img

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও ৬০ দিন

প্রকাশিত :  ২০:২৫, ২৯ মে ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি বাড়ছে আরও ৬০ দিন

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আরও ৬০ দিনের যুদ্ধবিরতি এবং স্থায়ীভাবে সংঘাতের অবসান নিয়ে আলোচনার লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতা স্মারকে পৌঁছেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। \r\n\r\nগতকাল বৃহস্পতিবার (২৮ মে) আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, চুক্তিটি কার্যকর হতে এখনো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদন প্রয়োজন। এ চুক্তি বাস্তবায়ন হলে কয়েক সপ্তাহ ধরে স্থবির থাকা কূটনৈতিক প্রচেষ্টায় বড় অগ্রগতি হিসেবে দেখা হবে।\r\n\r\nমার্কিন সূত্রগুলোর বরাতে জানা গেছে, সমঝোতার বিস্তারিত তথ্য এখনো পুরোপুরি স্পষ্ট নয়। ৬০ দিনের এই সময়সীমা আলোচনার চূড়ান্ত সময়সীমা কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি। কারণ বর্তমানে চলমান যুদ্ধবিরতি অনির্দিষ্টকালীনভাবেই বহাল রয়েছে।\r\n\r\nপ্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য সমঝোতায় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল অবাধ রাখার বিষয়টি রয়েছে। একইসঙ্গে ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়ার কথাও বলা হয়েছে।\r\n\r\nইরানের দাবি, হরমুজ প্রণালি ইরান ও ওমানের জলসীমার মধ্যে হওয়ায় যৌথভাবে এটি পরিচালিত হওয়া উচিত। তবে যুক্তরাষ্ট্র ইরানের যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা টোল ব্যবস্থার বিরোধিতা করে আসছে।\r\n\r\nসম্প্রতি উপসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা যুদ্ধবিরতি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি করেছিল। বৃহস্পতিবারও উভয় পক্ষ সীমিত পাল্টাপাল্টি হামলা চালায়।\r\n\r\n


আন্তর্জাতিক এর আরও খবর

img

ইসরায়েলবিরোধী জনমত তৈরিতে ‘বট বাহিনী’ ব্যবহার করছে পাকিস্তান: নেতানিয়াহু

প্রকাশিত :  ১২:৪৩, ২৯ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:৩৮, ২৯ মে ২০২৬

নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য পাকিস্তানকেও দায়ী করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বট বাহিনী’ বা ‘বট ফার্ম’ ব্যবহার করছে পাকিস্তান। 

তিনি বলেন, ‘যেসব দেশ যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে দুর্বল করতে চায়, তারা বট ফার্ম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমকে প্রভাবিত করছে।’

বৃহস্পতিবার (২৮ মে) সিবিএস নিউজের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ড তাদের প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরে। 

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এখনও এমন কিছু জায়গা আছে, যেখানে ইসরায়েলকে সম্মান করা হয়। ভারতের জনসংখ্যা ১৪০ কোটির বেশি, আর সেখানে ইসরায়েল খুবই জনপ্রিয়।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিকে এখানে অত্যন্ত আন্তরিকভাবে স্বাগত জানানো হয়েছিল। আর আমি যখন স্ত্রীকে নিয়ে ভারতে গিয়েছিলাম, সেটি ছিল যেন ভালোবাসার এক উৎসব।’

নেতানিয়াহু এমন এক সময়ে এই মন্তব্য করলেন যখন সারা বিশ্বেই, বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার জনপ্রিয়তা কমার খবর প্রকাশিত হচ্ছে। এপ্রিল মাসে প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ প্রাপ্তবয়স্ক নাগরিক ইসরায়েল সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করেন। গত বছর এ হার ছিল ৫৩ শতাংশ।

একই জরিপে দেখা যায়, ৫৯ শতাংশ মার্কিন নাগরিক বৈশ্বিক কোনও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নেতানিয়াহুর ওপর খুব কম আস্থা রাখেন বা একেবারেই আস্থা রাখেন না। গত বছর এ হার ছিল ৫২ শতাংশ।

পশ্চিম তীরের একটি সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি ভারতকে একটি ‘বৃহৎ শক্তি’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির সঙ্গে ইসরায়েলের ‘অনন্য সম্পর্কের’ কথা বলেন।

বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনা ও বিরূপ মনোভাব বাড়লেও ভারতে দেশটির প্রতি সমর্থন কমেনি বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেন, ভারতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক অনন্য এবং দেশটিতে ইসরায়েলের প্রতি সমর্থন ‘অবিশ্বাস্য রকমের’। একই সঙ্গে নিজের জনপ্রিয়তা কমার জন্য পাকিস্তানকে দায়ী করার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ইসরায়েলের জনপ্রিয়তা কমার পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের কার্যক্রমকে অভিযুক্ত করেছেন তিনি।

সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিশ্বের অনেক জায়গায় ইসরায়েলের বৈধতা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা হলেও ভারতে এমন পরিস্থিতি নেই বলে বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন। 

নেতানিয়াহু বলেন, ‘বিশ্বের অনেক স্থানে আমাদের নৈতিক বা রাজনৈতিক বৈধতা খর্ব করার সমস্যার মুখোমুখি হচ্ছি আমরা, কিন্তু ভারতে (এমনটা মোটেও) নয়’। তিনি আরও বলেন, ‘ভারতে ইসরায়েলের প্রতি সমর্থন একেবারে অবিশ্বাস্য, সত্যিই অবিশ্বাস্য।’

তার দাবি, ‘আমার মনে হয়, বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় ভারত থেকেই (আমার) বেশি অনুসারী রয়েছে।’

অবশ্য এটাই প্রথম নয়, এর আগেও ভারতে নিজের জনপ্রিয়তা নিয়ে কথা বলেছেন নেতানিয়াহু। তিনি ২০১৮ সালে স্ত্রী সারা নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে নয়াদিল্লি সফরের অভিজ্ঞতাকে ‘ভালোবাসার উৎসব’ বলে বর্ণনা করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, ভারতীয়দের মধ্যে ইসরায়েলের প্রতি ‘অসাধারণ সম্মান’ রয়েছে।

আন্তর্জাতিক এর আরও খবর