img

ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের ৩ ট্রাস্টিকে পিএইচডি অর্জনে সংবর্ধনা

প্রকাশিত :  ১০:৩৮, ২৮ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:৪৩, ২৮ জানুয়ারী ২০২৬

ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের ৩ ট্রাস্টিকে পিএইচডি অর্জনে সংবর্ধনা

ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকে তাদের তিনজন ট্রাস্টিকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় সংবর্ধনা দিয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) লন্ডনের একটি হলে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা দেওয়া হয় এডুকেশন সেক্রেটারি ড. শামীম আহমেদ, বর্তমান সেক্রেটারি ড. আনসার আহমেদ উল্লাহ এবং ড. মুফতি মোহাম্মদ একরামুল হক মিয়াকে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান রুহুল আমিন এবং যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী সেক্রেটারি সাবেক কাউন্সিলর রুহুল আমিন ও সহকারী সেক্রেটারি মোনসুজ্জামান মোহন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ মুজাহিদ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেটসের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সাবেক নিউহ্যাম চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলর লিলু আহমেদ তালুকদার, কাউন্সিলর ফারুক আহমেদ, সাবেক টাওয়ার হ্যামলেটস ডেপুটি মেয়র কাউন্সিলর মোহাম্মদ শহীদ আলী, চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া, সুরুজ আলী ও হামিদ মোহাম্মদ।

স্বাগত বক্তব্য দেন চিফ প্যাট্রন এস এম সুজন মিয়া। এরপর বক্তব্য দেন সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম আজম তালুকদার, ভাইস চেয়ার আফজাল রাজা চৌধুরী, ভাইস চেয়ার শরীফ উল্লাহ, ভাইস চেয়ার মাহমুদ আলী, ভাইস চেয়ার আকমল হুসাইন, ট্রেজারার আসকর আলী, অর্গানাইজিং সেক্রেটারি আবুল লেইস, আবু শাহিদ, অর্গানাইজিং সেক্রেটারি কামরুজ্জামান, হেলথ সেক্রেটারি মিজানুর রহমান, হুমায়ুন কবির, পাবলিকেশন সেক্রেটারি আলমগীর শাহরিয়ার, মোশাররফ হোসেন, আশিকুল ইসলাম আশিক, আনোয়ার হোসেন পাইলওয়ান, আব্দুল বাসিত, স্কলারশিপ সেক্রেটারি আরশাদ আহমেদ, আনোয়ার হুসাইন প্রমুখ।

বক্তারা ট্রাস্টিদের এ গুরুত্বপূর্ণ শিক্ষাগত সাফল্যের জন্য অভিনন্দন জানান এবং উচ্চশিক্ষা ও কমিউনিটি নেতৃত্বের গুরুত্ব তুলে ধরেন।

কমিউনিটি এর আরও খবর

img

সিলেটে দ্বিতীয় সপ্তাহে ‘ফিড ফ্রাইডে’, বিনামূল্যে খাবার পেলেন প্রায় ২০০ অসহায় মানুষ

প্রকাশিত :  ১২:৫৩, ২৪ অক্টোবর ২০২৬
সর্বশেষ আপডেট: ১৬:১৯, ২৪ অক্টোবর ২০২৬

অসহায় ও দুস্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার মানবিক উদ্যোগ ‘ফিড ফ্রাইডে’র ধারাবাহিকতায় দ্বিতীয় সপ্তাহেও সিলেটে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়েছে। গতকাল ২৩ অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর নগরীর পশ্চিম পীর মহল্লার মৌলভী আব্দুস সমদ জামে মসজিদসংলগ্ন এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে প্রায় ২০০ অসহায় ও দুস্থ মানুষের মধ্যে দুপুরের খাবার পরিবেশন করা হয়।

ব্রিটেনভিত্তিক দাতব্য সংস্থা হ্যান্ডস অব হিউম্যানিটি ইউকে ট্রাস্টের উদ্যোগে পরিচালিত এ কর্মসূচির মূল লক্ষ্য, প্রতি শুক্রবার অসহায় মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া। প্রথম সপ্তাহের মতো দ্বিতীয় সপ্তাহেও এ উদ্যোগে খাবার পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের খাদ্যসংকট কিছুটা লাঘব করার লক্ষ্য নিয়ে চালু হয়েছে ‘ফিড ফ্রাইডে’ কর্মসূচি। এর আওতায় প্রতি শুক্রবার অসহায় ও দুস্থ মানুষের মধ্যে বিনামূল্যে খাবার বিতরণের পরিকল্পনা রয়েছে আয়োজকদের।

আয়োজকদের মতে, সমাজে এমন অনেক মানুষ রয়েছেন, যাঁদের প্রতিদিনের খাবার জোগাড় করতেও নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। বিশেষ করে আর্থিক সংকটে থাকা পরিবার ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিয়মিত খাবারের ব্যবস্থা কিছুটা হলেও স্বস্তি এনে দিতে পারে। সেই মানবিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।

দ্বিতীয় সপ্তাহের আয়োজনেও স্বেচ্ছাসেবীরা আন্তরিকতার সঙ্গে উপকারভোগীদের মধ্যে খাবার পরিবেশন করেন।  ‘ফিড ফ্রাইডে’ কেবল খাবার বিতরণের একটি কর্মসূচি নয়; বরং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো, তাঁদের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং সামাজিক দায়বদ্ধতা জোরদার করার একটি প্রচেষ্টা।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিত এ কর্মসূচি পরিচালনার মাধ্যমে আরও বেশি অসহায় মানুষের কাছে খাদ্যসহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে সমাজের বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক সংগঠন এবং প্রবাসী বাংলাদেশিরা এগিয়ে এলে উদ্যোগটির পরিসর আরও বিস্তৃত করা যাবে।

এ কর্মসূচি অব্যাহত রাখতে সিলেটবাসীসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতাও কামনা করেছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা থাকলে এ ধরনের মানবিক কার্যক্রম দীর্ঘমেয়াদে চালিয়ে নেওয়া সহজ হবে।
সিলেটে ‘ফিড ফ্রাইডে’র ধারাবাহিক আয়োজন স্থানীয় পর্যায়ে এমন একটি মানবিক উদ্যোগকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা তৈরি করেছে।

দ্বিতীয় সপ্তাহে প্রায় ২০০ মানুষের মধ্যে খাবার বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিটির ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আয়োজকদের পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতি শুক্রবার ‘ফিড ফ্রাইডে’র মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ তৈরি হবে।



কমিউনিটি এর আরও খবর