শাকসু নির্বাচন

img

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ৯ দফা ইশতেহার, কী আছে এতে?

প্রকাশিত :  ০৫:২২, ১৮ জানুয়ারী ২০২৬

‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ৯ দফা ইশতেহার, কী আছে এতে?

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্রসংসদ (শাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয়ে গঠিত ‘সাধারণের ঐক্যস্বর’ প্যানেলের ৯ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেন প্যানেলের ভিপি প্রার্থী মুহয়ী শারদ।

ইশতেহারগুলো হচ্ছে, সুশাসন নিশ্চিত করা, জবাবদিহিমূলক ক্যাম্পাস গঠন, একাডেমিক উন্নয়ন ও গবেষণা বৃদ্ধি, শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত, অসাম্প্রদায়িক ক্যাম্পাস ও ন্যায় অধিকার প্রতিষ্ঠা করা, ডিজিটাল ও স্মার্ট ক্যাম্পাস সুবিধা প্রদানের নিশ্চয়তা, চিকিৎসা ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান, অবকাঠামো উন্নয়ন এবং যাতায়াত ও জীবনমানের উন্নয়ন সাধন।

উল্লেখ্য, দীর্ঘ ২৮ বছর পর আগামী ২০ জানুয়ারি হতে যাচ্ছে শাকসু নির্বাচন।

img

নবীগঞ্জে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা করায় যুক্তরাজ্য প্রবাসীর কারাদণ্ড

প্রকাশিত :  ১১:৩২, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হবিগঞ্জ জেলার নবীগঞ্জের একটি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার ছেড়ার অভিযোগে গোলাম রসুল নামের এক প্রবাসীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, গোলাম রসুল ভোটকেন্দ্রে প্রবেশ করে ভেতরের পরিবেশ নিয়ে আপত্তি তোলেন। এক পর্যায়ে তিনি ভোট দেবেন না বলে একটি ব্যালট পেপার ছিঁড়ে ফেলেন। খবর পেয়ে দায়িত্বপ্রাপ্ত সেনাসদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গেও ধস্তাধস্তি করেন তিনি।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও ব্যালট পেপার নষ্ট করার দায়ে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। রায় কার্যকর করতে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গোলাম রসুল ইনাতগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আহাদুর রহমানের ছেলে এবং ইংল্যান্ড প্রবাসী।

সিলেটের খবর এর আরও খবর