img

আজ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

প্রকাশিত :  ০৯:১৮, ১২ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:১২, ১২ মে ২০২৬

আজ ব্লকে পাঁচ কোম্পানির বড় লেনদেন

আজ মঙ্গলবার (০৬ মে) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৭২ কোটি ৩৭ লাখ ৫৮ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। 

ডিএসই’র তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি এর। এদিন কোম্পানিটির ৩৩৫ কোটি ০৭ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড। কোম্পানিটির ৮ কোটি ৬৫ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।ঢাকা স্টক তথ্য

৮ কোটি ৬২ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ২ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার এবং নর্দান ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড ১ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

অর্থনীতি এর আরও খবর

img

শেয়ারবাজার ও আর্থিক খাতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়া হবে

প্রকাশিত :  ০৮:০৩, ১২ মে ২০২৬
সর্বশেষ আপডেট: ১০:০৭, ১২ মে ২০২৬

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শেয়ারবাজারসহ দেশের বিনিয়োগ ও আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে। আর্থিক খাত স্বাধীন ও স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং বিনিয়োগ কিংবা ঋণ বরাদ্দে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। এ বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর অবস্থান একেবারেই স্পষ্ট।

আজ মঙ্গলবার (১২ মে) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানির উদ্বোধনী ফান্ড ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শেয়ারবাজার ও আর্থিক খাতকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হবে, যাতে এটি তার নিজস্ব গতিতে এগিয়ে যেতে পারে। সরকারের লক্ষ্য হলো বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা।

মন্ত্রী বলেন, আর্থিক খাতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না। একইভাবে বিনিয়োগ বরাদ্দের ক্ষেত্রেও রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে। পুঁজিবাজার, বিনিয়োগ বাজার ও সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের বাজারে আগ্রহ দেখাচ্ছেন, যা অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা।

এদিকে, ৪২৫ কোটি টাকার মূলধন নিয়ে ৩৯টি বাণিজ্যিক ব্যাংকের অংশগ্রহণে যাত্রা শুরু করেছে বাংলাদেশ স্টার্ট-আপ ইনভেস্টমেন্ট কোম্পানি। ব্যাংকগুলো তাদের এক শতাংশ মুনাফা দিয়ে এ তহবিল গঠন করেছে।

জানা গেছে, তহবিলটি এককালীন নয়; ধারাবাহিকভাবে সিড, লেট সিড ও সিরিজ-এ পর্যায়ে বিনিয়োগ করা হবে। এর মাধ্যমে উৎপাদনশীল ও প্রযুক্তিনির্ভর খাতের উদ্যোক্তারা মূলধন সহায়তা পাবেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং আর্থিক অন্তর্ভুক্তি জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

অন্যদিকে, বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর মো. মোস্তাকুর রহমান জানান, আগামী জুলাই থেকে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানে বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন বাধ্যতামূলক করা হবে। এছাড়া ব্যাংকগুলোর ৪২৫ কোটি টাকার মূলধনের পাশাপাশি ভেঞ্চার ক্যাপিটালে আরও ৫০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক।

অর্থনীতি এর আরও খবর