img

একাধিক ড্রিমলাইনারে ত্রুটি, হজ ফ্লাইট নিয়ে চাপে বিমান

প্রকাশিত :  ১২:০৪, ১১ এপ্রিল ২০২৬

একাধিক ড্রিমলাইনারে ত্রুটি, হজ ফ্লাইট নিয়ে চাপে বিমান

বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে থাকা বোয়িং৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজগুলোর একটি বড় অংশে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় ফ্লাইট পরিচালনায় অস্থিরতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট কার্যক্রম শুরু করার প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বহরে থাকা মোট ৬টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারের মধ্যে বর্তমানে একাধিক উড়োজাহাজ অচল অবস্থায় রয়েছে, যা অপারেশনাল সক্ষমতায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে।

ত্রুটিগ্রস্ত উড়োজাহাজের সর্বশেষ অবস্থা বি৭৮৭-৯ ঢাকায় অবস্থানরত এই উড়োজাহাজটি কারিগরি ত্রুটির কারণে বর্তমানে অচল অবস্থায় রয়েছে।

বোয়িং ৭৮৭-৮ (বিজি১২১/৭২২) ঢাকা–চট্টগ্রাম–মাসকাট–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় ত্রুটি দেখা দেয়। বর্তমানে উড়োজাহাজটি Muscat (MCT)-এ অচল অবস্থায় রয়েছে।

বিজি৭২২ ফ্লাইটটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল ১১ এপ্রিল স্থানীয় সময় রাত ২টা ৫৫ মিনিট। পরবর্তীতে এই বিমান দিয়ে BG201/202 (ঢাকা–সিলেট–লন্ডন–সিলেট–ঢাকা) ফ্লাইট পরিচালনার পরিকল্পনা ছিল, যার নির্ধারিত উড্ডয়ন সময় সকাল ৭টা ৪০ মিনিট।

B787-8 (BG337/138) ঢাকা–মদিনা–চট্টগ্রাম–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় উড়োজাহাজটি ঢাকায় এবং Medina উভয় স্থানেই কারিগরি ত্রুটির সম্মুখীন হয়। ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় ছিল সকাল ১১টা ৫৫ মিনিট, তবে ফ্লাইটটি প্রায় ৩ ঘণ্টা ১৭ মিনিট বিলম্বিত হয়েছে।

B777-300 (BG339/340) ঢাকা–রিয়াদ–ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সময় কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নে প্রায় ১ ঘণ্টা ৫৮ মিনিট বিলম্ব হয়। পরে ফ্লাইটটি স্থানীয় সময় রাত ৩টা ৪৩ মিনিটে ঢাকাছাড়া করে।

লন্ডন ফ্লাইট নিয়ে অনিশ্চয়তা

লন্ডনগামী একটি ফ্লাইট হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে প্রথমে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বিলম্বিত করা হয়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, আরও বিলম্ব হলে ফ্লাইটটি লন্ডনের নাইট অপারেশন সীমাবদ্ধতার আওতায় পড়তে পারে।

এ বিষয়ে বিস্তারিত জানতে বিমানের মুখপাত্র বোসরা ইসলামকে বার বার কল দেওয়া হলেও তার সাথে যোগাযোগ সম্ভব হয়নি।

বিমান চলাচল বিশেষজ্ঞদের মতে, বহরের একাধিক উড়োজাহাজ একসঙ্গে অচল হয়ে পড়ায় স্বাভাবিক ফ্লাইট শিডিউল বজায় রাখা কঠিন হয়ে পড়ছে। এর মধ্যেই ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হলে অপারেশনাল চাপ আরও বাড়বে, যার ফলে যাত্রী ভোগান্তি বৃদ্ধির আশঙ্কা রয়েছে।


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর

img

মহাকাশ ও ভূ-অবস্থানভিত্তিক সমস্যা ও সম্ভাবনার তথ্য গবেষণায় নতুন দিগন্ত উন্মোচণে অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক গবেষণা কেন্দ্রের উদ্বোধন

প্রকাশিত :  ১৯:৩০, ২৭ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ২০:১৫, ২৭ মে ২০২৬

ঢাকা, ২৬ মে: বাংলাদেশের অন্যতম বেসরকারী বিশ্ববিদ্যালয় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভূ-অবস্থানভিত্তিক তথ্য বিশ্লেষণ, গ্রহবিজ্ঞান এবং মহাকাশ প্রযুক্তি বিষয়ক গবেষণা কেন্দ্র চালু করা হয়েছে।

“এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স, প্ল্যানেটারি সায়েন্স অ্যান্ড স্পেস সিস্টেমস” গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছেন সাবেক বিজ্ঞান ও তথ্য-যোগাযোগপ্রযুক্তি মন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, এমপি। 

অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মঈন খান বলেন, দেশের প্রযুক্তি ও মহাকাশ গবেষণায় তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ। অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় এই উদ্যোগ প্রথম নিয়েছে বলে মনে হয়। এর মাধ্যমে নানা সংকট ও সম্ভাবনা দ্রুত গবেষণার মাধ্যমে সমাধান করার পথ উন্মুক্ত হবে। বন্যা বা দুর্যোগ প্রবণ বাংলাদেশে এর অঞ্চল ভিত্তিক প্রভাব যাচাই করে বা অপরাধপ্রবণ এলাকার ডেটা ম্যাপিং করে দ্রুত সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্র সৃষ্টি হবে এ ধরণের গবেষণা কেন্দ্রের মাধ্যমে। 

নবনির্মিত ‘এডাস্ট সেন্টার ফর জিওস্পেশাল ইন্টেলিজেন্স’ মূলত স্যাটেলাইট ডেটা ও ভৌগোলিক ম্যাপ ব্যবহারের মাধ্যমে দেশের দুর্যোগ পূর্বাভাস, স্মার্ট নগর পরিকল্পনা, আধুনিক কৃষি ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে।   

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান। তিনি জিওস্পেশাল প্রযুক্তি, স্যাটেলাইট ডেটা এবং মহাকাশভিত্তিক গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অস্ট্রেলিয়ার কার্টিন ইউনিভার্সিটির স্কুল অব আর্থ অ্যান্ড প্ল্যানেটারি সায়েন্সেস-এর পরিচালক ড. মার্টিন ভ্যান ক্রানেনডক, উপ-পরিচালক ড. ক্যাটারিনা মিলকোভিক এবং পরিচালক (গবেষণা) ড. আশরাফ দেওয়ান। তারা আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, উদ্ভাবন এবং উচ্চশিক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে বক্তব্য প্রদান করেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম শামসুল আলম লিটন। তিনি বিশ্ববিদ্যালয়ের গবেষণামুখী কার্যক্রম সম্প্রসারণে এ কেন্দ্রের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি বলেন, কার্টিন বিশ্ববিদ্যালয় ও অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যলয়ের মধ্যে সহযোগিতা দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব জনাব মোঃ কামরুজ্জামান লিটু ও সদস্য জনাব কামরুন নেহার।

আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের এডভাইজর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ কেন্দ্রটি পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন।-প্রেস বিজ্ঞপ্তি


বিজ্ঞান ও প্রযুক্তি এর আরও খবর