img

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র উদ্যোগে সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশিত :  ০৫:০৮, ৩০ জানুয়ারী ২০২৬
সর্বশেষ আপডেট: ০৫:৩৪, ৩০ জানুয়ারী ২০২৬

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র  উদ্যোগে সিলেট বিভাগের বিশ্বনাথে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বৃটেনের সমাজসেবামূলক সংগঠন গ্রেটার সিলেট কমিউনিটি প্রতিষ্ঠালগ্ন থেকে মানবতার কল্যাণে ও  আর্ত- মানবতার সেবায়  নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে। 

এই ধারাবাহিকতায়  সিলেট বিভাগের বিশ্বনাথ উপজেলার রামধনা ডালারপার এলাকায় গতকাল (২৮ জানুয়ারি) দিনমজুর ও খেটে খাওয়া মানুষ সহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের অ্যাডভাইজার ও জি এস সির নর্থ রিজিওন এর সাবেক চেয়ারপার্সন ফয়জুর রহমান চৌধুরীর শুভ উদ্ভোধনের মাধ্যমে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই মানবিক মেডিকেল ক্যাম্প চলাকালে বৃটেন থেকে সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে এই প্রজেক্ট বাস্তবায়নে নর্থ রিজিওনাল কমিটি ও বাংলাদেশ টিমের সবার প্রতি কৃতজ্ঞতার পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের দিনমজুর ও শ্রমজীবী মানুষের জন্য এ ধরনের মেডিকেল ক্যাম্প অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কল্যানময় বলে উল্লেখ করে  সংগঠন এর আগামীর সকল মানবিক কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেছেন।

মেডিকেল ক্যাম্পে যুক্তরাজ্য থেকে আগত এনএইচএস হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী এমবিবিএস (লন্ডন), এমএসসি (লন্ডন), এমআরসিএস (ইউকে), পিজিসার্ট (অক্সোন) দিনমজুর, শ্রমজীবী ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

ক্যাম্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেটের রেজিস্ট্রার ডা. রাজবীর আহমেদ এমবিবিএস, এমএসসি (রেসপিরেটরি মেডিসিন), এফসিপিএস (এফপি), এমআরসিপি (লন্ডন)।

এছাড়াও চিকিৎসা কার্যক্রমে অংশ নেন, নর্থ ইস্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের রেজিস্ট্রার (অপথালমোলজি) ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এইচএমও ডা. তৌহিদা চৌধুরী এমবিবিএস, পিজিটি (চক্ষু), সিএমইউ, ডিএমইউ (আল্ট্রাসাউন্ড)।

মেডিকেল ক্যাম্পে নবজাতক শিশুদের চিকিৎসা, চক্ষু চিকিৎসা, সাধারণ মেডিসিন, হৃদরোগ সংক্রান্ত পরামর্শ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন স্বাস্থ্যসেবা বিনামূল্যে প্রদান করা হয়। এছাড়া রোগীদের মধ্যে প্রয়োজনীয় ফ্রি ওষুধও বিতরণ করা হয়।

এই সময় বক্তব্যে ফয়জুর রহমান চৌধুরী বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক ও মহতী কার্যক্রম অব্যাহত রাখব।

ফিলিস্তিনের গাজাসহ দেশের ও দেশের বাইরে বিভিন্ন এলাকায় আমরা নিয়মিতভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করি।”

যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান চৌধুরী বলেন, “স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকলে অনেক রোগের ঝুঁকি কমে যায়। সুস্থ থাকার প্রধান চাবিকাঠি হলো নিয়মিত স্বাস্থ্য সচেতনতা। সকলকে আমি স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাই।”

চিকিৎসা যেখানে অনেকের কাছে স্বপ্ন, সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হয়ে উঠল আশার আলো।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে সেবা পেয়ে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ ধরনের মানবিক উদ্যোগ শুধু চিকিৎসা সেবা নয়, বরং স্বাস্থ্য সচেতনতা ও মানবিক সহমর্মিতার প্রতীক হিসেবে স্থানীয় মানুষের মনে জায়গা করে নিয়েছে।

বিভিন্ন বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। দূর-দূরান্ত থেকে আসা মানুষজন এই মানবিক উদ্যোগে উপকৃত হয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

আয়োজকরা জানান, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত আয়োজনের আহ্বান জানান।

কমিউনিটি এর আরও খবর

img

বিশ্বজুড়ে শিশুদের জীবন রক্ষাকারী অস্ত্রোপচারের সুযোগ করে দিচ্ছে এডিনবার্গের দাতব্য সংস্থা: ফয়ছল চৌধুরী এমবিই

প্রকাশিত :  ০৬:৪৭, ১৫ মার্চ ২০২৬
সর্বশেষ আপডেট: ০৬:৫৮, ১৫ মার্চ ২০২৬

স্কটিশ পার্লামেন্ট সদস্য ফয়ছল চৌধুরী এমবিই (MSP) স্কটিশ চ্যারিটি কিডস অপারেটিং রুম (KidsOR)-এর অগ্রণী কাজের ভূয়সী প্রশংসা করেছেন। সম্প্রতি তিনি সংস্থাটির এডিনবার্গের অফিস পরিদর্শন করেন এবং বিশ্বজুড়ে শিশুদের জন্য নিরাপদ অস্ত্রোপচারের সুযোগ তৈরিতে তাদের ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানেন।

পরিদর্শনকালে জনাব চৌধুরী প্রজেক্ট ম্যানেজার ক্রিস্টিনা এ. রাইকোভস্কা এবং কিডসওআর (KidsOR) টিমের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। তিনি বিশ্বব্যাপী শিশুদের সার্জিক্যাল কেয়ারের জরুরি প্রয়োজনীয়তা এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় স্কটল্যান্ড যে ভূমিকা পালন করছে সে সম্পর্কে আলোচনা করেন। বর্তমানে লক্ষ লক্ষ শিশু প্রয়োজনীয় সাধারণ অস্ত্রোপচারের সুযোগ পায় না, যার ফলে প্রতিরোধযোগ্য মৃত্যু বা আজীবন পঙ্গুত্বের শিকার হতে হচ্ছে।

২০১৮ সালে স্কটিশ সমাজসেবী গ্যারেথ এবং নিকোলা উড কর্তৃক প্রতিষ্ঠিত কিডসওআর (KidsOR) হলো বিশ্বের একমাত্র স্বাস্থ্যবিষয়ক দাতব্য সংস্থা যা একচেটিয়াভাবে শিশুদের অস্ত্রোপচারের জন্য কাজ করে। স্কটল্যান্ড ভিত্তিক এই সংস্থাটি নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে শিশু-বান্ধব অপারেশন থিয়েটার স্থাপন করে, স্থানীয় সার্জিক্যাল টিমকে প্রশিক্ষণ দেয় এবং বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারদের সহায়তা করে, যাতে শিশুরা তাদের বাড়ির কাছেই নিরাপদ ও সঠিক সময়ে চিকিৎসা সেবা পেতে পারে।

এ পর্যন্ত কিডসওআর-এর কার্যক্রম ৩৮টি দেশে বিস্তৃত হয়েছে। আফ্রিকা, দক্ষিণ এশিয়া, লাতিন আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের হাসপাতালগুলোতে ১২৫টি বিশেষায়িত শিশু অপারেশন থিয়েটার স্থাপন করেছে তারা। এর মাধ্যমে ৭ লক্ষ ৮০ হাজারেরও বেশি অস্ত্রোপচারের সক্ষমতা তৈরি হয়েছে, যা না হলে এই শিশুদের জীবন রক্ষাকারী চিকিৎসা পাওয়া কঠিন হতো। স্বতন্ত্র বিশ্লেষণে দেখা গেছে, এই দাতব্য সংস্থার কাজ ইতোমধ্যে লক্ষ লক্ষ বছরের পঙ্গুত্ব রোধ করেছে এবং অংশীদার দেশগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন পাউন্ডের অর্থনৈতিক সুবিধা তৈরি করেছে।

স্কটল্যান্ডে এডিনবার্গের অফিস এবং গ্লাসগো সদর দপ্তরের পাশাপাশি ডান্ডিতে কিডসওআর-এর একটি 'গ্লোবাল অপারেশন সেন্টার' রয়েছে। সেখানে বিশেষজ্ঞ দল বিদেশের হাসপাতালগুলোর জন্য অস্ত্রোপচারের সরঞ্জাম প্রস্তুত ও রক্ষণাবেক্ষণ করে। এই নেপথ্য সুবিধাই নিশ্চিত করে যে, বিদেশে পাঠানো প্রতিটি অপারেটিং রুম ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকে, যেখানে শিশুদের উপযোগী অস্ত্রোপচারের সরঞ্জাম থেকে শুরু করে ছোট রোগীদের ভয় কাটাতে রঙিন ও আশ্বস্ত করার মতো নকশাও অন্তর্ভুক্ত থাকে।

কিডসওআর-এর দীর্ঘমেয়াদী লক্ষ্য হলো শক্তিশালী ও স্বনির্ভর স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলা, যাতে এক সময় বাহ্যিক সাহায্যের আর প্রয়োজন না পড়ে। তারা চায় প্রতিটি দেশের নিজস্ব অবকাঠামো এবং বিশেষজ্ঞ থাকুক যাতে তারা নিজেরাই নিজেদের শিশুদের যত্ন নিতে পারে। স্বল্পমেয়াদী সফরের পরিবর্তে, এই সংস্থাটি স্থায়ী অপারেটিং রুম তৈরি এবং স্কলারশিপ ও বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় সার্জনদের দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দেয়।

ফয়ছল চৌধুরী এমএসপি বলেন, "কিডস অপারেটিং রুম পরিদর্শন করা এবং বিশ্বজুড়ে এই স্কটিশ দাতব্য সংস্থার অবিশ্বাস্য প্রভাব স্বচক্ষে দেখাটা ছিল অনুপ্রেরণাদায়ক। শুধুমাত্র কোথায় জন্ম নিয়েছে, সেই কারণে কোনো শিশুর জীবন রক্ষাকারী অস্ত্রোপচার থেকে বঞ্চিত হওয়া উচিত নয়। তাদের কাজ প্রমাণ করে যে স্কটল্যান্ডের দক্ষতা এবং প্রতিশ্রুতি কীভাবে শিশুদের বেড়ে উঠতে, বিকশিত হতে এবং তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করছে।"


কমিউনিটি এর আরও খবর