img

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

প্রকাশিত :  ০৫:২৪, ০৮ মার্চ ২০২৬

ইরানের তেল ভাণ্ডারে অতর্কিত হামলা, পুড়ছে তেহরান

দখলদার ইসরায়েলি বাহিনী ইরানের তেল মজুত রাখার কয়েকটি কমপ্লেক্সে ব্যাপক হামলা চালিয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ তেহরানে এসব হামলার খবর নিশ্চিত করেছে। 

আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি \'উল্লেখযোগ্য হামলা\'। তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

ইসরায়েলি সূত্র সিএনএন\'কে বলেছে, পরবর্তী ধাপের যুদ্ধ শুরু হওয়ার পরিপ্রেক্ষিতে ইরানের তেল ভাণ্ডারে হামলা শুরু হয়েছে। এক বিবৃতিতে আইডিএফ বলেছে, সন্ত্রাসী ইরানি রেজিমের সামরিক স্থাপনায় অতিরক্ত হামলা চালানো হয়েছে। 

বার্তা সংস্থা রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তেহরানে শাহরান তেল শোধনাগার থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এর আগে গত বৃহস্পতিবার আইডিএফ প্রধান জেনারেল ইয়াল জামির বলেছেন, ইসরায়েল ইরানের বিরুদ্ধে নতুন ধাপের অপারেশনে এগিয়ে যাচ্ছে।

আন্তর্জাতিক এর আরও খবর

img

মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প!

প্রকাশিত :  ১০:৫৭, ১০ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের নতুন একটি প্রচারণামূলক পোস্টারে অভিবাসীদের ‘নিজেদের দেশে ফিরে যান, নতুবা পরিণতির জন্য প্রস্তুত থাকুন’—এমন বার্তা দেওয়া হয়েছে। এ নিয়ে অনলাইনে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে।

জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘ট্রান্সফর্মার্স’-এর আদলে তৈরি ওই পোস্টারে ‘মি. সিং’ নাম ব্যবহার করা হয়েছে। এতে ভারতীয় ও দক্ষিণ এশীয় অভিবাসীদের নিশানা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পোস্টারটিতে সরাসরি বলা হয়েছে, ‘আমাদের রাস্তা থেকে সরে যান। মি. সিং, আপনি কীভাবে গাড়ি চালাতে হয় তা জানেন না।’ ঘটনাটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসন দমন নীতির সময়ে সামনে এসেছে, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজস্ব অফিশিয়াল অ্যাকাউন্টে বিতর্কিত পোস্টারটির সমর্থনে বার্তা দিয়ে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ স্পষ্ট করেছে, দেশে শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে প্রবেশকারীদের প্রতিহত করা হবে। একই সঙ্গে বিজ্ঞাপনে অবৈধ অভিবাসীদের তথ্য দেওয়ার জন্য নির্ধারিত একটি হেল্পলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে হিন্দু আমেরিকান ফাউন্ডেশন বিষয়টিকে অন্যায্য জাতিগত প্রোফাইলিং হিসেবে আখ্যা দিয়েছে এবং এফবিআই কর্তৃক তদন্তের দাবি জানিয়েছে। একই সঙ্গে তারা ফ্রাঞ্চাইজিটির পরিবেশক প্যারামাউন্ট পিকচার্সকেও বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে।

বিষয়টির নিন্দা জানিয়ে ফক্স সেভেন নিউজের সংবাদ পাঠাক অ্যালেক নোলাও এটিকে সিং পদবিধারী মানুষদের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন। তিনি তার দাদা ও প্রপিতামহের যুক্তরাষ্ট্রের কর্মজীবনের ঐতিহাসিক কথা উল্লেখ করে সরকারের এ ধরনের পোস্টারকে বর্ণবাদী ও নিচু মানসিকতার পরিচয় বলে অভিহিত করেন।

হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এই উদ্যোগটি মূলত তাদের ‘সিবিপি হোম’ কর্মসূচির প্রচারণার অংশ, যার অধীনে স্বেচ্ছায় দেশত্যাগে ইচ্ছুক অবৈধ অভিবাসীদের যাত্রা খরচ এবং অতিরিক্ত দুই হাজার ছয়শত ডলার দেওয়া হচ্ছে।

সূত্র: টাইমস নাউ

আন্তর্জাতিক এর আরও খবর