ জানুয়ারী ২০২৬

ডেলিভারি পার্টনার হতে আগ্রহীদের জন্য ওপেন ডে ১৪ জানুয়ারি

হলিডে অ্যাক্টিভিটিজ অ্যান্ড ফুড (HAF) প্রোগ্রাম ২০২৬ সালের জন্য ডেলিভারি পার্টনার হতে আগ্রহী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিল। এ উপলক্ষে একটি ওপেন ডে আগামী ১৪ জানুয়ারি ২০২৬ বুধবারদুপুর ১টা থেকে ৩টা পর্যন্তহোয়াইটচ্যাপেল রোডস্থ টাওয়ার হ্যামলেটস টাউন হল-এর গ্রোসার উইংয়ে অনুষ্ঠিত হবে।

ওপেন ডেতে অংশগ্রহণকারীরা জানতে পারবেন HAF প্রোগ্রাম কী অফার করেকারা অর্থায়নের জন্য যোগ্যকীভাবে আবেদন করতে হয় এবং আগামী বছরের জন্য কী কী সুযোগ রয়েছে।
ডিপার্টমেন্ট ফর এডুকেশন - এর অর্থায়নে পরিচালিত এই প্রোগ্রামটি ক্রিসমাসইস্টার ও গ্রীষ্মকালীন ছুটিতে শিশুদের জন্য বিনামূল্যে খাবার এবং বিভিন্ন শিক্ষামূলক ও আনন্দদায়ক কার্যক্রমের সুযোগ দেয়। গত বছর সারা দেশে ৭০,০০০-এর বেশি শিশু এতে অংশ নিয়েছেযা প্রোগ্রামটির ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরে।

যেসব সংগঠন ইস্টার ২০২৬-এর জন্য অর্থায়নের আবেদন করতে আগ্রহীতাদের জানিয়ে রাখা হচ্ছে যে আবেদনের শেষ তারিখ ২৫ জানুয়ারি ২০২৬। ওপেন ডে হলো আবেদন করার আগে প্রশ্ন করারপ্রয়োজনীয় শর্ত বোঝার এবং টিমের সঙ্গে সরাসরি কথা বলার একটি ভালো সুযোগ।
আপনি যদি যুক্ত হওয়ার কথা ভাবেনঅথবা শুধু আরও জানতে চানতাহলে ১৪ জানুয়ারির এই ওপেন ডে-তে চলে আসুন।

আপনার উপস্থিতি নিবন্ধন করতে বা কোনো প্রশ্নের জন্য অনুগ্রহ করে এই ঠিকানায় যোগাযোগ করুন: haf@towerhamlets.gov.uk

টাওয়ার হ্যামলেটস-এর প্রোগ্রাম সম্পর্কে আরও তথ্য এবং আবেদন লিংক পাওয়া যাবে এখানে: www.towerhamlets.gov.uk/HAF


কমিউনিটি এর আরও খবর

img

সমাজসেবক কবি দবিরুল ইসলাম চৌধুরী ওবিই’র জানাজা ১৫ জানুয়ারি বৃহস্পতিবার

প্রকাশিত :  ১৮:০৭, ১৪ জানুয়ারী ২০২৬

প্রবাসী বাংলাদেশী কমিউনিটির উজ্জ্বল নক্ষত্র, সমাজসেবায় ইতিহাস সৃষ্টিকারী ব্যক্তিত্ব আলহাজ্ব দবিরুল ইসলাম চৌধুরী ওবিই (OBE)’র  জানাজা আগামী ১৫ জানুয়ারি বৃহস্পতিবার বাদ জোহর ব্রিটেনের ব্রিকলেন মসজিদে অনুষ্ঠিত হবে।

পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ছেলে, বিশিষ্ট ব্যবসায়ী, সাপ্তাহিক জনমত এর সম্পাদকমন্ডলীর চেয়ারম্যান, আতিক চৌধুরী এ তথ্য জানিয়েছেন। 

উল্লেখ্য, মরহুম দবির চৌধুরী ১৯২০ সালের ১ জানুয়ারি এক সময়ের ব্রিটিশ আসামে‑এ জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে ইংরেজি সাহিত্য অধ্যয়ন করার জন্য ব্রিটেন আসার পর, লন্ডনের বাইরে সেন্ট আলবানসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানে কমিউনিটি‑ভিত্তিক কাজের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হন। তিনি শুধু সমাজসেবক ছিলেন না, বরং ছিলেন একজন উঁচুদরের চারণ কবি ও সৃষ্টিশীল প্রতিভার অধিকারী; রচনা করেছেন বহু কবিতা।

করোনা মহামারীর কঠিন বছরেগুলোতে তার মানবিক কাজ বিশ্ববাসীর কাছে নতুন করে পরিচিতি পায়। ২০২০ সালের রমজানে রোজা রেখে তিনি তাঁর পূর্ব লন্ডনের বো এলাকার বাসার সামনের বাগানে ৯৭০ লুপ হেঁটেছিলেন, শুধু কিছু অর্থ সংগ্রহের চেষ্টায় নয়, মানুষের দুর্দশা বুঝে তাদের পাশে দাঁড়াতে অন্যকে অনুপ্রাণিত করতে। এই প্রচেষ্টায় তিনি £৪২০,০০০-এরও বেশি অর্থ তহবিল সংগ্রহ করেন; এর অংশ বিশেষ NHS‑কে দেওয়া হয় এবং বাকিটা দশটিরও বেশি দেশের দরিদ্র, অসহায় ও দুর্ভোগে থাকা মানুষের সহায়তায় বিভিন্ন দাতব্য সংস্থায় পাঠানো হয়।

তাঁর এই উদ্যোগকে কেন্দ্র করে ব্রিটিশ বাঙালি কমিউনিটির মানুষের প্রচেষ্টা একটি গ্লোবাল আন্দোলনে পরিণত হয়।

এই অসাধারণ মানবিক অবদানের স্বীকৃতি হিসাবে তাঁকে ব্রিটিশ সরকার অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার (OBE) দিয়ে ভূষিত করে, যা কমিউনিটির প্রতি তার অম্লান ভালবাসা ও সেবাপ্রেমের প্রতীক হয়ে উঠেছিল।

কমিউনিটি এর আরও খবর