খাজা আসিফের ভাষ্য

img

‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে

প্রকাশিত :  ২১:৫৭, ০৯ এপ্রিল ২০২৬

‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টিকারীরা যেন নরকে পোড়ে

ইসরায়েলকে অশুভ ও মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, যারা ফিলিস্তিনের জমি দখল করে ‘ক্যান্সার রাষ্ট্র’ ইসরায়েল সৃষ্টি করেছে তারা যেন নরকে পোড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইসরায়েল অশুভ এবং মানবতার জন্য অভিশাপ। শান্তি আলোচনা চলাকালীন সময়েও লেবাননে গণহত্যা চালাচ্ছে দেশটি।

পোস্টে তিনি বলেন, “যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে, তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিরীহ মানুষ হত্যা করা অব্যাহত রয়েছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান, এবং এখন লেবানন। রক্তপাত থামছে না।”

খাজা আসিফ বলেন, ইসরায়েল নিরপরাধ নাগরিকদের হত্যা করছে—প্রথমে গাজা, তারপর ইরান এবং এখন লেবানন; এই রক্তপাত অবিরামভাবে চলছে।

তিনি আরও বলেন, আশা করি এবং প্রার্থনা করি, যারা ফিলিস্তিনের জমিতে ইউরোপীয় ইহুদিদের সরানোর জন্য এই ক্যান্সারসদৃশ রাষ্ট্রটি সৃষ্টি করেছে, তারা যেন নরকে পোড়ে।

এমন সময় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী এ মন্তব্য করেন যখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আলোচনার প্রস্তুতি চলছে।

সূত্র: আল–জাজিরা


আন্তর্জাতিক এর আরও খবর

img

ভারতে শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ৩৩ জনের মৃত্যু

প্রকাশিত :  ০৭:০৬, ১৪ মে ২০২৬

শক্তিশালী ঝড় ও বৃষ্টিতে ভারতের উত্তরপ্রদেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে। সেখানকার ভাদোহী, ফতেহপুর এবং বুধাউনসহ পাঁচটি বিভাগ বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

গতকাল বুধবার (১৩ মে) এসব হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভাদোহীতে ১৬ জন, ফতেহপুরে ৯ জন এবং বুধাউনে ৫ জন ঝড় বৃষ্টিতে প্রাণ হারিয়েছেন।

অসময়ের এই বৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে রিলিফ কাজ শেষ হবে।

সেখানকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কুনওয়ার বীরেন্দ্র কুমার জানিয়েছেন, ভাদোনীর বিভিন্ন জায়গা থেকে গাছ, বিদ্যুতের খুঁটি উপড়ে পড়া এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসছে।

ঝড়ের কারণে মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হওয়ায় উদ্ধার অভিযান ব্যহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

মাইক্রো ব্লগিং সাইট এক্সে ভাদোহী পুলিশ জানিয়েছে, আলাদা আলাদা ঘটনায় সেখানে ১৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ছয়জন। যারমধ্যে দুজনের অবস্থা গুরুতর।

ফতেহপুরে ৯ জন নিহত হওয়ার পাশাপাশি ১৬ জন আহত হয়েছেন। যারমধ্যে শুধুমাত্র খাগা তেহসিলে ৮ জন প্রাণ হারিয়েছেন। তাদের পাঁচজন নারী। অপরদিকে সদর তেহসিলে বাড়ির দেয়াল ধসে আরেক নারীর মৃত্যু হয়।

প্রাণহানির সঙ্গে অতিরিক্ত বৃষ্টিতে গবাদি পশু এবং ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি

আন্তর্জাতিক এর আরও খবর