img

আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র

প্রকাশিত :  ০৬:৩২, ০৯ মে ২০২৬

আগামী সপ্তাহে আলোচনায় বসতে পারে ইরান ও যুক্তরাষ্ট্র

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে থমকে থাকা আলোচনা আগামী সপ্তাহেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পুনরায় শুরু হতে পারে।  মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, উভয় পক্ষ মধ্যস্থতাকারীদের সহায়তায় একটি এক পৃষ্ঠার ১৪ দফা সমঝোতা স্মারক চূড়ান্ত করার চেষ্টা করছে। এই সমঝোতাকে ভিত্তি করে এক মাসব্যাপী আলোচনা চালিয়ে যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

খসড়া প্রস্তাবে ইরানের পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রনালি অঞ্চলে উত্তেজনা কমানো এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশে স্থানান্তরের সম্ভাবনা নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

তবে এখনো বেশ কিছু গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে নিষেধাজ্ঞা শিথিলের পরিধি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ অব্যাহত আছে, যা শেষ পর্যন্ত এই আলোচনা ভেস্তে দিতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তথ্যসূত্র: মিডল ইস্ট আই

আন্তর্জাতিক এর আরও খবর

img

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, সঙ্গে ৫ মন্ত্রীও

প্রকাশিত :  ০৯:১৮, ০৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১১:৩১, ০৯ মে ২০২৬

ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছন । তিনি তার  মন্ত্রিসভায় পাঁচজন মন্ত্রীকে অন্তর্ভুক্ত করেছেন।

শুভেন্দুর মন্ত্রিসভায় যারা দায়িত্ব পালন করবেন তারা হলেন— অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ দেশের শীর্ষ নেতাদের উপস্থিতিতে এই পাঁচ মন্ত্রী শপথ গ্রহণ করেন।

প্রথমবারের মতো এই পূর্বাঞ্চলীয় রাজ্যে নির্বাচনে জয় পেয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস বরাবরই ছিল নানা উত্থান-পতনে ভরা—এক সময় কমিউনিস্টদের দীর্ঘ শাসন, এরপর প্রায় ১৫ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের।  সেই ইতিহাসের ধারাবাহিকতায় এবার নতুন অধ্যায়ের সূচনা হলো বিজেপির জয়ের মধ্য দিয়ে।

একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ‘ডানহাত’ হিসেবে পরিচিত ছিলেন শুভেন্দু অধিকারী।  সময়ের পরিক্রমায় আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। যে নেত্রীর পাশে একসময় সহযোগীর ভূমিকায় ছিলেন অধিকারী, আজ তিনি নিজেই সেই মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন।

তথ্যসূত্র: এনডিটিভি


আন্তর্জাতিক এর আরও খবর