img

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ২১:৩৮, ০৮ মে ২০২৬

যুদ্ধ বন্ধের প্রস্তাব: ইরানের কাছ থেকে দ্রুত জবাব চায় যুক্তরাষ্ট্র

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া সাম্প্রতিক প্রস্তাবটি এখনো পর্যালোচনা করছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই বিষয়ে চিন্তাভাবনা করছে তারা। তবে যুক্তরাষ্ট্র জবাব চায় আজই।

আজ শুক্রবার (৮ মে) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তবে যেকোনো ধরনের ‘আগ্রাসন ও হঠকারিতার’ জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত।

তবে আজই ইরানের জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দেওয়া প্রস্তাবের বিষয়ে শুক্রবারের মধ্যেই তেহরানের পক্ষ থেকে সাড়া পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (৮ মে) ইতালির রাজধানী রোমে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, আমরা দেখব ইরানের জবাবে কী থাকে। আমাদের প্রত্যাশা হলো, এটি এমন কিছু হবে যা আমাদের একটি কার্যকর ও গুরুতর আলোচনার প্রক্রিয়ায় প্রবেশ করতে সহায়তা করবে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম-এর বরাতে জানা গেছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাগাই গত রাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘটে যাওয়া সামরিক সংঘাতের বিষয়টি উল্লেখ করেছেন। তিনি ওয়াশিংটনের বিরুদ্ধে যুদ্ধবিরতি এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ আনেন।

এদিকে, হরমুজ প্রণালিতে ইরান ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ‘ফার্স নিউজ’ জানিয়েছে, গত এক ঘণ্টা ধরে ওই অঞ্চলে ইরানি বাহিনী এবং মার্কিন রণতরীগুলোর মধ্যে ‘বিক্ষিপ্ত সংঘর্ষ’ চলছে।


আন্তর্জাতিক এর আরও খবর

img

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সঙ্গে ৫ মন্ত্রীও

প্রকাশিত :  ০৯:১৮, ০৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩১, ০৯ মে ২০২৬

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছন । তিনি তার  মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন।

শুভেন্দুর মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন— অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন।

প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।

একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী।  সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি


আন্তর্জাতিক এর আরও খবর