img

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

প্রকাশিত :  ০৬:৪৮, ১১ জুন ২০২৬

হরমুজ প্রণালিতে মুখোমুখি ইরান ও যুক্তরাষ্ট্রের বাহিনী

হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজ চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে তেহরান। এ ঘোষণার পর নৌপথে চলাচল বন্ধ করতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দুটি জাহাজে হামলা চালিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে পরিস্থিতি মোকাবিলায় মার্কিন নৌবাহিনীও সক্রিয় হয়েছে। ইরানি নৌসেনাদের অগ্রযাত্রা ঠেকাতে তারাও পাল্টা গুলি ছুড়েছে।

আলজাজিরার খবরে বলা হয়, সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই অঞ্চলে মুখোমুখি অবস্থান নিয়েছে দুই দেশের বাহিনী। এখন পর্যন্ত বন্দর আব্বাস, সিরিক, কেশম, হেনগাম দ্বীপ ও গোরগান অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার খবর পাওয়া গেছে। আর ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনী ও আইআরজিসির মধ্যে ব্যাপক সংঘর্ষ হচ্ছে। মার্কিন বাহিনী এখন পর্যন্ত উপকূলীয় সাতটি পয়েন্টে আঘাত হানতে সক্ষম হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, যুক্তরাষ্ট্র এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তি বারবার ভঙ্গ করেছে। এর জেরে তারা ঘোষণা দিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।

আইআরজিসি আরও জানায়, এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজসহ সব ধরনের চলাচল প্রভাবিত হবে।

আইআরজিসি আরও দাবি করে, প্রণালি অবৈধভাবে অতিক্রম করার চেষ্টা করা দুটি তেলবাহী ট্যাংকারে আঘাত হানা হয়েছে। আরও কোনো জাহাজ অতিক্রমের চেষ্টা করলে হামলা করা হবে। 

আন্তর্জাতিক এর আরও খবর

img

হাম ও হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

প্রকাশিত :  ১২:০১, ১২ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট: ১৪:২১, ১২ জুলাই ২০২৬

হাম ও এর উপসর্গ নিয়ে দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৬৯৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। 

আজ রোববার (১২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৮ জনের মৃত্যু হলো।

এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯০ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৮৭৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত মোট ১ লাখ ১১ হাজার ৪৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৩ হাজার ৫০০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৯৪ হাজার ৩৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৯০ হাজার ৬০৫ জন ছাড়পত্র পেয়েছেন।